হারের পর রোহিত শর্মার তিন টেস্টের ফাইনালের প্রস্তাবের সমালোচনায় সুনীল গাভাসকর
আপডেট করা - Jun 12, 2023 8:56 pm

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের পরের থেকেই সমালোচনার ঝড়় উঠেছে ভারতীয় ক্রিকেট মহলে। অধিনায়ক থেকে ভারতীয় দলের বাকি ক্রিকেটার, সকলকেই সমালোচনার তীরে বিদ্ধ করছেন প্রাক্তন ক্রিকেটার থেকে বিশেষজ্ঞরা। ম্যাচ হারের পর থেকেই চলছে নানান কাঁটা ছে়ডা। সেখানেই রোহিত শর্মার একটি মন্তব্যকে ঘিরে তোলপার এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট মহল। ফাইনালের মঞ্চে হারের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল তিন ম্যাচের করার বার্তা শোনা গিয়েছিল রোহিত শর্মার মুখে। রোহিত শর্মার সেই প্রস্তাব নেিেয়েই সমালোচনায় মুখর হয়েছেন সুনীল গাভাসকর।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের মঞ্চে ২০৯ রানে হেরে গিয়েছে ভারতীয় দল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোনও সেশনেই এগিয়ে থাকতে পারেনি তারা। ব্যাটিং থেকে বোলিং কোনও জায়গাতেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই করতে পারেনি টিম ইন্ডিয়া। আরসেই পারফরম্যান্স নিয়েই এখন সমলোচনা তুঙ্গে পৌঁছেছে। সেই পরিস্থিতিতেই রোহিত সর্মার এমন প্রস্তাবের সমালোচনা যে গবেই তা বলার অপেক্ষা রাখে না। রোহিতের এমন প্রস্তাবকে তত্খনাত্ খারিজ করে দেওয়ার ইঙ্গিতই শোনা গিয়েছে সুনীল গাভাসকরের মুখে
অস্ট্রেলিয়ার কাছে দুই ইনিংসেই চূড়ান্ত ব্যর্থ হয়েছেন রোহিত শর্মা
প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকরের মতে প্রতম থেকেই দলের প্রতিটি ক্রিকেটার এই পদ্ধতি সম্বন্ধে অবগত ছিল। সেজন্যই হারের পর এমন কথা বলার কোনও মানে হয়না বলেই মনে করছেন ভারতীয় দলের প্রাক্তন কিংবদন্তী সুনীল গাভাসকর। তাঁর মতে ফাইনালের মঞ্চে যে একটাই ম্যাচ হবে তা বহু গে থেকেই ঠিক হয়ে গিয়েছিল। এই মুহূর্তে বেস্ট অব থ্রি হওয়ার কথা বলার কোনও যুক্তি নেই বলেই মনে করছেন ভারতীয় দলের এই প্রাক্তন কিংবদন্তী ক্রিকেটার। রোহিত শর্মার এই বক্তব্যের সঙ্গে যে তিনি একেবারেই সহমত নন , তা সুনীল গাভাসকরের কথা থেকেই স্পষ্ট।
এই প্রসঙ্গে সুনীল গাভাসকর জানিয়েছেন, ফাইনাল কত ম্যাচের হবে তা বহু আগে থেকেই ঠিক হয়ে গিয়েছিল। যেদিন টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে তুমি খেলতে নামছ, সেই পরিস্থিতি থেকেই তুমি যান যে ফাইনাল হবে একটি ম্যাচের। সেই সময় থেকেই মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। ঠিক যেমনটা আইপিএলের জন্য তুমি প্রস্তুত থাক, সেই জায়গায় বল না বেস্ট অব থ্রি ফাইনালের কথা। সকলেরই একটি অথবা কয়েকটি খারাপ দিন যেতেই পারে। কিন্তু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচ থেকেই তুমি যান যে কী হতে চলেছে। আগামীদিনে হয়ত তুমি বলতে পার যে পাঁচ ম্যাচের ফাইনাল।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলের টপ অর্ডার এদিন চূড়ান্ত ব্যর্থ হয়েছিল। রোিত শর্মা, শুভমন গিল থেকে চেতেশ্বর পূজারাদের মতো ক্রিকেটাররা সফল হতে ব্যর্থই হয়েছিলেন। পরপর দুটো ফাইনালেই হার। ভারতীয় দলের পারফরম্যান্স নিয়ে যে সমালোচনার ঝড় ওঠাটাই স্বাভাবিক তা বলার অপেক্ষা রাখে না।