মেটাভার্সে দলের লোগো উন্মোচন করলো গুজরাত টাইটান্স
এর আগে এমন অভিনব ভঙ্গিতে প্রতীক উন্মোচন করতে কোন ভারতীয় ক্রীড়া দলকে দেখা যায়নি
আপডেট করা - Feb 20, 2022 6:11 pm

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরের আগে নতুন যুক্ত হওয়া দুটি দলের একটি, গুজরাত টাইটানস, তাদের লোগো উন্মোচন করেছে। ফ্র্যাঞ্চাইজিটি ১২ ও ১৩ই ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে অনুষ্ঠিত মেগা নিলামে কিছু আকর্ষণীয় খেলোয়াড় বাছাই করেছে এবং টুর্নামেন্টে তাদের প্রথম মরসুমে ভালো ফল করার ব্যাপারে তারা আশাবাদী হবে। হার্দিক পান্ডিয়া প্রথমবারের মতো একটি আইপিএল দলকে নেতৃত্ব দেবেন এবং আফগান কিংবদন্তি রশিদ খানও দলের অংশ।
লোগোটি তারা উন্মোচন করেছে অভিনব কায়দায়। গুজরাত টাইটানস প্রথম ভারতীয় ক্রীড়া দল দল হিসেবে তাদের প্রতীক প্রকাশ্যে আনল মেটাভার্সের মাধ্যমে। উন্মোচনের একটি ভিডিওও প্রকাশ করেছে তারা যেখানে দেখা যাচ্ছে প্রধান কোচ আশিস নেহরা, অধিনায়ক হার্দিক পান্ডিয়া এবং ব্যাটার শুবমান গিল একে অপরের সাথে কথা বলছেন। পুরো প্রক্রিয়াটিই হচ্ছে ডিজিটাল মাধ্যমে।
“আমাদের ডিএনএতে আছে শীর্ষে পৌঁছানো এবং সর্বদা উপরের দিকে অগ্রসর হওয়া। গুজরাতের ঘুড়ি শুধু আমাদের আবেগ নয়, এটি জীবনের চেয়েও বড়। আমাদের উদ্দেশ্য হল সীমাহীন শক্তি ভাগ করা। আমরা কিছুতেই থামি না,” লোগোটি চোখধাঁধানো স্টাইলে উন্মোচন করার আগে ত্রয়ী তাঁদের মধ্যে এই বাক্যালাপটি করে।
🏃🏃♀️Step into the Titans Dugout! ▶️ Watch our stars unveil the logo in the metaverse! ⭐ ▶️ https://t.co/dCcIzWpM4U#GujaratTitans pic.twitter.com/9N6Cl6a3y4
— Gujarat Titans (@gujarat_titans) February 20, 2022
মেগা নিলামে মোট ২০ জন খেলোয়াড়কে সই করিয়েছে গুজরাত টাইটান্স
এদিকে, নিলামে, গুজরাত টাইটান্স প্রধান কোচ আশিস নেহরার নির্দেশনায় একটি ভদ্রস্থ দল তৈরী করেছে। রশিদ ও হার্দিক ছাড়াও, তারা নিলামের আগে ড্রাফট থেকে শুবমান গিলকে বেছে নিয়েছিল। নিলামে তারা লকি ফার্গুসন ও রাহুল তেওয়াটিয়ার জন্য সবচেয়ে বেশী অর্থ ব্যয় করে। দলটি ডেভিড মিলার এবং ঋদ্ধিমান সাহার মতো আইপিএলে দীর্ঘদিন ধরে আইপিএলে খেলা ক্রিকেটারদের নিলামের দ্বিতীয় দিনে তুলনামূলক কম দামে কিনতে সক্ষম হয়েছিল।
টাইটান্স ইংল্যান্ডের মারকুটে ওপেনার জেসন রয়কে তাঁর ন্যূনতম দর ২ কোটি টাকায় কিনেছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে সেমি-ফাইনালে জেতানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা ম্যাথু ওয়েডকেও তারা চুক্তিবদ্ধ করেছে। কর্ণাটকের ক্রিকেটার অভিনব সদারঙ্গানি, তামিল নাড়ুর হয়ে ধারাবাহিক পারফর্ম করা আর সাই কিশোরের মতো ঘরোয়া ক্রিকেটের প্রতিভাদেরও দলে সংযুক্ত করেছে টাইটান্স।
তাদের ২৩ জনের স্কোয়াডে ভারতীয় দলের হয়ে খেলা বিজয় শঙ্কর, জয়ন্ত যাদবরাও রয়েছেন। তুলনামূলক অপরিচিত বিদেশীদের মধ্যে আছেন আফগানিস্তানের নুর আহমেদ, ওয়েস্ট ইন্ডিজের ডমিনিক ড্রেকস।