ব্রায়ান লারার সঙ্গে কাজ করার অপেক্ষায় নিকোলাস পুরাণ, বিরাট দামে হায়দরাবাদে এলেও চাপে নেই তিনি
আপডেট করা - Mar 18, 2022 7:17 pm

আইপিএলে এবার বিরাট টাকার বিনিময়ে সানরাইজার্স হায়দরাবাদে গিয়েছেন নিকোলাস পুরাণ। বড় টাকায় কোনও দল পাও.ার যেমন আনন্দ থাকে, তেমনই বাড়ত দায়িত্বও আসতে থাকে। শুধু তাই নয় সেই ক্রিকেটারকে ঘিরে বাড়তে থাকে চাপও। যদিও নিকোলাস পুরাণ এই সমস্ত কিছু সম্পর্খে অবগত রয়েছেন। তিনি জানেন চাপ তৈরি হতেই পারে। তবে একজন পেশাদার ক্রিকেটার হিসাবে সমস্ত আলোচনা, সমালোচনাকে দূরে সরিয়ে রেখে দলের হয়ে পারফরম্যান্স করাই তাঁর প্রধান লক্ষ্য।
এবারের আইপিএল সানরাইজার্স হায়দরাবাদে এসেছেন নিকোলাস পুরাণ। তাঁকে ঘিরে এবারের মেগা নিলামে বরাট দর কষাকষি চলেছে। দিও শেষ পর্যন্ত ১০ কোটি ৭৫ লক্ষ টাকায় ক্যারিবিয়ান তারকা নিকোলাস পুরাণকে দলে তুলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। তাঁকে নেওার লড়াইয়ে শেষপর্যন্ত লড়াই চালিয়েও অবশ্য বাল ছাড়তেই হয়েছিল কলকাতা নাইট রাইডার্সকে।
সেই নিকোলাস পুরাণকেই এবারের আইপিএলে দেখা যাবে ২০১৬ সালের চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মাঠে নামতে। ক্যারিবিয়ান তারকা নিজেও মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছেন। গতবার পঞ্জাব কিংসের শিবিরে ছিলেন এই বিধ্বংসী তারকা ব্যাটার। কিন্তু পঞ্জাবের হয়ে আইপিএলের বাইশগজে সেভাবে জ্বলে উঠতে পারেননি তিনি। ১২টি ম্যাচ খেলে মাত্র ৮৫ রনেই থামতে হয়েছিল এই তারকা ক্রিকেটারকে। যদিও এখন সেই সমস্ত কিছু অতীত।
এবারের আইপিএলে ১০.৭৫ কোটি টাকা পেয়েছেন নিকোলাস পুরাণ
এত বড় বড় অঙ্কের দাম পাওয়ার পর থেকেই চাপ নিয়ে কথাবার্তা শুরু হয়ে গিয়েছে। নিকোলাস পুরাণও এই সম্বন্ধে অবগত রয়েছেন । ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি জানিয়েছেন, “একজন পেশাদার ক্রিকেটার হিসাবে আমি মনে করি, কখনও কখনও সেই চাপটা কাজ করে। যখন কেউ ভাল পারফরম্যান্স করতে পারেন না, তখন মিডিয়ার চোখ যমন তাঁর দিকে থাকে, তেমনই ক্রিকেট সমর্থকরাও সেই ক্রিকেটারকে নিয়ে সমালোচনা শুরু করেন, চাপ তৈরি হওয়ার জন্য এসবই যথেষ্ট প্রভাব ফেলে। কিন্তু একজন পেশাদার ক্রিকেটার হিসাবে এটা আমাদের কাজ সমস্ত কথাকে পিছনে ফেলে, নিজের কাজটা করে যাওয়া”।
ব্রায়ান লারার সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছেন নিকোলাস পুরাণ
গত মরসুমের আইপিএলে বড় রান পাননি নিকোলাস পুরাণ। যেজন্য তাঁকে দলে না রাখারই সিদ্ধান্ত নিয়েছিল পঞ্জাব কিংস। যদিও নিকোলাস পুরাণ কিন্তু সেসব নিয়ে ভবে সময় নষ্ট করতে একেবারেই নারাজ। এই প্রসঙ্গে নিকালোস পুরান জানিয়েছেন, “আমি এসব নিয়ে ভাবি না, একটা মরসুম খারাপ গিয়েছে বলে ক্রিকেটার হিসাবে আমি বদলে যাব, তা কখনোই নয়। আন্তর্জাতিক ক্রিকেটে আমি যথেষ্ট ভাল কাজ করেছি, আর তা সকলেই দেখেছেন। সানরাইজার্স হায়দরাবাদ আমাকে অনেক দিয়েছে, নিজের পারফরম্যান্স দিয়ে সেটাই ফেরত দিতে চাই”।
এবারের সানরাইজার্স হায়দরাবাদের দল যেমন তারকাখচিত, তেমনই কোচিং স্টাফেও রয়েছে একের পর এক বড় নাম। টম মুডির পাশে সেখানে রয়েছেন ব্রায়ান লারা, মুতাইয়া মুরলথরণ এবং ডেল স্টেনদের মতো তারকারা। ব্রায়ান লারার সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছেন নিকোলাস পুরাণ। তাঁকে দলে নেওয়ার পিছনে লারার একটা বড় ভূমিকা রয়েছে। ব্রায়ান লারার সঙ্গে অল্প বিস্তর কথাবার্তা নিকোলাস পুরাণের হয়েছে। তবে সানরাইজার্স হায়দরাবাদে তাঁর তত্ত্বাবধানে খেলার অপেক্ষা যেন আর সইছে না নিকোলাস পুরাণের।