ওডিআই বিশ্বকাপ ২০১৯-এর মঞ্চে ভারতের পারফরম্যান্সের ব্যাপারে জেনে নিন

৪. ভারত বনাম পাকিস্তান (ম্যাচ ২২)

IND vs PAK
IND vs PAK. (Photo Source: Twitter)

পাকিস্তানের বিরুদ্ধে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৮৯ রানে জিতেছিল বিরাট কোহলির নেতৃত্বাধীন দল। ভারত প্ৰথমে ব্যাটিং করে স্কোরবোর্ডে ৫০ ওভারে ৫ উইকেটে ৩৩৬ রান তুলতে সক্ষম হয়েছিল। রোহিত শর্মা ১১৩ বলে ১৪০ রানের একটি দুর্ধর্ষ ইনিংস খেলেছিলেন। মহম্মদ আমির ৩টি উইকেট শিকার করেছিলেন।

বৃষ্টির কারণে দ্বিতীয় ইনিংসে ওভার কমে ৪০ হয়ে গিয়েছিল। পাকিস্তানের সামনে ৩০২ রানের লক্ষ্য ছিল। কিন্তু তারা ৪০ ওভারে ৬ উইকেটে ২১২ রান করতে সক্ষম হয়েছিল। ফখর জামান ৭৫ বলে ৬২ রান করেছিলেন। বিজয় শঙ্কর, হার্দিক পান্ডিয়া এবং কুলদীপ যাদব ২টি করে উইকেট নিয়েছিলেন। এই ম্যাচে ম্যাচসেরার পুরস্কার জিতেছিলেন রোহিত শর্মা।

Previous
Page 4 / 10
Next

close whatsapp