“প্যাট কামিন্স যদি টস জিততেন, তাহলে ভারত হয়তো এই অবস্থায় থাকত” – ডব্লিউটিসি ফাইনালে ভারতের উপর অস্ট্রেলিয়ার আধিপত্য নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গুলী
আপডেট করা - Jun 8, 2023 5:34 pm

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লুটিসি) ফাইনালে শুরুটা বেশ ভালোই করেছে প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া। এত গুরুত্বপূর্ণ একটি ম্যাচে প্ৰথম দিনে মাত্র ৩ উইকেট হারিয়ে ৮৫ ওভারে ৩২৭ রান করা অবশ্যই সহজ নয়।
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী ভারতের উপর অস্ট্রেলিয়ার এই রানের পাহাড় চাপানো নিয়ে মুখ খুলেছেন। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) প্রাক্তন সভাপতি মনে করছেন যে যদি ভারত প্ৰথমে ব্যাটিং করত তবে হয়তো ভারতও এরকম রান করত। তিনি বলেছেন এমন নয় যে প্রথমবার কোনো দল প্ৰথম সেশনে দুটি উইকেট হারানোর পর ৩০০ রান করেছে।
স্টার স্পোর্টসকে সৌরভ গাঙ্গুলী বলেন, “অবশ্যই, আপনি যদি দেখেন, প্যাট কামিন্স বলেছিলেন যে তিনি যদি টস জিততেন তাহলে তিনিও প্রথমে বোলিং করতেন। যদি প্যাট কামিন্স টস জিততেন, ভারত হয়তো এই পরিস্থিতির মধ্যে থাকত। এটি প্রথমবার ঘটেনি যে একটি দল প্রথম সেশনে দুই উইকেট হারানোর পর ৩০০ রান করেছে।”
“আপনাকে কৃতিত্ব দিতে হবে স্টিভ স্মিথ এবং ট্র্যাভিস হেডকে” – সৌরভ গাঙ্গুলী
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়া এই সুন্দর পরিস্থিতির মধ্যে রয়েছে স্টিভ স্মিথ এবং ট্র্যাভিস হেডের জন্য। দুজনেই দুটি দুরন্ত শতরান করেছেন। হেড খুব দ্রুতগতিতে নিজের শতরানটি করেন। শেষমেশ দ্বিতীয় দিনের প্ৰথম সেশনে তিনি মহম্মদ সিরাজের বলে কেএস ভরতের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন। হেড মাত্র ১৭৪ বলে ১৬৩ রান করেন। তার এই দুর্দান্ত ইনিংসটিতে তিনি ২৫টি চার এবং ১টি ছয় মারেন। ডব্লুটিসির ফাইনালে এটি ছিল প্রথম সেঞ্চুরি। অন্যদিকে, স্টিভ স্মিথও একটি অসাধারণ শতরান করেন। তিনিও দ্বিতীয় দিনের প্ৰথম সেশনে আউট হন। শার্দুল ঠাকুরের শিকার হন তিনি। স্মিথ ২৬৮ বলে ১২১ রান করেন। তার এই ইনিংসে ছিল ১৯টি চার। স্মিথ এবং হেড মিলে ২৮৫ রানের একটি দুর্দান্ত পার্টনারশিপ করেন। সৌরভ গাঙ্গুলী স্টিভ স্মিথ এবং ট্র্যাভিস হেডের প্রশংসা করেছেন।
সৌরভ গাঙ্গুলী বলেন, “আপনাকে কৃতিত্ব দিতে হবে স্টিভ স্মিথ এবং ট্র্যাভিস হেডকে। দুজনে দুটি ভিন্ন ধরনের নক খেলেছেন। ইংল্যান্ডে সুইং এবং সিমিং কন্ডিশনে যেভাবে খেলতে হয় স্মিথ সেভাবে খেলেছেন। হেড তার নিজের খেলা খেলেছে, আপনি সব ক্ষেত্রেই এইরকম ইতিবাচকভাবে খেলতে চান।”