স্পোর্টিং পিচ হলে ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার জয় নিয়ে আশাবাদী ইয়ান হিলি
আপডেট করা - Jan 18, 2023 2:16 pm

আগামী ফেব্রুয়ারীতে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে নামবে টিম ইন্ডিয়া। ঘরের মাঠে এই সিরিজ য়ে ভারতীয় দলের কছে কতটা গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। সেই মতোই প্রস্তুত হচ্ছে টিম ইন্ডিয়া। অন্যদিকে প্রতিপক্ষ শিবিরের নাম অস্ট্রেলিয়া। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরকিজ জিতে ইতিমধ্যেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা পাকা করে নিয়েছে তারা। কিন্তু এই সিরিজ শুরু হওয়ার আগেই আরম্ভ হয়ে গিয়েছে বাকযুদ্ধটা।
ভারতের ঘরের মাঠে পিচ নিয়ে এবার সরব হয়েছেন প্রকাক্তন অস্ট্রেলিয়ান তারকা উইকেটকিপার ইয়ান হিলি। ভারকতীয় দলের স্পিনারদের নিয়ে একেবরেই চিন্তিত নন তিনি। তাঁর মতে এই অস্ট্রেলিয়া দলের ভারতীয় স্পিনারদের বিরুদ্ধে লড়াই করার দক্ষতা রয়েছে। ভারতের ঘরের ামঠে সিপও যে খানিকটা স্পিনারদের সহায়তা করবে সেটাও মানতে কোনও দ্বিধা নেই এই প্রাক্তন অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটারের। যদিও সেখানে অস্ট্রেলিয়াকে নিয়ে যথেষ্ট আশাবাদী তিনি। চিন্তা শুধু একটা জায়গাতেই রয়েছে।
আগামী ফেব্রুয়ারীতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে নামছে ভারত
ভারতের ঘরের মাঠে পিচ যদি ভয়াবহ হয় তবে সেখানে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের পক্ষে জেতা একেবারেই অসম্ভব বলে মনে করছেন ইয়ান হিলি। গত কয়েকবছরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের ঘরের মাঠে টেস্ট সিরিজের পিচের উদাহরণ দিয়েই এমন মন্তব্য করেছেন তিনি। মাঠের লড়াই সুরু হতে এখনও বেশ কয়েকটা দিল বাকি রয়েছে। তার আগেই যে মাঠের বাইরের লড়াইটা আরম্ভ হয়ে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। যদিও ভারতের তরফ থেকে কোনও প্রাক্তন ক্রিকেটার এখনও পর্য়ন্ত এই বিষয় নিয়ে পাল্টা জবাব দেননি।
ইয়ান হিলি জানিয়েছেন, যদি তারা ব্যাটিং সহায়ক সেই ফ্ল্যাট উইকেট করে, তবে সেখানে বোলারদের কাজটা অনেকটাই কঠিন হয়ে যাবে। তবে সেই জায়গায় আমরা পারব বলেই আশাবাদী আমি। যদি তারা অন্যরকম পিচ তৈরি করে, যা আমনাদের বিরুদ্ধে এর আগে বাকি টেস্ট সিরিজগুলোতে হয়েছিল। সেই পিচ ভয়ঙ্কর ছিল। দুটো পিচে তো অবস্থা এমন ছিল যে স্পিনারদের বলও ব্যাটারদের মাথার ওপর দিয়ে যাচ্ছিল। তবে আমাদের দলের পক্ষে সেখানে সাফল্য পাওয়াটা অসম্ভব।
২০০৪ সালে শেষবার ভারতের বিরুদ্ধে ভারতের ঘরের মাটিতে টেসিট সিরিজ জিততে পেরেছিল অস্ট্রেলিয়া। মাঝে কেটে গিয়েছে ১৮ বছর। ভারতের মাটিতে টেস্টের মঞ্চে অস্ট্রেলিয়ার সাফল্য নেই বললেই তলে। এবার অবশ্য ঘরের মাঠে অসাধারণ পারফর্মযান্স প্রদর্শন করেছে অস্ট্রেলিয়া। নতুন বছরে ভারতের বিরুদ্ধে সেই ধারাই তারা বদলাতে পারে কিনা সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।