আইপিএল ২০২২, ম্যাচ ২২: চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপস

সিএসকেকে জিততে হলে রুতুরাজের ফর্মের অভাবে উথাপ্পাকে অতিরিক্ত দায়িত্ব নিতে হবে

Robin Uthappa
Robin Uthappa. (Photo Source: IPL/BCCI)

প্রিভিউ

মঙ্গলবার আইপিএল ২০২২-এর ২২তম ম্যাচে চেন্নাই সুপার কিংস রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে এই মরসুমে তাদের প্রথম পয়েন্ট তুলে নেওয়ার লক্ষ্যে নামবে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আগের ম্যাচে প্রতিদ্বন্দ্বী মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে রয়েছে এবং আজ জিতলে সেখান থেকে সবার শীর্ষে চলে যাবে। 

অন্যদিকে, চেন্নাই সুপার কিংস তাদের টানা চতুর্থ পরাজয়ের মুখে পড়ার পর আর কোন হারের সম্মুখীন হতে পারবে না অদূর ভবিষ্যতে। এখন টানা বেশ কয়েকটি ম্যাচ না জিতলে গতবারের চ্যাম্পিয়নদের প্লে-অফে পৌঁছনোর আশা থাকবে না। অফ ফর্মে থাকা রুতুরাজ গায়কওয়াড়ের রানে ফেরা খুব জরুরী সিএসকের জন্য।

পিচ রিপোর্ট

ডিওয়াই পাটিল স্টেডিয়ামের পিচ ফাস্ট বোলারদের সাহায্য করছে এবং শুরুর দিকে জশ হ্যাজেলউডের মতো পেসাররা সুইং পাবেন। তবে একবার পিচে থিতু হয়ে গেলে বড় রান প্রত্যাশা করতে পারেন ব্যাটাররা। ১৯০-এর কাছাকাছি স্কোর না তুললে শিশিরের কারণে দ্বিতীয় ইনিংসে বোলিং করা দল বিপদে পড়বে। 

সম্ভাব্য একাদশ

চেন্নাই সুপার কিংস

ডেভন কনওয়ে, রবিন উথাপ্পা, রুতুরাজ গায়কওয়াড়, মইন আলি, শিবম দুবে, রবীন্দ্র জাডেজা (অধিনায়ক), মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), ডোয়েন ব্রাভো, ডোয়েন প্রিটোরিয়াস, মুকেশ চৌধুরী, সিমরজিৎ সিং।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর 

অনুজ রাওয়াত, ফাফ ডু প্লেসি (অধিনায়ক), বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল, শাহবাজ আহমেদ, দীনেশ কার্তিক (উইকেটকিপার), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামা মিলিন্দ, জশ হ্যাজেলউড, আকাশ দীপ, মহম্মদ সিরাজ।

ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই

ব্যাটার

রবিন উথাপ্পা – পাওয়ারপ্লে ওভারের সুযোগ নিয়ে প্রতি ম্যাচেই ঝোড়ো গতিতে ইনিংস শুরু করছেন। ৪ ম্যাচে ১৪৩.৬২ স্ট্রাইক রেটে ১০৬ রান করেছেন।

ফাফ ডু প্লেসি – ৪ ম্যাচ খেলে ৩৪.৫ গড়ে ১৩৮ রান করেছেন। দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে বেশ কিছু ক্ষেত্রে সাহসী সিদ্ধান্ত নিচ্ছেন।

অলরাউন্ডার 

শিবম দুবে – মইন আলি যেহেতু বড় রান পাচ্ছেন না তাই শিবমের উপর মিডল অর্ডারে বড় দায়িত্ব। ৪ ম্যাচে ১৫৭.৭৫ স্ট্রাইক রেটে ১১২ রান করেছেন।

গ্লেন ম্যাক্সওয়েল – আগের ম্যাচে মাত্র ২ বল খেলেই বুঝিয়ে দিয়েছেন যতোই তিনি সাম্প্রতিক সময়ে ক্রিকেট থেকে দূরে থাকুন না কেন, একবার মাঠে নামলে তাঁর ব্যাট বিধ্বংসী মেজাজেই থাকে সব সময়।

বোলার

ডোয়েন ব্রাভো – ৪ ম্যাচে ৬ উইকেট নিয়েছেন। এখনও ব্যাটিংয়ের বিশেষ সুযোগ না পেলেও লোয়ার অর্ডারে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম ব্রাভো।

জশ হ্যাজেলউড – চোট ও জাতীয় দলের চুক্তির বাধ্যবাধকতা কাটিয়ে ফিরে এসে নতুন বলের দায়িত্ব নেবেন। হর্ষলের অবর্তমানে তাঁর ভূমিকা তাৎপর্যপূর্ণ হতে চলেছে।

উইকেটকিপার 

দীনেশ কার্তিক – এই সংস্করণে এখনও একবারও আউট হননি। ৪ ম্যাচে ৯৭ রান করেছেন ২১০.৮৭ স্ট্রাইক রেটে। স্টাম্পের পিছনেও বেশ চনমনে দেখাচ্ছে তাঁকে।

সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম গুজরাত টাইটান্স ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ

শুবমান গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, কেন উইলিয়ামসন, হার্দিক পান্ডিয়া, এইডেন মার্করাম (অধিনায়ক), নিকোলাস পুরান, রাহুল তেওয়াটিয়া, ওয়াশিংটন সুন্দর, রশিদ খান, মহম্মদ শামি, টি নটরাজন।

close whatsapp