বিরাট ওপেনার হিসেবে খেললে অরেঞ্জ ক্যাপের দাবিদার হতে পারে, মত শাস্ত্রীর
২০১৬ আইপিএলে ইনিংস ওপেন করে ৯৭৩ রান করে অরেঞ্জ ক্যাপ জিতেছিলেন কোহলি
আপডেট করা - Mar 27, 2022 2:10 pm

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২২ ইতোমধ্যেই শুরু হয়ে গেছে এবং মেগা নিলামের পর নতুন চেহারায় নামা দলগুলি কেমন পারফর্ম করে তার দিকে ক্রিকেটপ্রেমীদের নজর রয়েছে। সব দলেই বিশাল পরিবর্তন এলেও রয়্যাল চ্যালেঙ্কার্স ব্যাঙ্গাকোরের সঙ্গে বিরাট কোহলির অবিচ্ছেদ্য সম্পর্ক এখনও অটুট। আরসিবির প্রথম ম্যাচের আগে ভারতের প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রী রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি) ব্যাটিং তারকা সম্পর্কে একটি সাহসী মন্তব্য করেছেন।
শাস্ত্রী বিশ্বাস করেন যে কোহলি এই মরসুমে তাঁর ফ্র্যাঞ্চাইজির হয়ে ওপেন করলে সহজেই অরেঞ্জ ক্যাপ পেতে পারেন। উল্লেখ্য যে কোহলি আইপিএল ২০১৬-এ অতিমানবিক ফর্ম দেখিয়েছিলেন যেখানে তিনি ৯৭৩ রান করেছিলেন। ৮০-এর বেশি গড়ে ব্যাটিং করে আরসিবিকে ফাইনালে তোলেন তিনি। এটিই একমাত্র মরসুমে যেখানে কোহলি অরেঞ্জ ক্যাপ জিতেছিলেন এবং সেই মরসুমে দলের হয়ে ওপেন করেছিলেন।
স্টার স্পোর্টসের সাথে কথা বলার সময় শাস্ত্রী বলেন, “যদি এই আইপিএল ২০২২-এ বিরাট কোহলি ওপেন করেন, তাহলে আমি নিশ্চিত অরেঞ্জ ক্যাপের দাবিদার হবেন।”
প্রাক্তন ভারতীয় অধিনায়ক ওপেন করবেন নাকি তিন নম্বরে ব্যাট করবেন সে সম্পর্কে আরও বলতে গিয়ে শাস্ত্রী যোগ করেছেন যে সবই নির্ভর করে দলের কম্বিনেশনের উপর। খুব সম্ভবত আরসিবি-র নবনিযুক্ত অধিনায়ক ফাফ ডু প্লেসি দলের হয়ে ইনিংস ওপেন করবেন।
আরসিবির শক্তিশালী মিডল অর্ডার থাকলে বিরাট কোহলির ওপেনিংয়ে কোনো ক্ষতি নেই: রবি শাস্ত্রী
“এটা নির্ভর করে দলের ভারসাম্যের ওপর। আমি জানি না তাদের মিডল অর্ডার কী হবে, কিন্তু যদি তারা খুব শক্তিশালী মিডল অর্ডার পায়, তাহলে বিরাটের ওপেনিংয়ে কোন ক্ষতি নেই,” তিনি যোগ করেছেন।
যদিও কোহলি এই মরসুমে কেবল দলের একজন সাধারণ সদস্য হিসেবে খেলবেন, তবুও আরসিবি-র হয়ে তাঁর ব্যাটিং অবদান দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছেন। ফ্র্যাঞ্চাইজি তাদের প্রথম শিরোপা খোঁজার লক্ষ্যে একটি শক্তিশালী দল গড়েছে এবং কোহলির কাছ থেকে বড় রান দলের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হবে। আরসিবি তাদের আইপিএল ২০২২ অভিযান শুরু করবে পাঞ্জাব কিংসের (পিবিকেএস) বিরুদ্ধে ২৭শে মার্চ নভি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে।