১৯৮৩ সালের বিশ্বকাপের মঞ্চে ভারতের পারফরম্যান্সের ব্যাপারে জেনে নিন

৮. ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ (ফাইনাল)

IND vs WI
IND vs WI. (Photo Source: Adrian Murrell/Allsport/Getty Images/Hulton Archive)

এই বিশ্বকাপে এটি ছিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের তৃতীয় ম্যাচ। এই ম্যাচটিতে প্ৰথমে ব্যাটিং করে স্কোরবোর্ডে ৫৪.৪ ওভারে ১০ উইকেটে মাত্র ১৮৩ রান তুলতে সক্ষম হয়েছিল ভারত। কৃষ্ণমাচারি শ্রীকান্ত ৫৭ বলে ৩৮ রান করেছিলেন। অ্যান্ডি রবার্টস ৩টি উইকেট নিয়েছিলেন।

ফাইনাল ম্যাচে ভারতের দুর্দান্ত বোলিং পারফরম্যান্সের সামনে ওয়েস্ট ইন্ডিজকে হার মানতে হয়েছিল। ওয়েস্ট ইন্ডিজ মাত্র ১৪০ রানে অলআউট হয়ে গিয়েছিল। মহিন্দর অমরনাথ এবং মদন লাল ৩টি করে উইকেট পেয়েছিলেন। ভারত ৪৩ রানে ম্যাচটিতে জয় পেয়েছিল। এই ম্যাচটিতেও ম্যাচসেরার পুরস্কার জিতেছিলেন মহিন্দর অমরনাথ।

Previous
Page 8 / 8

close whatsapp