ধোনির মতোই ঋষভকে পাশে পেয়েছেন কুলদীপ, চায়নাম্যান বোলারের সাফল্য প্রসঙ্গে তাঁর ছোটবেলার কোচ

Kuldeep Yadav
Kuldeep Yadav. (Photo Source: IPL/BCCI)

এবারের আইপিএলে বল হাতে দুরন্ত ছন্দে রয়েছেন কুলীপ যাদব। যুজবেন্দ্র চাহালের সঙ্গে পার্পল ক্যাপের দৌড়েও রয়েছেন তিনি। সেই কুবদীপকে নিয়েই সকলে উচ্ছ্বসিত। কিন্তু কুলদীপের এমন পারফরম্যান্সের পিছনে যাদের অবদান সবচেয়ে বেশী তাদেরকেই বেছে নিলেন কুলদীপের ছোটবেলার কোচ  কপিল দেব পান্ডে। তাঁর মতে যেভাবে ধোনি একসময় কুলদীপ যাদবকে গাইড করতেন, সেই কাজটাই এবার করছেন ঋষভ পন্থ। আর সেজন্ই নাকি কুলদীপ যাদবের এমন সাফল্য।

গত দুই মরসুন আইপিএলের মঞ্চে একেবারেই ভাল যায়নি কুলদীপ যাদবের। কলকাতা নাইট রাইডার্সে থাকাকালীন বেশীরভাগ সময়টাই রিজার্ভ বেঞ্চে বসে কাটাতে হয়েছে। গত মরসুমে ঘরের মাঠে যখন আইপিএল শুরু হয়েছিল নাইট রাইডার্স কুলদীপের পরিবর্তে বরুণ চক্রবর্তীর ওপরই ভরসা রেখেছিল। তাঁকে মাঠে নামতে দেখা যায়নি। এরপর আইপিএলের দ্বিতীয় পর্ব শুরু হওয়ার সঙ্গেই তাঁকে হঠাত্ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট।

১৭ উইকেট নিয়ে পার্পল ক্যাপের দৌঁড়ে রয়েছেন কুলদীপ যাদব

প্রথমে অবশ্য এসব নিয়ে মুখ না খুললেও, পরবর্তী কালে নানান জায়গাতেই কুলদীপ যাদবের হতাশার কথা শোনা গিয়েছিল। এবারের আইপিএল নিলামে সেই কুলদীপ যাদবকেই নেওয়ার জন্য মুখিয়ে ছিল দিল্লি ক্যাপিটালস। আর এই চায়নাম্যান বোলারকে নিয়ে তারা যে ভুল করেননি তা কার্যত স্পষ্ট। কুলদীপ যাদবের এমন সাফল্য দেখে আপ্ুত তাঁর ছোটবেলার কোচ কপিল দেব পান্ডেও। তাঁর মতে শুরুর দিকে ধোনি যেভাবে স্টাম্পের পিছন থেকে কুলদীপকে সহায়ত করতেন, সেটাই এখন যথাযথভাবে করছেন ঋষভ পন্থ। আর সেজন্যই নাকি কুলদীপ যাদব ঘুরে দাঁড়াতে পেরেছেন।

কুলদীপ যাদবের ছোট বেলার কোচ কপিল দেব পান্ডে টাইমস অব ইন্ডিয়াতে দেওয়া এক সাক্ষাতকারে জানিয়েছেন, “ঋষভ পন্থ সেই কাজটাই করছেন যেচটা কুলদীপ যাদবের সঙ্গে একসময় ধোনি করতেন। ঋষভ পন্থ কুলদীপ যাদবের ওপর যথেষ্ট বিশ্বাস দেখিয়েছেন। সেইসঙ্গে স্টাম্পের পিছন থেকে তাঁকে সহায়তাও করছেন পন্থ। মাঠে তাঁর এবং ঋষভ পন্থের মধ্যে বোঝাপড়াটাও যথেষ্ট ভাল। আর সেটাই কাজে লাগছে বারবার”।

আইপিএলের মঞ্চে এবার প্রথম ম্যাচ থেকেই দুরন্ত ছন্দে রয়েছেন কুলদীপ যাদব। গত দুই ম্যাচেও কুলদীপের হাত থেকে ফিরতি লেগের ম্যাচেও কলকাা নাইট রাইডার্সের বিরুদ্ধে দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করেছেন কুলদীপ যাদব। মাত্র ১৪ রান দিয়ে তিনি একাই নিয়েছিলেন ৪ উইকেট। এই মুহূর্তে আইপিএে কুলদীপ যাদব তুলে নিয়েছেন ১৭টি উইকেট। যুজবেন্দ্র চাহালের ঠিক পিছনেই রয়েছেন তিনি।

যে কুলদীপকে কেকেআর একসময় মাঠেই নামায়নি, সেই  কুলদীপই দিল্লি ক্যাপিটালসের প্রধান অস্ত্র হয়ে উঠেছে। ধোনির মতো করেই তাঁকে নাকি আগলে রেখেছেন ঋষভ পন্থ। আর সেইসঙ্গে রিকি পন্টিং তো রয়েছেনই। কুলদীপের মুখেও আইপিএল চলাকালীন বারবার রিকি পন্টিংয়ের কথা শোনা গিয়েছে। এই আইপিএলে মঞ্চ থেকে ফের কুলদীপ ভারতীয় দলে তাঁর জায়গা পাকা করে ফেলতে পারেন কিনা সেটাই এখন দেখার।

close whatsapp