আইপিএলে গুজরাতকে নেতৃত্ব দিতে পেরে গর্বিত হার্দিক পান্ডিয়া

Hardik Pandya
Hardik Pandya. (Photo by Francois Nel/Getty Images)

বুধবারই আইপিএলের মঞ্চে আনুষ্ঠানিকভাবে তাদের নাম ঘোষণা হয়েছে। আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজি এবারের আইপিএলে নামছে গুজরাত টাইটান্স নামে। সেই দলেরই অধিনায়ক হার্দিক পান্ডিয়া। নিজের রাজ্যের দলের হয়ে এই প্রথমবার আইপিএলের মঞ্চে নামবেন তিনি। সেই মুহূর্তের অপেক্ষা আর ধরে রাখতে পারছেন না হার্দিক পান্ডিয়া। সেইসঙ্গে আপ্লুতও তিনি। এতদিন মুম্বইয়ের হয়ে আইপিএল খেলেছেন। এবার নামবেন গুজরাতের হয়ে। এই মুহূর্তটাই তাঁর কাছে বিশেষ মুহূর্ত।

আইপিএলের মঞ্চে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে বহু ম্যাচ জেতানো ইনিংস রয়েছে হার্দিক পান্ডিয়ার। আইপিএলে তাঁকে প্রতিষ্ঠাই দিয়েছে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু এবার সেই ফ্র্যাঞ্চাইজিতে নেই তিনি। তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে মুম্বইয়ের তরফে। যদিও দল পেতে হার্দিকের খুব একটা অপেক্ষা করতে হয়নি। নিলাম শুরুর আগেই বিরাট অঙ্কের বিনিময়ে তাঁকে তুলে নেয় আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজি। ১৫ কোটি টাকায় আহমেদাবাদে গিয়েছেন হার্দিক। তাঁকে অধিনায়কও নিযুক্ত করেছে গুজরাত লায়ন্স।

এবারের আইপিএলে দল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন বোর্ড কর্তারা। আটদলের পরিবর্তে এবারের আইপিএল হবে দশ দলের। গতবছরই বিরাট অঙ্কের বিনিময়ে দুই দল সংযুক্ত হয়েছে আইপিএলের মঞ্চে। লখনউ থেকে এসেছে লখনউ সুুপার জায়ান্টস ও আহমেদাবাদ থেকে এসেছে গুজরাত টইটান্স। সেই দলেই এবার রয়েছেন হার্দিক পান্ডিয়া। বুধবার ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগেই আনুষ্ঠানিকভাবে তাদের নাম ঘোষণা করা হয়।

গুজরাত টাইটান্সকে নেতৃত্ব দিতে পেরে গর্বিত হার্দিক পান্ডিয়া

গুজরাত টাইটান্সের জার্সিতে এবার খেলতে নামবেন হার্দিক পান্ডিয়া। আর তাতেই গর্বিত ভারতের তারকা অলরাউন্ডার। তিনি জানিয়েছেন, “এর আগে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছি আমি। অবশ্যই সেই দল আমার কাছে খুবই প্রিয়। কিন্তু এবার নামব ঘরের দলের হয়ে। সেইসঙ্গে গুজরাত টাইটান্সকে আবার নেতৃত্ব দেব। এটা সত্যিই আমার কাছে বিশেষ মুহূর্ত। আমি গর্বিত”।

হার্দিক আরও জানান, “এই নামটাই যথেষ্ট। এই নামের প্রভাব অনেকটা আমার কাছে।আমি তো গর্বিতই। আমার  পরিবারের সদস্যরাও অত্যন্ত খুশি এই দলে আমার যাওয়া নিয়ে”।

মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলার সময় আশিস নেহেরার সঙ্গে খেলেছেন তিনি। এবার গুজরাত টাইটন্সের সাপোর্ট স্টাফে রয়েছেন আশিস নেহেরাও। বরাবরই আশিস নেহেরার সঙ্গে সুসম্পর্ক তাঁর। গুজরাতে আসার অন্যতম কারণ যে তিনিও তা বলতে দ্বিধা নেই হার্দিকের। আইপিএলের মঞ্চে হার্দিক পান্ডিয়ার সাফল্য আকাশছোঁয়া। ৯২টি ম্যাচে রয়েছে ১৪৭৬ রান। এছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে ৪২টি উইকেট।

শেষবার ভারতীয় দলের জার্সিতে টি টোয়েন্টি বিশ্বকাপে দেখা গিয়েছিল তাঁকে। এরপর থেকেই নিজেকে ফিট করার দিকে বেশী নজর দিয়েছেন তিনি। তাঁর পারফরম্যান্স নিয়ে এখনও নানান কথাবার্তা চলছে। এবার নচুন দায়িত্ব উঠেছে হার্দিকের কাঁধে। মাঠে ফিরেই সমস্ত কিছুর জবাব দিতে চান  ভারতের এই তারকা অল রাউন্ডার।

close whatsapp