ইন্দোরের পিচকে আইসিসির তিন ডিমেরিট পয়েন্টের সিদ্ধান্তে অসন্তুষ্ট সুনীল গাভাসকর
আপডেট করা - Mar 3, 2023 10:21 pm

যত কান্ড যেন এখন ইন্দোরের পিচেই। ম্যাচ শেষ হয়ে গিয়েছে। মাত্র আড়াই দিনে ইন্দোরে ভারতীয় দলকে হারিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। কিন্তু বিতর্ক থামতেই চাইছে না। ভারতীয় দলের খারাপ পারফরম্যান্সকেও ছাপিয়ে গিয়েছে ইন্দোরের পিচ বিতর্ক। ম্যাচ শুরুর প্রথম থেকেই সমালোচনার কেন্দ্রে ছিল ইন্দোরের পিচ। কিন্তু আইসিসির খারাপ রেটিং পাওয়ার পরই সেই বিতর্ক এখন তুঙ্গে পৌঁছেছে। পিচ নিয়ে সমালোচনা করেছিলেন সুনীল গাভাসকরও। তবে ইন্দোরের পিচকে আইসিসির তিনটি ডিমেরিট পয়েন্ট মেনে নিতে পারছেন না প্রাক্তন কিংবদন্তী ক্রিকেটার।
শুক্রবারই বারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট শেষ হয়ে গিয়েছে। প্রথম দুই ম্যাচের মতো এই ম্যাচও আড়াই দিনেই শেষ হয়ে গিয়েছে। ম্যাচ শেষ হওয়ার বেশকিছুক্ষণ পরই ইন্দোরের পিচ নিয়ে নিজেদের রায় ঘোষণা করেছে আইসিসি। ইন্দোরের এই পিচকে খারাপ তকমাই দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। আর সেটাই যে বিতর্কের আগুনে ঘি ঢালার কাজটা করে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। আর সেই রেটিংয়ের সঙ্গে এই পিচকে তিন ডিমেরিট পয়েন্টও দিয়েছে আইসিসি।
মাত্র সাত সেশনেই শেষ হয়ে গিয়েছে ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট
এমনটা দেখার পরই বেশ ক্ষুব্ধ প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাসকর। ইন্দোরের পিচকে খারাপ রেটিং দেওয়া নিয়ে কোনও সমস্যা নেই সুনীল গাভাসকরের। কিন্কতু সেইসঙ্গে আইসিসির তিন ডিমেরিট পয়েন্টের সিদ্ধান্তটাি মেনে নিতে পারছেন না তিনি। এই সিদ্ধান্তটা একটু বাড়াবাড়ি হয়ে গিয়েছে বলেই মনে করছেন প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকর।
এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “আমি একটা জিনিসই জানতে চাইব সবার আগে। গতবছরের নভেম্বর মাসে অস্ট্রেলিয়ার গাব্বায় একটি টেস্ট ম্যাচ হয়েছিল। যেখানে মাত্রপ দুই দিনেই শেষ হয়ে গিয়েছিল সেই টেস্ট ম্যাচ। সেই ম্যাচের পরই আইসিসি কত ডিমেরিট পয়েন্ট দিয়েছিল সেটাই আমি জানতে চাই এখন। সেই ম্যাচের ম্যাচ রেফারিও কে ছিলেন তাও জানতে চাই আমি”।
ইন্দোরে মাত্র ৭ সেশনেই শেষ হেয় গিয়েছে টেস্ট ম্যাচ। ম্যাচের প্রথম দিন থেকেই ইন্দোরের পিচে চিল স্পিনারদের দাপট। ভারতীয় ব্যাটাররা অস্ট্রেলিয়ার স্পিনারদের বিরুদ্ধে দাঁড়াতেই পারেননি। দ্বিতীয় ইনিংসেও যে চিত্রটা খুব একটা বদলে ছিল তা নয়। এছাড়া এই ম্যাচ শেষ হওয়ার পরই ইন্দোরের পিচ নিয়ে নমিজের রিপোর্ট জমা দিয়েছিলেন ম্যাচ রেফারিও। সেখানেই পিচের সমস্যা নিয়েই বেশকিছু কথা লিখেছিলেন ম্যাচ রেফারি। এরপরই ইন্দোরের পিচকে তিনটি ডিমেরিট পয়েন্ট দিয়েছে আইসিসি। এই সিদ্ধান্ত কিন্তু মেনে নিতে পারছেন না সুনীল গাভাসকর।