“ওডিআই বিশ্বকাপে কেএল রাহুলের ব্যাকআপ যদি ইশান কিষাণ হয়, তাহলে তার পাঁচ নম্বরে খেলা শেখা উচিত” – আরপি সিং
আপডেট করা - Aug 10, 2023 4:29 pm

কেএল রাহুল যদি আসন্ন এশিয়া কাপ এবং ওডিআই বিশ্বকাপ থেকে ছিটকে যান, তাহলে ইশান কিষান তার জায়গা নিতে পারেন বলে মনে করা হচ্ছে হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সদ্য সমাপ্ত ওডিআই সিরিজে তিনি ভালো পারফরম্যান্সের প্রদর্শন করেছিলেন। তিনি এই সিরিজে সিরিজসেরার পুরস্কারও পেয়েছিলেন।
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আরপি সিং মনে করছেন যে ভূমিকার সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য ইশান কিষানের বাকি ম্যাচগুলিতে পাঁচ নম্বরে খেলা উচিত। প্রসঙ্গত উল্লেখ্য, এই বাঁ-হাতি ব্যাটার এখনও পর্যন্ত একজন ওপেনার হিসেবে ভারতীয় দলে খেলেছেন। তবে রোহিত শর্মা এবং শুভমন গিল নির্বাচনের জন্য উপলব্ধ থাকায় এই পজিশনে তার সুযোগ পাওয়ার সম্ভাবনা কম। তাই আরপি সিং চাইছেন যে টিম ম্যানেজমেন্ট তাকে পাঁচ নম্বরে নামাক এবং সেই পজিশনের জন্য তাকে প্রস্তুত করুক।
জিও সিনেমাকে আরপি সিং বলেন, “আমার মতে, (ওডিআই) বিশ্বকাপে যদি আপনারা ইশানকে পাঁচ নম্বরের জন্য রাখেন তাহলে আপনাদের তাকে ৫ নম্বরে খেলা উচিত। কেএল রাহুল ভবিষ্যতে অনুপলব্ধ থাকেন, তাহলে তার জায়গা ইশান কিষান নেবেন। তাই তার ৫ নম্বরে খেলা শেখা উচিত।”
তিনি আরও বলেন, “যখন রোহিত শর্মা আসবেন, রোহিত এবং শুভমান গিল ওপেন করবেন, যদিও গিলের পারফরম্যান্স আমাদের হৃদয়কে কিছুটা দুঃখ দিয়েছে। কিন্তু তারপরও যদি তারা দুজন ওপেন করেন, তাহলে ইশান কিষান কোথায় জায়গা পেতে পারেন, তিনি নিচের দিকে সুযোগ পেতে পারেন।”
“আপনি একজন খেলোয়াড়কে মাত্র একটি ম্যাচে সুযোগ দেওয়ার পর বসিয়ে দিতে পারেন না” – আরপি সিং
যশস্বী জয়সওয়াল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টি-২০-তে অভিষেক করেছিলেন , কিন্তু তিনি ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। তবে আরপি সিং চাইছেন যে টিম ম্যানেজমেন্ট তাকে সমর্থন করুক কারণ মাত্র একটি ম্যাচ দেখে কারোর দক্ষতা বিচার করা ঠিক নয়। তাই তিনি চাইছেন যে জয়সওয়াল আরও ঘন ঘন দলের হয়ে খেলুক কারণ তার নির্ভীক দৃষ্টিভঙ্গি দলকে সাহায্য করতে পারে।
আরপি সিং বলেন, “আপনি একজন খেলোয়াড়কে মাত্র একটি ম্যাচে সুযোগ দেওয়ার পর বসিয়ে দিতে পারেন না। আমার মতে, আপনার তাকে অন্তত তিন, চার বা পাঁচটি ম্যাচে সুযোগ দেওয়া উচিত। আপনি একটি ম্যাচে তাকে নির্ভীক পদ্ধতিতে ব্যাট করতে দেখতে পাবেন। যদি সে রান করে, তাহলে সে পরের ম্যাচেও একই পন্থা চালিয়ে যাবে। যদি সে রান না করে, তাহলে সে কিছুটা পিছিয়ে পড়বে।”