লক্ষ্য স্থির চেতন সাকারিয়ার, এবারের আইপিএলে বিরাট কোহলির উইকেট চান তিনি

Virat Kohli
Virat Kohli. (Photo Source: IPL/BCCI)

প্রথমবারই মহেন্দ্র সিং ধোনি উইকেট নিয়ে সকলকে চমকে দিয়েছিলেন চেতন সাকারিয়া। এবারের আইপিএলে তাঁর লক্ষ্য বিরাট কোহলি। ২০২২ সালের আইপিএলে বিরাট কোহলির উইকেট নেওয়ার স্বপ্ন নিয়েই মাঠে নামতে চলেছেন চেতন সাকারিয়া। ২০২১ সালের আইপিএলে রাজস্থান রয়্যালসের অভিষেক হয়েছিল তাঁর। চেতন সাকারিয়ার বোলিং পারফরম্যান্সও নজর কেড়েছিল সকলের। এরপরই আইপিএলের মঞ্চে প্রথম স্বপ্নটা পূরণ করেছিলেন তিননি।

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে প্রথমবার নেমেই মহেন্দ্র সিং ধোনির উইকেট তুলে নিয়েছিলেন চেতন সাকারিয়া। আর তাতেই রীতিমত হৈচৈ ফেলে দিয়েছলেন তিনি। চেতন সাকারিয়া নিজেও আপ্লুত ছিলেন ধোনির মতো কিংবদন্তীর উইকেট পেয়ে। বরাবরই তাঁর স্বপ্ন ছিল ধোনির উইকেট নেওয়া। আর সেটাই চেতন সাকারিয়া কেরয়ারের প্রথম আইপিএলেই পূরণ করেছিলেন। যা সকলকে বলতেও দ্বিধা করেননি এই তরুণ ক্রিকেটার। এবারের আইপিএলে চেতন সাকারিয়ার লক্ষ্য কে হতে চলেছেন, তাও জানিয়ে দিয়েছেন তিনি।

ধোনির পর এবারের আইপিএলে বিরাট কোহলির উইকেট পেতে চান চেতন সাকারিয়া। এবারের আইপিএলে নামার আগেই নিজের লক্ষ্য ঠিক করে নিয়েছেন এই তরুণ ক্রিকেটার তারকা। আইপিএলের মঞ্চে প্রথমবার পা রাখার পর থেকেই সকলকে চমকে দিয়েছিলেন চেতন সাকারিয়া। এখন শুধুই এবারের মেগা আইপিএলের মঞ্চে তাঁর নামার অপেক্ষা।

এবারের আইপিএলে বিরাট কোহলির উইকেট চান চেতন সাকারিয়া

আর সেই মঞ্চে নামার আগেই গত বছরের স্মৃতি চারণায় তিনি। মহেন্দ্র সিং ধোনির উইকেট নেওয়ার মুহূর্তটা কেমন ছিল, সেসবই জানিয়েছেন চেতন সাকারিয়া। ক্রিকেট.কমে দেওয়া এক সাক্ষাতকারে সাকারিয়া জানিয়েছেন, “২০২১ সালের আইপএলে মহেন্দ্র সিং ধোনির উইকেট পাওয়াটাই আমার জীবনের অন্যতম সেরা মুহূর্ত ছিল। আমার অভিষেক ম্যাচের মুহূর্তটাও ছিল বিশেষ। কিন্তু মহেন্দ্র সিং ধোনির উইকেট নেওয়ার মুহূর্তটা কখনও ভুলতে পারব না। তিনি একজন কিংবদন্তী ক্রিকেটার। আর তাঁকে আউট করার মুহূর্তটা তো সব সময়ই বিশেষ”।

প্রথম আইপিএলেই ধোনির উইকেট নেওার স্মৃতি চারণা চেতন সাকারিয়া

আইপিএলের মঞ্চ থেকে বহু ক্রিকেটারই উঠে এসেছে ভারতীয় শিবিরে। তাদের মতোই গত মরসুমের সেরা খোঁজ চেতন সাকারিয়া। আইপিএলের পরই গত বছর শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে ভারতীয় দলে ডাক পেয়েছিলেন তিনি। সেখানেও বেশ নজর কেড়েছিলেন সকলের। তেমনই এবারও আইপিএলের আগে তাঁর দিকেই তাকিয়ে রয়েছে সকলে। যদিও এবার আর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলতে নামবেন তিনি। এবারের মেগা নিলামে চেতন সাকারিয়াকে তুলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস।

দিল্লি ক্যাপিটালসে এবার ৪.২ কোটি টাকায় গিয়েছেন চেতন সাকারিয়া। এখন তাঁর চোখে শুধুই বিরাট কোহলির উইকেট নেওয়ার স্বপ্ন। তিনি এই প্রসঙ্গে জানিয়েছেন, “আমি ডেভিলিয়র্সকে নেটে বল করেছি। ম্যাচেও তাঁর বিরুদ্ধে বল করেছি। তাঁর বিরুদ্ধে বল করা সবসময়ই একা কঠিন কাজ। কিন্তু এখন তিনি অবসর নেওয়ায় তাঁকে আর আউট করার কোনও সুযোগ নেই। বিরাট ভাইই একমাত্র ব্যাটার রয়েছে যাঁকে আইপিএল ২০২২ সালে আউট করতে চাই আমি”।

close whatsapp