আইপিএল ২০২২, ম্যাচ ৪১: দিল্লি ক্যাপিটালস বনাম কলকাতা নাইট রাইডার্স, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপস

দুই দল যখন শেষবার মুখোমুখি হয়েছিল তখন কুলদীপ যাদব ম্যাচের সেরা হন

Kuldeep Yadav
Kuldeep Yadav. (Photo Source: IPL/BCCI)

প্রিভিউ

বৃহস্পতিবার আইপিএল ২০২২-এর ৪১তম ম্যাচে দিল্লি ক্যাপিটালস এবং কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হবে। দিল্লি ক্যাপিটালস ৭ ম্যাচে ৩ জয় নিয়ে তালিকার সপ্তম স্থানে এবং কলকাতা ৮ ম্যাচে ৩ জয় নিয়ে অষ্টম স্থানে রয়েছে। কলকাতা নাইট রাইডার্স টানা চার ম্যাচ পরাজিত হয়ে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে লড়াইয়ে নামছে। তাদের হারের ধারা শুরু হয়েছিল যখন তারা মরসুমের শুরুতে দিল্লির মোকাবিলা করেছিল।

অন্যদিকে দিল্লি ক্যাপিটালসের এবারের মরসুম সিনেমার চিত্রনাট্যের চেয়ে কিছু কম নয়। প্রথমে ডিসির একাধিক ক্রিকেটার কোভিডে আক্রান্ত হলেন। তারপর নো-বল বিতর্কে জড়িয়ে অধিনায়ক পান্তসহ একাধিক ক্রিকেটার-কোচ শাস্তি পেলেন। তবে সুখের বিষয় হল তাদের দুই কোভিড আক্রান্ত খেলোয়াড় মিচেল মার্শ ও টিম সাইফার্ট কোভিডমুক্ত হয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন। 

পিচ রিপোর্ট

ওয়াংখেড়ে স্টেডিয়ামে লিগের প্রথম দিকে প্রচুর রান উঠলেও পিচ ক্রমশ মন্থর হচ্ছে। ফলে টস জিতে ব্যাটিং করার ভাবনা মন্দ হবে না। প্রথম তিনে নামা ব্যাটাররা অতিরিক্ত দায়িত্ব নিয়ে খেললে দলের পক্ষে ১৮০-১৯০ স্কোর তোলা সম্ভব।  

সম্ভাব্য একাদশ

দিল্লি ক্যাপিটালস 

পৃথ্বী শ, ডেভিড ওয়ার্নার, শ্রীকার ভরত, ঋষভ পান্ত (অধিনায়ক ও উইকেটকিপার), রভম্যান পাওয়েল, ললিত যাদব, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, কুলদীপ যাদব, খলিল আহমেদ, মুস্তাফিজুর আহমেদ।

কলকাতা নাইট রাইডার্স 

সুনীল নারিন, নীতীশ রানা, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), বাবা ইন্দ্রজিৎ (উইকেটকিপার), রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, মহম্মদ নবি, অনুকূল রায়, উমেশ যাদব, টিম সাউদি, শিবম মাভি।

ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই

ব্যাটার

ডেভিড ওয়ার্নার – জাতীয় দলের হয়ে খেলার জন্য দেরিতে আইপিএলে এলেও মাত্র ৫ ম্যাচ খেলেই ২১৯ রান করে ফেলেছেন ১৫৭.৫৫ স্ট্রাইক রেটে। তিনটি হাফ সেঞ্চুরিও করেছেন।

শ্রেয়াস আইয়ার – তিন নম্বরে নেমে ৮ ম্যাচে ২৪৮ রান করেছেন ১৪২.৫২ স্ট্রাইক রেটে এবং সর্বোচ্চ রান স্কোরারের তালিকায় নবম স্থানে আছেন।

অলরাউন্ডার 

আন্দ্রে রাসেল – ব্যাটে-বলে দুই বিভাগেই বিধ্বংসী মেজাজে আছেন। আগের ম্যাচে ৪৮ রান করার পাশাপাশি ৪ উইকেট নিলেও দলকে জিতিয়ে আসতে পারেননি। আজ সেই আক্ষেপ মেটাতে চাইবেন। বল হাতে টুর্নামেন্ট জুড়ে ১০ উইকেট নেওয়া ছাড়াও ব্যাট হাতে ২২৭ রান করেছেন ১৮০.১৫ স্ট্রাইক রেটে।

বোলার

কুলদীপ যাদব – ৭ ম্যাচে ১৩ উইকেট নিয়েছেন ১৭.৩৮ গড়ে। কেকেআরের বিরুদ্ধে আগের ম্যাচে চার উইকেট নিয়ে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিলেন।

উমেশ যাদব – পাওয়ারপ্লেতে সেরা ছন্দে দেখিয়েছে উমেশকে। ৮ ম্যাচে ১১ উইকেট নিয়েছেন ৭.৪৩ ইকোনমি রেটে। লোয়ার অর্ডারে গুরুত্বপূর্ণ রানও সংগ্রহ করেছেন।

উইকেটকিপার 

ঋষভ পান্ত – ৭ ম্যাচে ১৮৮ রান করেছেন ১৫৪.০৯ স্ট্রাইক রেটে। তবে এখনও একটিও হাফ সেঞ্চুরি নেই। ইনিংসের শেষ অবধি খেলে এসে একটি বড় ইনিংস গড়ার লক্ষ্য থাকবে তাঁর।

দিল্লি ক্যাপিটালস বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ

পৃথ্বী শ, ডেভিড ওয়ার্নার, শ্রেয়াস আইয়ার, ঋষভ পান্ত, আন্দ্রে রাসেল (সহ-অধিনায়ক), ললিত যাদব, সুনীল নারিন, উমেশ যাদব, টিম সাউদি, কুলদীপ যাদব (অধিনায়ক), খলিল আহমেদ।

close whatsapp