ডব্লুপিএল থেকে ভবিষ্যতের তারকা ক্রিকেটারের উঠে আসা নিয়ে আশাবাদী হরমনপ্রীত কৌর

Harmanpreet Kaur
Harmanpreet Kaur. (Photo Source: Twitter/MumbaiIndians)

২৪ ঘন্টাও বাকি নেই। এরপরই মহিলা আইপিএলের প্রথম ম্যাচে নামতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স ও গুজরাত জায়ান্টস। জমজমাট অনুষ্ঠান দিয়েই সুরু হতে চলেছে প্রথমবারের মহিলা আইপিএল। সেই মঞ্চে নামার জন্যই মুখিয়ে রয়েছেন ভারতীয় মহিলা টি টোয়েনিটি দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর। প্রথমবারের মহিলদের  আইপিএল নিয়ে এথন থেকেই উচ্ছ্বসিত হয়ে রয়েছেন তিনি। শুধুমাত্র ভারতই নয়, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের কতারকা ক্রিকেটারদেরও দেখা যাবে এই প্রতিযোগিতায়। ভবিষ্যতে এই প্রতিযোগিতা যে ভারতীয় ক্রিকেটারদের সাহায্য করবে তা মানতে কোনও দ্বিধা নেই হরমনপ্রীত কৌরের।

প্রতমবারের মহিলা আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক্র দায়িত্ব পেয়েছেন হরমনপ্রীত কৌর। কয়েকদিন আগেই শেষ হয়েছে মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে সেমিফাইনালেই থেমেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। গোটা প্রতিযোগিতায় ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার কাছেই হেরেছে তারা। সেমিফাইনালের মঢ্চে লড়াই করলেও সেই অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছিল ভারতীয় মহিলা ক্রিকেট দলকে। বিস্বকাপের মতো মড্চে যখনই এই দুই দলের বিরুদ্ধে খেলতে নেমেছে ভারতীয় মহিলা দল। বারবারই ব্যর্থ হতে দেখা গিয়েছে তাদের।

মহিলাদের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হরমনপ্রীত কৌর

এবারের মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপেও বদলায়নি সেই ছবিটা। তবে এই প্রতিযোগিতাই এখন পাখির চোখ হরমনপ্রীত কৌরের। তাঁর মতে এই প্রতিযেগিতাই ভারতীয় ক্রিকেটারদের অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মতো দলকে হারানোর লক্ষ্যে ভারতীয় মহিল ক্রিকেটারদের সাহায্য করবে। এই আশা নিয়েই মহিলাদের প্রথম আইপিএলে নামতে চলেছেন হরমনপ্রীত কৌর।

শনিবার থেকে শুরু হতে চলেছে প্রথমবারের মহিলা আইপিএল। সেই ম়ঞ্চে নামার আগেই হরমনপ্রীত কৌর জানিয়েছেন, “আমার মনে হয় ভারতীয় মহিলা ক্রিকেটারদের জন্য এই প্রতিযোগিতা সত্যিই খুব একটা মঞ্চ হতে চলেছে। এমনই একটা প্রতিযেগিতার অপেক্ষায় দীর্ঘদিন ধরে ছিলাম আমরা। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের ক্রিকেটারদের জন্য মহিলাদের বিগব্যাশ লিগ এবং ইংল্যান্ডের দ্য হান্ড্রেড অনেক সাহায্য করেছে। এই প্রতিযোগিতা গুলোর পর থেকেই তারা অনেক তরুণ ক্রিকেটারদের খুঁজে পেয়েছে”।

শনিবার থেকে মহিলা আইপিএলের বাইশগজে বল গড়াতে চলেছে। বেশকিছু তরুণ ক্রিকেটারও জায়গা করে নিয়েছেন েই প্রতিযেগিতাতে। এবারের প্রতিযোগিতাতেই সর্বোচ্চ দামে নিলাম হয়েছেন স্মৃতি মন্ধনা। ৩ কোটি ৪০ লক্ষ টাকায় এবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে গিয়েছেন তিনি। এছাড়াও বহু তরুণ ক্রিকেটাররা রয়েছেন। এই প্রতিযোগিতায় হরমনপ্রীত কৌরের প্রত্যাশা পূরণ হয় কিনা সেটাই এখন দেখার।

close whatsapp