এশিয়া কাপে বিরাট কোহলির ফর্মে ফেরা নিয়ে আশাবাদী সৌরভ গঙ্গোপাধ্যায়

virat kohli
virat kohli. (Photo by Francois Nel/Getty Images)

দীর্ঘদিন তাঁর ব্যাটে কোনও বড় রানের ঝলক নেই। ২০১৯ সালের নভেম্বরের পর থেকে বিরাট কোহলির ব্যাটে এখন রানের খরা। সময় যত এগোচ্ছে ততই বিরাট কোহলিকে নিয়ে সমালোচনার সুরটাও চড়া হতে শুরু করেছে। এমন পরিস্থিতিতে এবার এশিয়া কাপের মঞ্চে নামতে চলেছেন বিরাট কোহলি। সেখানেই বিরাট কোহলির ব্যাটে বড় রান আসবে কিনা তা নিয়েই এখন চলছে নানান জল্পনা। এমন অবস্থায় বিরাট কোহলির এশিয়া কাপের মঞ্চে রান পাওয়া নিয়ে আশাবাদী সৌরভ গঙ্গোপাধ্যায়।

দেশের জার্সি থেকে আইপিএলের মঞ্চ। সব জায়গাতেই চূড়ান্ত হতে দেখা গিয়েছে বিরাট কোহলিকে। সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে খেলেছেন তিনি, সেখানেও বিরাট কোহলির ব্যাটে কোনও বড় রান নেই। আর তাতেই বিরাট কোহলিকে নিয়ে নানান কথাবার্তা শুরু হয়ে গিয়েছে। এই এশিয়া কাপেই যে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের ড্রেস রিহার্সাল সেরে নেবে ভারতীয় দল তা বেশ স্পষ্ট। আবার বিশ্রাম কাটিয়ে এই প্রতিযোগিতাতেই ফিরেছেন বিরাট কোহলি। তাঁর দিকেও যে সকলের নজর থাকবে তা বলাই বাহুল্য।

ওয়েস্ট ইন্ডিজ সফরে বিশ্রাম দেওয়া হয়েছিল বিরাট কোহলিকে

ওয়েস্ট ইন্ডিজ থেকে ভারতীয় দল ফেরার আগেই বিরাট কোহলি কিন্তু এশিয়া কাপের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। মুম্বইয়ে ইন্ডোরেই এশিয়া কাপের প্রস্তুতি ব্যাস্ত  রয়েছেন বিরাট কোহলি। এশিয়া কাপের মঞ্চে ফর্মে ফিরতে মরিয়া হয়ে রয়েছেন বিরাট কোহলি নিজেও। বিরাট কোহলির মতো  ক্রিকেটারের ফর্মে ফেরার ব্যপারে আশাবাদী তিনিও। এই এশিয়া কাপেই যে বিরাট কোহলি ফর্মে ফিরতে পারেন তা নিয়েও বেশ আশার সুর প্রাক্তন ভারত অধিনায়কের গলায়।

এই প্রসঙ্গে ইন্ডিয়া টুডেকে সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, “তিনি প্রস্তুতি চালাচ্ছেন এবং ম্যাচ খেলুক। তিনি একজন বড় ক্রিকেটার এবং বহু রানও করেছেন। তিনি যে শাঘ্রই রানে ফিরবেন সেই ব্যপারে আমি আশাবাদী। তিনি এই মুহূর্তে সেঞ্চুরী পাচ্ছেন না, তবে আমি মনে করি আসন্ন এশিয়া কাপেই হয়ত বিরাট কোহলি তাঁর ফর্ম ফিরে পাবেন”।

এশিয়া কাপের মঞ্চে এখনও পর্যন্ত সর্বোচ্চ গড়ের মালিক বিরাট কোহলি। আগামী ২৮ অগস্ট পাকিস্তানের বিরু্দ্ধেই যাত্রা শুরু করবে ভারত। দীর্ঘ বিশ্রাম কাটিয়ে সেই ম্যাচেই নামবেন বিরাট কোহলি। পাকিস্তানের বিরুদ্ধেই তিনি রানে ফিরতে পারেন কিনা সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে। সম্প্রতি ইংল্যান্ড সফরটা একেবারেই ভাল জায়নি প্রাক্তন ভারত অধিনায়কের।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টের দুই ইনিংস মিলিয়ে বিরাট কোহলি করতে পেরেছিলেন মাত্র ৩১ রান। টি টোয়েন্টি সিরিজেও রান পাননি তিনি। এরপরই ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে বিশ্রাম পেয়েছিলেন বিরাট কোহলি। এবার এশিয়া কাপ। সেখানেই রানের মুখ বিরাট কোহলি দেখতে পারেন কিনা সেটাই এখন দেখার।

close whatsapp