অস্ট্রেলিয়াকে হারানোর পরই ক্রিকেটের সব ফর্ম্যাটে শীর্ষস্থানে ভারত
আপডেট করা - Feb 15, 2023 4:36 pm

টি টোয়েন্টি ও একদিনের ক্রিকেটে কয়েকদিন আগেই শীর্ষস্থানে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। অপেক্ষাটা ছিল টেস্টে তালিকায় শীর্ষে পৌঁছনোর। অস্ট্রেলিয়ারক বিরুদ্ধে প্রথম ম্যাচ জেতার পরই সেই তালিকায় শীর্ষে পৌঁছে গেল ভারতীয় দল। অস্ট্রেলিয়াকে প্রথম টেস্টে এক ইনিংস ও ১৩২ রানে হারিয়ে টেস্ট ক্রম তালিকায় এবার শীর্ষে পৌঁছে গেল ভারতীয় দল। টেস্টের মঞ্চে শীর্ষে পৌঁছনোর সঙ্গেই এই মুহূর্তে ক্রিকেটের প্রতিটি ফর্ম্যাটে শীর্ষস্থানে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। আর তাতেই ভারতীয় দলের সমর্থকরা যে আপ্লুত তা বলার অপেক্ষা রাখে না।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে নেমেছিল ভারতীয় দল। সেখানেই নিউ জিল্যান্ডকে একদিনের সিরিজে হোয়াইট ওয়াশ করেছিল টিম ইন্ডিয়া। সেইসঙ্গেই র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে জায়গা পাকা করে ফেলেছিল ভারতীয় দল অপেক্ষা ছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই টেস্ট সিরিজ শুরু হওয়ার। সেখানে প্রথম ম্যাচ থেকেই দুরন্ত ফর্মে ছিল ভারতীয় দল। অস্ট্রেলিয়াকে মাথা তুলে দাঁড়ানোর কোনও সুযোগই এদিন দেননি তারা। আর তাতেই এসেছে সাফল্য।
অস্ট্রেলিয়াকে হারানোর পরই টেস্টেও শীর্ষে পৌঁছেছে ভারত
প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়াকে এক ইনিংস ও ১৩২ রানে হারিয়েছিল ভারতীয় দল। এই সিরিজে নামার আগে টেস্ট ক্রিকেটে বিশ্বের এক নম্বর স্থানে ছিল অস্ট্রেলিয়া। তাদেরকে এতবড় ব্যবধানে হারানোর পরই টেস্ট ক্রম তলিকায় শীর্ষস্থানে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। আর সেইসঙ্গেই এখন ক্রিকেটের প্রতিটি ফর্ম্যাটে শীর্ষস্থানে জায়গা পাকা করে নিয়েছে টিম ইন্ডিয়া। ২০২৩ সাল শুরু হওয়ারক আগেই টি টোয়েন্টি ফর্ম্যাটে শীর্ষস্থানে পৌঁছে গিয়েছিল ভারতীয় দল। নতুন বছরে একদিনের ক্রিকেটে শীর্ষস্থানে পৌঁছেছিল।
২০২২ সালে টি টোয়েন্টি প্রতিযোগিতায় কিন্তু একেবারেই সফল হতে পারেনি ভারতীয় দল। টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে এশিয়া কাপ। সব জায়গাতেই ব্যর্থ হতে হয়েছিল তাদের। কিন্তু প্রতিটি সিরিজেই টি টোয়েন্টিতে দুরন্ত পারফম্যান্স দেখিয়েছিলেন ভারতীয়দলের ক্রিকেটাররা। আর তাতেই গতবছপ টি টোয়েন্টি ক্রিকেটের তালিকায় শীর্ষস্থানে পৌঁছে গিয়েছিল ভারতীয় দল। এরপরই নতুন বছরে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিমের সিরকিজে নেমেছিল ভারত।
এই বছরই ঘরের মাঠে রয়েছে একদিনের বিশ্বকাপ। শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে হোয়াইট ওয়াশ করেছিল ভারতীয় দল। এরপরই নিউ জিল্যান্ডের বিরুদ্ধে নেমেছিল টিম ইন্ডিয়া। সেই সময় একদিনের ক্রম তালিকায় শীর্ষস্থানে ছিল নিউ জিল্যান্ড। তাদের বিরুদ্ধে জিততে পারলেই ভারতের সামনে ছিল শীর্ষস্থানে পৌঁছে যাওয়ার সুযোগ। কিউইদের ৩-০ হারিয়ে শীর্ষস্থানে জায়গা পাকা করে নিয়েছিল ভারতীয় দল। এবার অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট তালিকায় শীর্ষস্থানে পৌঁছে গিয়েছে ভারত।