ফখর জামন ২০-৩০ ওভার থাকলে পাকিস্তানের লক্ষ্যে পৌঁছনো সম্ভব, মনে করছেন বাবর আজম
আপডেট করা - Nov 10, 2023 7:03 pm

বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের যাত্রা কার্যত শেষ। রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে নামতে চলেছে ভারতীয় দল। সেখানে ইংল্যান্ডতে হারাতে পারলেও পাকিস্তানের সেমিফাইনালে পৌঁথছনোর রাস্তা খুব একটা সহজে খুলবে না। সেখানেও রয়েছে নানান হিসাব নিকাশ। কঠিন অঙ্কের হিসাব পার করেই সেমিফাইনালের রাস্তা তৈরি করতে হবে পাকিস্তানকে। যদিও পাকিস্তানের অধিনায়ক বাবর আজম কিন্ত একেবারেই হাল ছাড়তে নারাজ। বরং এই ম্যাচে নামার আগেও বাবহর আজমের মুখে শোনা গেল আশার বানী। তিনি যে এখনও পর্যন্ত বেশ আশাবাদী তা বলার অপেক্ষা রাখে না।
ইংল্যান্ডের বিরুদ্ধে জিততে হলে পাকিস্তানকে ২৮৭ রানে জিততেই হবে। সেখানে প্রথমে ব্যাটিং পাওয়াটাও পাকিস্তানের ভাগ্যের হাতে ছেড়ে দেওয়া ছাড়া কোনও উপায় নেই। যদিও বাবর আজম হারার আগদে হেরে যেতে একেবারেই নারাজ। বরং গত ম্যাচে ফখর জামনের পারফরম্যান্সই আত্মবিশ্বাস যোগাচ্ছে পাক অধিনায়ককে। তাঁর মতে তারা যদি সঠিক পরিকল্পনা অনুযায়ী খেলতে পারেন, তবে নিজেদের লক্ষ্যে পৌঁছনোর সম্ভাবনা নাকি পাকিস্তানের সামনে রয়েছে। যদিও সেই কাজটা যে অত্যন্ত কঠিন তা বলাই বাহুল্য।
শেষ ম্যাচে পাকিস্তানের হয়ে সেঞ্চুরী করেছিলেন ফখর জামন
সেমিফাইনালে যেতে হলে ইংল্যান্ডের বিরুদ্ধে অন্তত ২৮৭ রানে জিততে হবে পাকিস্তানকে। অর্থাত্ হিসাব দাঁড়াচ্ছে পাকিস্তান যদি প্রথমে ব্যাটিং করে ৩০০ রান করতে পারে। তবে ইংল্যান্ডকে ১৩ রানে অল আউট করতে হবে। এই হিসাব যে একেবারেই অসম্ভব তা বলার অপেক্ষা রাখে না। প্রথমে বোলিং করলেও পাকিস্তানের সামনে রয়েছে কার্যত একইরকম চ্যালেঞ্জ। তারা যদি ইংল্যান্ডকে ১০০ রানেও শেষ করে দিতে পারে তবেও খুব একটা স্বস্তি নেই পাক শিবিরে। সেই রান ২.৫ ওভারে করতে হবে পাক শিবিরকে।
ম্যাচের আগের দিন বাবর আজম জানিয়েছেন, এমনটা কখনোই হতে পারে না যে আমরা মাঠে গেলাম এবং অন্ধের মতো ঝোরো ইনিংস খেলতে গেলাম। অবশ্যই সেই ঝোরো ক্রিকেট আমরা খেলতে চাই কিন্তু সেটাও একটা সঠিক পরিকল্পনা অনুযায়ী। আমরা প্রথম ১০ ওভার কেমনভাবে খেলি এবং তারপরের ২০ ওভার কেমনভাবে খেলি। আরও অনেক ব্যপার সেখানে রয়েছে। যেমন কোন ক্রিকেটার ক্রিজে কতক্ষণ থাকেন এবং কত বড় পার্টনারশিপ গ়ড়ে তোলেন। আর যদি আমায় জিজ্ঞাসা করেন আমি বলতে পারি যে ফখর জামন যদি ২০ থেকে ৩০ ওভার পর্যন্ত থাকতে পারেন আমরা সেই লক্ষ্যে পৌঁছতে পারি।
রবিবার গোটা ক্রিকেট বিশ্বের চোখ রয়েছে পাকিস্তান বনাম ইংল্যান্ড ম্যাচের দিকে। এদিন ইডেনে প্রস্তুতির মাঝে পাকিস্তান অধিনায়ক ও ক্রিকেটারদের সঙ্গে নানান আলোচনা করতে দেখা গিয়েছে রামিজ রাজাকে। নানানপরামর্শও হয়ত দিয়েছেন তিনি। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।