আইপিএল ২০২২ মেগা নিলাম: ধরে রাখা খেলোয়াড়, অবশিষ্ট অর্থ, নিয়ম, তারিখ, সময়, কোথায় দেখা যাবে – সমস্ত বিশদ বিবরণ

মোট ৫৯০ জন খেলোয়াড় নিলামের চূড়ান্ত তালিকায় আছেন

IPL trophy
IPL trophy. (Photo Source: Twitter)

দুটি নতুন দল, গুজরাত টাইটান্স এবং লখনউ সুপার জায়ান্টসকে নিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২২ সংস্করণটি সবচেয়ে বড় আইপিএল হতে চলেছে৷ ২০১১ সালের পর প্রথমবারের মতো, আইপিএল ১০ দলের ইভেন্ট হবে এবং ইভেন্ট শুরু হওয়ার জন্য আর অপেক্ষা করতে পারছেন না ক্রিকেটপ্রেমীরা। এদিকে, প্রতিযোগিতার জন্য স্কোয়াড চূড়ান্ত করা হবে আইপিএল ২০২২ মেগা নিলামে, যা ১২ ও ১৩ই ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে।

বিদ্যমান আটটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ মাত্র চারজন খেলোয়াড় ধরে রাখার অনুমতি পাওয়ায় সব দলকেই পুনর্গঠনের মধ্য দিয়ে যেতে হচ্ছে। নতুন দলগুলি ড্রাফট থেকে তিনজন খেলোয়াড়কে বেছে নিয়েছে। এখন, ৫৯০ জন খেলোয়াড় – ৩৭০ জন ভারতীয় এবং ২২০ জন বিদেশী – নিলামে উঠতে প্রস্তুত এবং চূড়ান্ত স্কোয়াডগুলি কেমন হবে তা দেখতে আকর্ষণীয় হবে।

আইপিএল ২০২২-এ বিদ্যমান আটটি দলের ধরে রাখা খেলোয়াড়দের তালিকা

চেন্নাই সুপার কিংস: রবীন্দ্র জাদেজা (১৬ কোটি), এমএস ধোনি (১২ কোটি), মইন আলি (৮ কোটি), রুতুরাজ গায়কোয়াড় (৬ কোটি)

মুম্বাই ইন্ডিয়ান্স: রোহিত শর্মা (১৬ কোটি), জসপ্রিত বুমরাহ (১২ কোটি), সূর্যকুমার যাদব (৮ কোটি), কায়রন পোলার্ড (৬ কোটি)

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: বিরাট কোহলি ১৫ কোটি), গ্লেন ম্যাক্সওয়েল (১১ কোটি), মহম্মদ সিরাজ (৭ কোটি) 

সানরাইজার্স হায়দ্রাবাদ: কেন উইলিয়ামসন (১৪ কোটি), আবদুল সামাদ (৪ কোটি), উমরান মালিক (৪ কোটি)

রাজস্থান রয়্যালস: সঞ্জু স্যামসন (১৪ কোটি), জস বাটলার (১০ কোটি), যশস্বী জয়সওয়াল (৪ কোটি)

কলকাতা নাইট রাইডার্স: আন্দ্রে রাসেল (১২ কোটি), বরুণ চক্রবর্তী (৮ কোটি), ভেঙ্কটেশ আইয়ার (৮ কোটি), সুনীল নারিন (৬ কোটি)

দিল্লী ক্যাপিটালস: ঋষভ পন্ত (১৬ কোটি), অক্ষর প্যাটেল (৯ কোটি), পৃথ্বী শ (৭.৫ কোটি), অনরিখ নর্কিয়া (৬.৫ কোটি)

পাঞ্জাব কিংস: মায়াঙ্ক আগরওয়াল (১২ কোটি), অর্শদীপ সিং (৪ কোটি)

আইপিএল ২০২২-এ নতুন দুটি দলের ড্রাফট থেকে নেওয়া খেলোয়াড়দের তালিকা

গুজরাত টাইটান্স: হার্দিক পান্ড্য (১৫ কোটি), রশিদ খান (১৫ কোটি), শুবমান গিল (৮ কোটি)

লখনউ সুপার জায়ান্টস: কেএল রাহুল (১৭ কোটি), মার্কাস স্টয়নিস (৯.২ কোটি), রবি বিষ্ণোই (৪ কোটি)

নিলামের আগে কোন দলের হাতে কত টাকা বাকি, কোন দল সর্বোচ্চ কতজনকে নিতে পারবে নিলাম থেকে এবং কতজন বিদেশীকে কিনতে পারবে নিলামে

দল অবশিষ্ট অর্থ (₹) অবশিষ্ট খেলোয়াড় সংখ্যা অবশিষ্ট বিদেশী সংখ্যা
চেন্নাই সুপার কিংস ৪৮ কোটি ২১
দিল্লী ক্যাপিটালস ৪৭.৫ কোটি ২১
কলকাতা নাইট রাইডার্স ৪৮ কোটি ২১ 6
লখনউ সুপার জায়ান্টস ৫৯ কোটি ২২
মুম্বই ইন্ডিয়ান্স ৪৮ কোটি ২১
পাঞ্জাব কিংস ৭২ কোটি ২৩
রাজস্থান রয়্যালস ৬২ কোটি ২২
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৫৭ কোটি ২২
সানরাইজার্স হায়দ্রাবাদ ৬৮ কোটি ২২
গুজরাত টাইটান্স ৫২ কোটি ২২

কোথায় এবং কখন আইপিএল ২০২২ মেগা নিলাম অনুষ্ঠিত হবে? 

আইপিএল ২০২২ মেগা নিলাম একটি দুই দিনের বিডিং ইভেন্ট হবে, যা ১২ ও ১৩ই ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে। ইভেন্টটি উভয় দিনই ভারতীয় সময় সকাল ১১:০০ থেকে শুরু হবে।

আইপিএল ২০২২ মেগা নিলামের লাইভ স্ট্রিমিং এবং সম্প্রচার কোথায় হবে?

যেহেতু স্টার স্পোর্টস নেটওয়ার্ক ভারতে আইপিএল ২০২২-এর অফিসিয়াল সম্প্রচারকারী, তাই স্টার স্পোর্টস চ্যানেলগুলি টিভিতে মেগা নিলামের সরাসরি সম্প্রচার করবে। লাইভ স্ট্রিমিং পেতে হলে ডিজনি+হটস্টার অনুসরণ করতে হবে। 

নিয়মাবলী

রিটেনশন ও ড্রাফটের নিয়ম কী ছিল?

বিডিং ইভেন্টের আগে বিদ্যমান আটটি দলকে সর্বোচ্চ চারজন খেলোয়াড় রাখার অনুমতি দেওয়া হয়েছিল, যার মধ্যে সর্বোচ্চ দুজন বিদেশী ধরে রাখতে পারে তারা। এরপর দুটি নতুন দল বাকি খেলোয়াড়দের মধ্য থেকে তিনজন করে খেলোয়াড় বেছে নেওয়ার অধিকার পায়। সব দলকে মোট ৯০ কোটি টাকার অর্থ বরাদ্দ করা হয়েছিল।

আরটিএম কার্ডের অনুপস্থিতি

আগের নিলাম ইভেন্টগুলির মতো এবার আর কোনও রাইট-টু-ম্যাচ কার্ড নেই৷ আরটিএম কার্ডের মাধ্যমে ফ্র্যাঞ্চাইজি তাদের দলে আগের মরসুমে খেলা এমন একজন খেলোয়াড়কে ফিরিয়ে আনতে পারত যাঁকে নিলামের সময় অন্য কোন দল কিনেছে। 

close whatsapp