আইপিএল ২০২৩: ট্রেডিং উইন্ডোর সময় যে তিন ক্রিকেটারকে ছেড়ে দিতে পারে দিল্লি ক্যাপিটালস

আইপিএল ২০২২-এ অল্পের জন্য প্লে-অফে যেতে পারেনি ডিসি

১) মুস্তাফিজুর রহমান

Musafizur Rahman
Musafizur Rahman. (Photo Source: IPL/BCCI)

ক্যাপিটালসের হয়ে আটটি ম্যাচে সুযোগ পেলেও বিশেষ ছাপ ফেলতে পারেননি মুস্তাফিজুর। ৩০.৩০ গড় ও ৭.৬৩ ইকোনমি রেটে ৮ উইকেট নিয়েছিলেন এবং ইনিংসের শুরুর দিক হোক বা ডেথ ওভার, কোন সময়ই তাঁকে ভয়ঙ্কর হয়ে উঠতে দেখা যায়নি।

ক্যাপিটালসের স্কোয়াডে ইতিমধ্যেই খলিল আহমেদ ও চেতন সাকারিয়ার মতো বাঁ-হাতি পেসার রয়েছেন এবং খলিল গত মরসুমে ১০ ম্যাচ খেলে ১৬ উইকেট নিয়েছিলেন। সাকারিয়া বিশেষ সুযোগ না পেলেও আগামী মরসুমে তাঁকে আরও বেশী ম্যাচ খেলতে দেখা যেতে পারে। মুস্তাফিজুর ছাড়া ক্যাপিটালসের কাছে বিদেশী পেসারদের মধ্যে আছেন অনরিখ নর্কিয়া ও লুঙ্গি ঙ্গিডি। নর্কিয়া বেশ কয়েক বছর হল দিল্লি দলের অংশ এবং তাঁর উপর ম্যানেজমেন্টের আগাধ আস্থা দেখা গিয়েছিল গত মরসুমের নিলামের আগে যখন ধরে রাখা চার ক্রিকেটারের একজন ছিলেন নর্কিয়া।

অন্যদিকে, ঙ্গিডি আইপিএল ২০২২-এ একটি ম্যাচেও খেলার সুযোগ না পেলেও সামগ্রিকভাবে আইপিএলে ১৪ ম্যাচে ২৫ উইকেট নিয়েছেন। তা ছাড়া মুস্তাফিজুরকে যেখানে ২ কোটি টাকা খরচ করে কেনা হয়েছিল, সেখানে ঙ্গিডির দর ছিল ৫০ লাখ টাকা। সেই দিক থেকেও ঙ্গিডিকে রেখে মুস্তাফিজুরকে ছাড়লে ফ্র্যাঞ্চাইজির সুবিধা। বাকি দলগুলি বাঁ-হাতি পেসারের সন্ধানে থাকলে দিল্লি ক্যাপিটালস ট্রেড উইন্ডোর সময় মুস্তাফিজুরকে ছেড়ে দেওয়ার কথা ভাবতেই পারে।

Previous
Page 3 / 3

close whatsapp