প্রতিদিন ১০০ থেকে ১৫০টি ছয় মারার প্রস্তুতি সারেন আসিফ আলি, এশিয়া কাপের স্ট্র্যাটেজি জানালেন তিনি
আপডেট করা - Aug 23, 2022 10:03 pm

এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচ ঘিরে চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। হবে নাই বা কেন, বিশ্ব ক্রিকেটে এই ম্যাচই তো সবচেয়ে বেশী জনপ্রিয়। আগামী ২৮ অগস্ট পাকিস্তানের বিরুদ্ধে এসিয়া কাপে যাত্রা শুরু করবে টিম ইন্ডিয়া। মঙ্গলবারই দুবাইয়ে পৌঁছেছে ভারতীয় দল। পাকিস্তানও পৌঁছেছে একই দিনে। ভারতের বিরুদ্ধে নামার আগে কোনওরকম প্রস্তুতি খামতি রাখতে চাননা তারা। মঙ্গলবার থেকেই মাঠে নেমে পড়েছে পাকিস্তান শিবির। সেখানেই ভারতের বিরুদ্ধে ফের একবার জ্বলে ওঠার ইঙ্গিত আসিফ আলির।
পাকিসতান ক্রিকেট দলেরক পাওয়ার হিটার আসিফ আলি। ওপেনিংয়ে তাঁর বিধ্বংসী পারফর্মযান্স অনেকেই দেখেছেন। তিনি যদি ক্রিজে দাঁড়িয়ে যান তবে আসিফ আলির ব্যাট থেকে শুধুই চার ও ছয়ের বন্যা। এবার ভারতের বিরুদ্ধেও যে পরিকল্পনাটা তেমন তা বলার অপেক্ষা রাখে না। দেশের মাটিতেই নিজের প্রস্তুতি সারা হয়ে গিয়েছে। সেই প্রস্তুতি কেমন ছিল সেটাই এবার জানিয়েছেন এই তারকা ক্রিকেটার।
মঙ্গলবার থেকেই দুবাইয়ে প্রস্তুতিতে নেমে পড়েছেন আসিফ আলি
এশিয়া কাপের আগে প্রতিদিন অন্তত ১০০ থেকে ১৫০টি ওভার বাউন্ডারি মারার প্রস্তুতি নাকি সেরেছেন তিনি। কারণ একটাই প্রতি ম্যাচে যেন তিন থেকে চারটে ওভার বাউন্ডারি হাকাতে পারেন এই তারকা ক্রিকেটার। ইতিমধ্যেই দুবাইয়ে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। সেখানেও কিন্তু এই ছবিই দেখা যাচ্ছে। দুবাইয়ের ক্রিকেট স্টেডিয়ামেও ভারতের বিরুদ্ধে নামার আগে সেই প্রস্তুতিতেই ব্যস্ত আসিফ আলি। একই চিত্র দেখা গেল আরেক তারকা ক্রিকেটার মহম্মদ রিজওয়ানের ব্যাট থেকেও।
এই প্রসঙ্গে আসিফ আলি জানিয়েছেন, “আমি সাধারণত ১০০ থেকে ১৫০টি ওভার বাউন্ডারি মারার প্রস্তুতি প্রতিদিনই সারি। কারণ একটাই যাতে ম্যাচে অন্তত তিন থেকে চারটি ওভার বাউন্ডারি হাকাতে পারি। আমি যখন টি টোয়েন্টি ক্রিকেটে কেলতে নামি সেই সময় যথেষ্ট চাপ থাকে আমার ওপর। বলের লাইন এবং লেন্থের দিকে লক্ষ্য থেকেই বড় শট খেলার চেষ্টা করি আমি। কখনোই এক শট বারবার খেলার চেষ্টা থেকে বিরতই থাকি”।
শুধুমাত্র এই প্রস্তুতিই নয়। তিনি বড় শট খেলার প্রস্তুতির জন্য টেপ বলও ব্যবহার করে থাকেন। আগামী ২৮ অগস্ট ভারতের বিরুদ্ধে মাঠে নামবে পাকিস্তান। সেথানে যে ওপেনার হিসাবে চাঁর ওপর অনেকটাই দায়িত্ব রয়েছে তা নিয়েও অবগত হয়ে রয়েছেন এই তারকা ক্রিকেটার। এই প্রস্তুতির মাঝেও টেপ বলে নিজের বড় শট খেলার প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন আসিফ আলি।
গতবারের টি টোয়েন্টি বিশ্বকাপে শেষবার মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। সেখানেই পাকিস্তানের কাছে ১০ উইকেটে হেরেছিল ভারত। সেই ধারাই যে এশিয়া কাপের মঞ্চেও তারা ধরে রাখতে মরিয়া তা নিয়ে কোনও সন্দেহ নেই।