ভারত বনাম নিউ জিল্যান্ড: দ্বিতীয় ওডিআই, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট এবং সম্ভাব্য একাদশ

স্পিনার শাহবাজ আহমেদকে খেলাতে পারে ভারত

Shubman Gill and Rohit Sharma
Shubman Gill and Rohit Sharma. (Photo Source: BCCI)

সিরিজের প্রথম ম্যাচে রোমাঞ্চকর জয়ের পর রায়পুরে দ্বিতীয় ওয়ানডেতে নিউ জিল্যান্ডের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। মাইকেল ব্রেসওয়েলের একটি শ্বাসরুদ্ধকর আগ্রাসী ইনিংস কিউইদেরকে একটি অলৌকিক জয় প্রায় এনেই দিয়েছিল, কিন্তু শার্দূল ঠাকুর মোক্ষম সময়ে ইয়র্কার করে ভারতকে সিরিজে এগিয়ে যেতে সাহায্য করেছেন।

হায়দ্রাবাদে শেষ ওভারের থ্রিলারে জয়ের পরে মেন ইন ব্লু দ্বিতীয় ওয়ানডেতে জিতে সিরিজ দখল করতে চাইবে। তবে রোহিত শর্মা তাঁর প্রতিপক্ষকে হালকাভাবে নিতে পারবেন না কারণ নিউ জিল্যান্ড সিরিজের প্রথম ম্যাচে প্রমাণ করেছেন যে কেন তারা ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে প্রথম দল।

বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ সিনিয়র খেলোয়াড় অনুপস্থিত থাকা সত্ত্বেও টম ল্যাথামের নেতৃত্বাধীন নিউ জিল্যান্ড প্রথম ম্যাচে দুর্দান্ত লড়াই করেছে এবং ২১শে জানুয়ারি, শনিবার, শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে নির্ধারক দ্বিতীয় ওয়ানডেতে জিতে সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখতে চাইবে।

পিচ কন্ডিশন

রায়পুরের বাউন্ডারি ভারতের মাঠগুলির মধ্যে অন্যতম দীর্ঘ, ফলে খুব সহজে বাউন্ডারি অতিক্রম করে ছক্কা হাঁকানো যাবে না। তবে পিচে বোলারদের জন্য বিশেষ সুবিধা থাকার সম্ভাবনা নেই। প্রথমে ব্যাটিং করা দল কমপক্ষে ৩২০ রান না করলে নিশ্চিন্ত থাকতে পারবে না।

উভয় দলের কম্বিনেশন

ভারত

বাউন্ডারির দূরত্ব বেশী হওয়ায় স্পিনারদের প্রভাব বেশী থাকতে পারে। সেক্ষেত্রে, একজন পেসার কম খেলিয়ে অতিরিক্ত স্পিনার নিয়ে নামতে পারে ভারত। আগের ম্যাচে শার্দূল ঠাকুরের বোলিং মিডল ও ডেথ ওভারে ভালো হয়নি, তাই তাঁকে বাদ দিয়ে স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে খেলানো হতে পারে শাহবাজ আহমেদকে। এ ছাড়া মহম্মদ শামির জায়গায় দলে আসতে পারেন উমরান মালিক।

সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, ঈশান কিষান (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, কুলদীপ যাদব, উমরান মালিক, মহম্মদ সিরাজ।

নিউ জিল্যান্ড

হেনরি নিকোলস সেট হয়েও বড় স্কোর করতে পারেননি এবং ওয়ানডেতে তাঁর কাছ থেকে আশানুরূপ অবদান না আসায় তাঁকে বাদ দিয়ে খেলানো হতে পারে আগ্রাসী ব্যাটার মার্ক চ্যাপম্যানকে। এ ছাড়া লেগ স্পিনার চোট কাটিয়ে ফিটনেস ফিরে পাওয়ায় তাঁকে খেলানো হতে পারে অনভিজ্ঞ পেসার হেনরি শিপ্লের জায়গায়। অধিনায়ক ল্যাথাম এক ধাপ এগিয়ে এসে চারে ব্যাটিং করতে পারেন।

সম্ভাব্য একাদশ: ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, মার্ক চ্যাপম্যান, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটকিপার), গ্লেন ফিলিপ্স, ড্যারিল মিচেল, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার, ইশ সোধি, ব্লেইর টিকনার, লকি ফার্গুসন।

ভারত বনাম নিউ জিল্যান্ড হেড-টু-হেড

ম্যাচ – ১১৪ | ভারত – ৫৬ | নিউ জিল্যান্ড – ৫০ | অমীমাংসিত – ৭ | টাই – ১

সম্প্রচারের বিবরণ

ম্যাচের সময় – ২১ জানুয়ারি, ভারতীয় সময় দুপুর ১:৩০

টিভি – স্টার স্পোর্টস নেটওয়ার্ক

লাইভ স্ট্রিমিং – ডিজনি+ হটস্টার

close whatsapp