দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি ২০ সিরিজ জয়ের ধারা অব্যহত রাখতে মরিয়া ভারত

South Africa vs India
South Africa vs India. (Photo Source: DERYCK FOSTER/AFP via Getty Images)

বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে নামছে ভারতীয় দল। সিরিজ জয়ের আশা জিইয়ে রাখতে হলে এই ম্যাচে টিম ইন্ডিয়াকে জিততে হবে। সেইসঙ্গে ভারতীয় দলের সামনে আরও একটা লক্ষ্য রয়েছে। ২০১৫ সাল থেকে এখনও পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কোনও টি টোয়েন্টি সিরিজ হারেনি টিম ইন্ডিয়া। সেই ধারা রেকরেড ধরে রাখতে হলে এই ম্যাচ জিততেই হবে টিম ইন্ডিয়াকে। সেই হিসাব নিকাশ সেরেই এবার প্রোটিয়াদের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে ভারতীয় দল। শেষপর্য।ন্ত কী হয় তা তো সময়ই বলবে।

প্রতম বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। দ্বিতীয় ম্যাচে ভারতীয় দল বড় রান করলেও দক্ষিণ আপ্রিকার কাছে সেই ম্যাচে ৫ উইকেটে হেরে গিয়েছিল। বৃষ্টি বিঘ্নিত সেই ম্যাচে ডাক ওয়ার্থ লুইস নিয়মেই হেরে গিয়েছিল ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকার সামনে এবার ৮ বছরের রেকর্ড ভাঙার হাতছানি রয়েছে। অন্যদিকে ভারতের সামনে তাদের জয়ের ধারা বজায় রাখার লক্ষ্য। সেখানেই শেষপর্যন্ত কোন দলের অধিনায়কের মুখে জয়ের হাসি ফোটে তা তো সময়ই বলবে।

২০১৫ সালে শেষবার দক্ষিণ আফ্রিকার কাছে টি২০ সিরিজ হেরেছিল ভারত

শেষ ম্যাচে ভারতীয় দলের টপ অর্ডার একেবারেই ভার পারফরম্যান্স দেখাতে পারেননি। শুভমন গিল থেকে যশস্বী জডয়সওয়াল চূড়ান্ত ব্যর্থ হয়ে সাজঘরের রাস্তায় ফিরে গিয়েছিলেন। তৃতীয় ম্যাচে নামার আগে তাদের  পারফরম্যামন্স যে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে  খানিরকটা হলেও চিন্তায় রাখছে তা বলার অপেক্ষা রাখে না। সেইসঙ্গে জোহনেসবার্গ পেসারদের কাছে স্বর্গরাজ্য। সেই সুযোগটা যে দক্ষিণ আফ্রিকা ভালভাবে কজে লাগাতে চটাইবে তাও বলার অপেক্ষা রাখে না।

২০১৫ সালে শেষবার ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে ২-০-এ টি টোয়েন্টি সিরিজ হেরে গিয়েছিল ভারতীয় দল। এরপর থেকে অবস্য আর কোনও টি টোয়েন্টি সিরিজ হারেনি ভারত। শেষ চারটি টি টোয়েন্টি সিরিজের মধ্যে ২ টো সিরিজে জয় তুলে নিয়েছিল ভারত। বাকি দুটো সিরিজ ড্র হয়েছিল। এবার দক্ষিণ আফ্রিকার ঘরের মাঠে কঠিন চ্যালেঞ্জ ভারতীয় দলের সামনে। সেখানেই নিজেদের জয়ের ধারা বজায় রাখতে মরিয়া হয়ে রয়েছে টিম ইন্ডিয়া।

শেষ ম্যাচে সূর্যকুমার যাদব এবং রিঙ্কু সিংয়ের ব্যাটে ব়ড় রানের ঝলক দেখা  গিয়েছিল। সেটা যে ভারতীয়  দলের অন্দরে আত্মবিশ্বাস যোগাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে মুকেশ কুমার, মহম্মদ সিরাজও ভাল পারফরম্যান্স দেখিয়েছিলেন। এই ম্যাচে ভারত জয়ের রাস্তায় ফেরে কিনা সেটাই দেখার।

close whatsapp