ধোনি, বিরাট ও রোহিতদের ফর্মুলা কাজে লাগিয়েই সফল অধিনায়ক হতে চান হার্দিক

Hardik Pandya
Hardik Pandya. (Photo by Francois Nel/Getty Images)

এবার আর মুম্বই ইন্ডিয়ান্সে নয়, আসন্ন আইপিএলে হার্দিক পান্ডিয়াকে দেখা যাবে আহমেদাবাদের জার্সিতে। নতুন ফ্র্যাঞ্চাইজি, একইসঙ্গে দায়িত্বও বেড়েছে তাঁর। আসন্ন আইপিএলে আহমেদাবাদের অধিনায়কের দায়িত্বে দেখা যাবে ভারতের রকস্টার পান্ডিয়াকে। নতুন দায়িত্ব পেয়ে তিনি যেমন আপ্লুত, তেমনই সেইদায়িত্ব পালনের জন্যও প্রস্তুত হার্দিক। ভারতের তিন অধিনায়কের ফর্মুলাকে পাথেয় করেই নতুন দয়িত্বে এগোনোর লক্ষ্যে এই তারকা ক্রিকেটার। ধোনি, রোহিত এবং বিরাট কোহলিদের অধিনাকয়ত্বের অভিজ্ঞতাকে এক করেই সাফল্যের মন্ত্র হার্দিকের।

আসন্ন আইপিএল আট দল নয়, দশ দল নিয়ে হতে চলেছে। কয়েকদিন বাদেই বেঙ্গালুরুতে বসতে চলেছে তাল মো নিলামের আসর। যদিও সেই আসরে নেই হার্দিক পান্ডিয়ার নাম। নিলামের আগেই বিরাট টাকার অঙ্কে আহমেদাবাদে চলে গিয়েছেন তিনি। আসন্ন মরসুমে আহমেদাবাদের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন হার্দিক। চোট সারিয়ে আইপিএল দিয়েই পের ক্রিকেটের বাইশগজে প্রত্যাবর্তন করতে চলেছেন হার্দিক।

সেখানেই এবার হার্দিকের কাঁধে নতুন দায়িত্ব। ভারতীয় দল ও আইপিএল খেলার সূত্রে তিন অধিনায়ককেই কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন এই তারকা অল রাউন্ডার। এবার তাঁর কাধ উঠেছে অধিনায়কত্বের দায়িত্ব। এই তিন ক্রিকেটারের ফর্মুলাকে এক করেই সেই দায়িত্বে সাফল্য পেতে চান হার্দিক। সেইভাবে নিজের প্রস্তুতিও শুরু করে দিয়েছেন তিনি।

ধোনি, বিরাট ও রোহিতদের অদিনায়কত্বের ফর্মুলাই আইপিএলে কাজে লাগাতে চান হার্দিক পান্ডিয়া

হার্দিক জানিয়েছেন, “ধোনি, বিরাট এবং রোহিতের ফর্মুলাইআমার অধিনায়কত্বে কাজে লাগাতে চাই। মহেন্দ্র সিং ধোনির চাপের মুহূর্তেও মাথা ঠান্ডা রাখার ক্ষমতা আমায় মুগ্ধ করে। সেইসঙ্গে তাঁর ক্ষুধার বুদ্ধি পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। বিরাটের থেকে নিতে চাই তাঁর আগ্রাসন এবং ওঁর খেলার প্রতি প্যাসন। আর সবশেষে রোহিতের ক্রিকেটারদের স্বাধীনভাবে খেলতে দেওয়ার মানসিকতা। আমার অধিনায়কত্বে এই তিন ফর্মুলাই কাজে লাগাতে চাই”।

দীর্ঘদিন ধরেই নানান সমালোচনায় বিদ্ধ হার্দিক পান্ডিয়া। যদিও মাঠের বাইরের কথা নিয়ে কোনওদিনই তিনি বিশেষ ভাবেন না। এথনও তার ব্যতিক্রম নয়। প্রায় দু বছর ধরে হার্দিকের পারফরম্যান্সের গ্রাফও বেশ নিম্নমুখী। তাঁকে অলরাউন্ডারের ভূমিকাতেও দেখা যাচ্ছে না। আইপিএল থেকে ভারতীয় দলে ব্যাটার হার্দিককে দেখা গেলেও, বোলার হার্দিকের দেখা মেলেনি।

আইপিএলের ম়ঞ্চে প্রথম দিকে চোটের জন্য বেশ কয়েকটি ম্যাচে নামতেই পারেননি হার্দিক পান্ডিয়া। পরে নামলেও, বল হাতে সেভাবে দেখা যায়নি তাঁকে। একই চিত্র দেখা গিয়েছিল টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চেও। আর তাতেই হার্দিককে নিয়ে নানান প্রশ্ন ওঠা শুরু হয়েছিল। কোমড়ের চোটের পর থেকেই হার্দিক পান্ডিয়াকে সেই পুরনো অলরাউন্ডারের মেজাজে দেখা যায়নি।

তাঁকে ভারতীয় দলে রাখা নিয়েও নানান কথাবার্তা হয়েছে। টি টোয়েন্টি বিশ্বকাপের পর নিজেই সরে গিয়েছেন দল থেকে। পুরোপুরি ফিট হওয়ার জন্য বিশ্রাম চেয়ে নিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। এখন তিনি পুরোপুরি ফিট। আইপিএলের মঞ্চ দিয়েই প্রত্যাবর্তন করছেন হার্দিক পান্ডিয়া। তাকে অধিনায়ক করে ভরসা রেখেছে আহমেদাবাদও। নিজেকে প্রমান করতে এখন মরিয়া এই তারকা ক্রিকেটার।

close whatsapp