বিশ্বকাপের ফাইনালের ইতিহাসে আছে এসব মজার জিনিস, জানলে চমকে যাবেন

West Indies team
West Indies team. (Photo by Jan Kruger-ICC/ICC via Getty Images)

রান তাড়া করে জেতার প্রবণতাই বেশি দেখা গিয়েছে টি-২০ বিশ্বকাপের ফাইনালের ইতিহাসে। একমাত্র ২০০৭-এ প্রথম সংস্করণ বাদ দিলে, বাকি সব বারই রান তাড়া করা দল টি-২০ বিশ্বকাপের ফাইনালে উঠেছে। ২০০৭ ও ২০১৬ সালের বিশ্বকাপের ফাইনাল সবচেয়ে উত্তেজক হয়। ২০১৬ সালে কলকাতার ইডেন গার্ডেন্সে ইংল্যান্ড পেসার বেন স্টোকসের শেষ ওভারে বলে পরপর চার বলে ছক্কা মেরে নাটকীয় কায়দায় দলকে জিতিয়ে আনেন ক্যারিবিয়ান তারকা কার্লোস ব্রেথওয়েট। শেষ ওভারে জিতে বিশ্ব চ্যাম্পিয়ন হতে ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ছিল ১৯ রান।

শেষ ওভারের প্রথম বল থেকে চতুর্থ বল টানা ওভার বাউন্ডারি মেরে দলকে বিশ্বসেরা করেন ব্রেথওয়েট। ২০০৭ সালে বিশ্বকাপের ফাইনালে শেষ ওভারে পাকিস্তানকে জিততে হলে করতে হত ১৩ রান, হাতে ১ উইকেট। মিসবা উল হক দারুণ খেলছিলেন। যোগিন্দার শর্মা শেষ ওভারে অনবদ্য বল করে দলকে জিতিয়ে আনেন।

টি-২০ বিশ্বকাপের ফাইনালে এর আগে অস্ট্রেলিয়া একবার খেলে। ২০১০ টি২০ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের কাছে মাইকেল ক্লার্কের অস্ট্রেলিয়া হেরেছিল ৭ উইকেটে। টি-২০ বিশ্বকাপের ফাইনালে ভারত হেরেছিল ২০১৪ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ঢাকায়। টি-২০ বিশ্বকাপে ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ দু বার করে ফাইনাল খেলেছে। চারটে দেশই একবার করে চ্যাম্পিয়ন আর একবার রানার্স হয়েছে। শ্রীলঙ্কা মোট তিনবার টি-২০ বিশ্বকাপের ফাইনালে খেলে একবার চ্যাম্পিয়ন, দু বার রানার্স হয়েছে। একমাত্র অস্ট্রেলিয়াই ফাইনালে উঠে এখনও পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারেনি।

শাহিদ আফ্রিদি থেকে ইরফান পাঠান-কুমারা সাঙ্গাকার, টি-২০ বিশ্বকাপের ফাইনালে অনবদ্য পারফরম্যান্স অনেকেই মেলে ধরেছেন, তবে কার্লোস ব্রেথওয়েট আর যোগিন্দার শর্মার পারফরম্যান্স কখনই ভোলা যাবে না।

এক নজরে টি-২০ বিশ্বকাপ ফাইনাল

২০০৭ টি-২০ বিশ্বকাপ ফাইনাল

জোহানেসবার্গে ভারত ৫ রানে হারায় পাকিস্তানকে। ম্যাচের সেরা: ইরফান পাঠান (ভারত)

২০০৯ টি-২০ বিশ্বকাপ ফাইনাল
লন্ডনে পাকিস্তান ৮ উইকেটে হারায় শ্রীলঙ্কাকে। ম্যাচের সেরা: শাহিদ আফ্রিদি (পাকিস্তান)

২০১০ টি-২০ বিশ্বকাপ ফাইনাল
ব্রিজটাউনে ইংল্যান্ড ৭ উইকেটে হারায় অস্ট্রেলিয়াকে। ম্যাচের সেরা: ক্রেগ কিউইওয়েটার (ইংল্যান্ড)

২০১২ টি-২০ বিশ্বকাপ ফাইনাল

কলম্বোয় ওয়েস্ট ইন্ডিজ ৩৬ রানে হারায় শ্রীলঙ্কাকে। ম্যাচের সেরা:  মার্লন স্যামুয়েলস।

২০১৪ টি-২০ বিশ্বকাপ ফাইনাল
ঢাকায় শ্রীলঙ্কা ৬ উইকেটে হারায় ভারতকে। ম্যাচের সেরা: কুমারা সাঙ্গাকারা (শ্রীলঙ্কা)

২০১৬ টি-২০ বিশ্বকাপ ফাইনাল
কলকাতায় ওয়েস্ট ইন্ডিজ ৪ উইকেটে হারায় ইংল্যান্ডকে। ম্যাচের সেরা: কার্লোস ব্রেথওয়েট (ওয়েস্ট ইন্ডিজ)

২০২১ টি-২০ বিশ্বকাপ ফাইনাল

দুবাইয়ে ফাইনালে মুখোমুখি অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ড।

close whatsapp