সাড়ে তিন ঘন্টাতেই শেষ ভারতের প্রথম ইনিংস, ১০৯ রানে থামলেন রোহিত শর্মারা

India_Batting
India_Batting. ( Photo Source: BCCI )

নাগপুর, দিল্লির পর ইন্দোরেও বদলালো না চিত্রটা। তৃতীয় টেস্টের সুরুতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ল ভারতীয় দলের ব্যাটিং লাইনআপ। আপ তাতেই সোশ্যাল মিডিয়া থেকে ভারতীয় ক্রিকেট মহলে হৈচৈ। ঘরের মাঠে মাত্র দুটো সেশনেই ব্যাটিং করতে পারল টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়া ব্যাটিং লাইনআপের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ল ভারতীয় দলের ব্যাটিং লাইনআপ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১০৯ রানেই শেষ ভারতের প্রথম ইনিংস। প্রথম দিনের শুরু থেকেই যে ভারতীয় দল বেশ চাপে তা বলার অপেক্ষা রাখে না।

এখনও পর্যন্ত ভারত বনাম অস্ট্রেলিয়া এই সিরিজে স্পিনারদের দাপটই দেখা গিয়েছে সবচেয়ে বেশী। তৃতীয় টেস্ট শুরু হওয়ার আগেও ইন্দোরের পিচের দিকেই ছিল সবচেয়ে বেশী নজর। প্রথম দিন থেকেই ভয়াবহ রূপ ধারণ করেছে ইন্দোরের পিচ। আর তাতেই কার্যত শেষ ভারতীয় দলের ব্যাটিং লাইনআপ। লোকেশ রাহুলের পরিবর্তে এদিনের ম্যাচে শুভমন গিলকে দলে নেওয়া হয়েছিল। যদিও ভারতের স্কোরকার্ডে বড়সড় কোনও প্রভাব ফেলতে পারেননি তিনি।

ভারতের হয়ে সর্বোচ্চ ২২ রানের ইনিংস খেলেছেন বিরাট কোহলি

টস জিতে এদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। প্রথম দুই ম্যাচের মতো এখানেও চিল স্পিনিং ট্র্যাক। ভারতের লক্ষ্য ছিল বড় রানের। কিন্তু নিজেদের পাকতা ফাঁদে নিজেরাই পড়েছে ভারতীয় দল।  প্রতি ম্যাচেই ভারতীয় দলের টপ অর্ডার চূড়ান্ত ব্যর্থ হয়েছে। লোয়ার অর্ডার ব্যাটারদের হাত ধরেই রক্ষা পেয়েছিল টিম ইন্ডিয়া। কিন্তু এদিন সেই রবীন্দ্র জাদেজা এবং অক্ষর পটেলও ব্যর্থ হয়েই সাজঘরে পৌঁছেছেন। আর তাতেই ভারতের বড় রানের আশা শেষ হয়ে গিয়েছিল। মাত্র ১০৯ রানেই থেমে গিয়েছে টিম ইন্ডিয়ার প্রথম ইনিংস।

অস্ট্রেলিয়ার তরুণ স্পিনার ম্যাথু কুহ্নেম্যানের দুর্ধর্ষ স্পিনের সামনেই পর্যুদস্ত হয়েছে টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইনআপ। তিনি একাই তুলে নিয়েছিলেন পাঁচ উইকেট। ২৭ রানের মাথায় রোহিত শর্মার উিইকেট খোয়ায় ভারতীয় দল। এরপর থেকে সকলেই চিলেন মাঠে ক্ষণিকের অতিথি। বিরাট কোহলি, চেতেশ্বরক পূজারাদের মতো তারকা ক্রিকেটাররা কেউই ক্রিজে দীর্ঘক্ষণ দাঁড়াতে পারেনি। মধ্যাহ্নভোজেপ আগেই আগেই সাত উইকেট খুইয়ে চাপে পড়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। একটা সময় মনে হচ্ছিল ভারতীয় দল ১০০ রানের গন্ডী টপকাতে পারবে কিনা। যদিও শেষপর্যন্ত সেটা করতে পেরেছে তারা।

কিন্তু এই অস্ট্রেলিয়াকে আটকানোর জন্য এই রান আদৌ ভারতকে সাহায্য করতে পারবে কিনা তা কিন্তু এখন থেকেই বলা সম্ভব নয়। প্রথম দিন মাত্র সাড়ে তিন ঘন্টাতেই শেষ ভারতীয় দলের প্রথম ইনিংস। ভারতের হয়ে সর্বোচ্চ রান ২২ করতে পেরেছেন বিরাট কোহলি। শুভমন গিল করেছেন ২১ রান। রোহিত শর্মা ১২ রানেই সাজঘরে ফিরেছিলেন এদিন।

প্রতি ম্যাচে যে জাদেজা এবং অক্যর পটেল ভারতকে ব্যাট হাতেও সাহায্য করেছিল। এদিন কিন্তু পারেনি তারা। জাদেজা ফেরেন ৪ রানে। অক্ষর পটেল ১২ রানে অপরাজিত থাকলেও, তাঁকে সঙ্গ দিতে পারেনি কেউই।

close whatsapp