ইংল্যান্ডের জয়ের পরই সোশ্যাল মিডিয়ায় হতাশার বহিঃপ্রকাশ গ্লেন ম্যাক্সওয়েলের
আপডেট করা - Nov 5, 2022 8:59 pm

টি টোয়েন্টি বিশ্বকাপে শনিবার একটা ক্ষীণ আশা ছিল তাদের। কিন্তু শেষরক্ষা আর হয়নি।ঘরের মাঠে টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ থেকে ছিটকে গিয়েছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা ম্যাচেই এদিন অস্ট্রেলিয়ার ভাগ্য নির্ভর করছিল। সেখানে শ্রীলঙ্কা জিততে পারলেই অস্ট্রকেলিয়ার সামনে সেমিফাইনালের রাস্তা খুলে যেত। কিন্তু শেষপর্যন্ত তা হয়নি। লড়াইটা চললেও শেষপর্যন্ত শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে ইংল্যান্ড। আর সেইসঙ্গেই বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে অস্ট্রেলিয়া।
এই ম্যাচের দিকে যে এদিন সমর্থকদের সঙ্গে গোটা অস্ট্রেলিয়া শিবির তাকিয়ে ছিল তা বলার অপেক্ষা রাখে না। সেখানেই স্বপ্নভঙ্গ হয়েছিল তাদের। ইংল্যান্ডের জয়ের সঙ্গেই এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় হয়েছে অস্ট্রেলিয়ার। আর সেই হতাশাটাই চেপে রাখতে পারেননি গ্লেন ম্যাক্সওয়েল। সোশ্যাল মিডিয়াতেই হতাশার বহিঃপ্রকাশ গ্লেন ম্যাক্সওয়েলের। নিজেদের কার্যত হতভাগ্য বলেই সোশ্যাল মিডিয়াতে লিখেছেন গ্লেন ম্যাক্সওয়েল। টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে নিজের জায়গা করে নিয়েছে ব্রিটিশ বাহিনী।
টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে অস্ট্রেলিয়া
টি টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড ম্যাচই ছিল দুই দলের কাছে সবচেয়ে গুরুতেবপূর্ণ ম্যাচ। কিন্তু সেই ম্যাচই বৃষ্টির জন্য পরিত্যক্ত েেহয়েছিল। এরপর থেকেই নানান হিসাব নিকাশ শুরু হয়েছিল। শুক্রবার আফগানিস্তানের বিরুদ্ধে নেমেছিল অস্ট্রেলিয়া। সেখানেই বিরাট রানের ব্যবধানে জিততে হত অস্ট্রেলিয়াকে। অস্ট্রেলিয়া সেই ম্যাচ জিতেছিল ঠিকই, কিন্তু বড় ব্যবধানে জিততে পারেনি। মাত্র চার রানে কোনওরকমে আফগানিস্তানের বিরুদ্ধে জিতেছিল অস্ট্রেলিয়া। যেখানে আফগানিস্তানকে ১০৬ রানের মধ্যে অল আউট করতে হত অজিদের।
Bugger…
— Glenn Maxwell (@Gmaxi_32) November 5, 2022
এরপর থেকেই ইংল্যান্ড ম্যাচের দিকে ছিল অস্ট্রেলিয়ার প্রদধান নজর। এই ম্যাচের ফলাফলই এবারের বিশ্বকাপে তাদের ভাগ্য নির্ধারণ করত। আফগানিস্তানের বিরুদ্ধে জয়ের পর সেই কথা গ্লেন ম্যাক্সওয়েলকে বলতে শোনাও গিয়েছিল। শ্রীলঙ্কাই তাদের কাজটা করতে পারে বলে এই কথা জানিয়েছিলেন তারা। কিন্তু শেষপর্যন্ত তা হয়নি। শ্রীলঙ্কাকে হারিয়ে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেছে ইংল্যান্ড। এরপরই হতাশের বহিঃপ্রকাশ অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল।
এদিন প্রথমে ব্যাটিং করে মাত্র ১৪০ রানই করতে পেরেছিল শ্রীলঙ্কা। ইংল্যান্ডের সামনে যে রান খুহ একটা বড় চ্যাসেঞ্জ ছিল না। যদিও শ্রীলঙ্কা সেই রান নিয়েই লড়াই করেছিল ইংল্যান্ডের বিরুদ্ধে। ১০ ওভারের পর বল হাতে ম্যাচে কামব্যাকও করেছিলেন শ্রীলঙ্কার বোলাররা। কিন্তু শেষপর্যন্ত বেন স্টোকসের হাত ধরে ম্যাচ জিতে নিয়েছে ইংল্যান্ড। এরপরই হতাশার বহিপ্রকাশ গ্লেন ম্যাক্সওয়েলের।