সুইং করানোর কৌশল এবার ফাঁস করলেন হার্দিক পান্ডিয়া

Hardik Pandya
Hardik Pandya. (Photo Source: Instagram)

নিউ জিল্যান্ডকে হারিয়ে একদিনের সিরিজ জিতে নিয়েছে ভারতীয় দল। সেখানেই ব্যাট হাতে যেমন অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন। তেমনই বল হাতেও হার্দিক পান্ডিয়া সকলকে চমকে দিয়েছেন। আর তাতেই আপ্লুত হয়েছেন সকলে। বিশেষ করে হার্দিক পান্ডিয়ার নতুন সুইংই মুগ্ধ করেছে প্রাক্তন ক্রিকেটার থেকে বিশেষজ্ঞদের। ম্যাচ শেষে তা নিয়েই মুখ খুলেছেন হার্দিক পান্ডিয়া।  কেমনভাবে এমন নিখুঁত সুইং তিনি করতে পারছেন সেই রহস্য এার নিজেই ভেদ করলেন তিনি।

এর আগে টি টোয়েন্িতেও হার্দিক পান্ডিয়াকে প্রথম ওভারে বোলিং করতে দেখা গিয়েছে। এদিন নিউ জিল্যান্ডের বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচেও সেই একই চিত্র দেখা গিয়েছে। প্রথম ওবারেই নিউ জিল্যান্ডের তারকা ওপেনার ফিন অ্যালেনকে সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। এবার সেই তাঁর নতুন সুইং করানোরক সেই দক্ষতা দেখেই মুগ্ধ হয়েছিলেন সকলে। ম্যাচ শেষে সেই বিষয়ে যে হার্দুকের কাছে প্রশ্ন যাবে তা স্বাভাবিকই ছিল। সেই রহস্য ভেদ করে কোনওরকম দ্বিধা করেননি তিনি।

প্রথম ওভারেই এদিন ফিন অ্যালেনকে সাজঘরে ফিরিয়ে দিয়েছিলেন হার্দিক পান্ডিয়া

চোট সারিয়ে মাঠে ফেরার পর থেকে বডি অ্যালাইনমেন্টের ওপরই জোর দিয়েছিলেন হার্দিক পান্ডিয়া।  সেখানেই কেমনভাবে নতুন বলেও সুইং করানো যায়, সেদিকে নজর দিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। আর তাতেই এখন ভারতীয় দলের জার্সি গায়ে সাফল্য পাচ্ছেন হার্দিক পান্ডিয়ায বোলিংয়ে সুইং করাতে সবসময়ই ভালবাসেন তিনি।  এবার সেই কাজটাই করতে পেরে আপ্লুত এই তারকা ক্রিকেটার।

ম্যাচ শেষে হার্দির পান্ডিয়া জানিয়েছেন, “আমি সবসময়ই নতুন বলে বোলিং করতে ভালবাসি। বলকে বিভিন্ন ভাবে সুইং করাতে পেরে আমি অনেকত বেশী স্বস্তি পাই। সেই কাজটাই বর্তমানে শুরু করেছি”।

হার্দিক পান্ডিয়া আরও জানিয়েছেন, “আমি যখন চোট সারিয়ে মাঠে ফিরি সেই সময় শরীরের ভারসাম্যের দিকেই আমি বাড়তে নজর দিয়েছিলাম। আর তাতেই যেন নতুনভাবে সুইং করানোর জন্য সাহায্য পাচ্ছি আমি। এচাড়া সিমের ব্যবহারও করতে পারছি। এর আগে আমার য়া বোলিং অ্যাকশন ছিল তাতে আমারপ বল লেগ সাইডেই বেশী যেত এবং আমি সিমকে সেভাবে কাজে লাগাতে পারতাম না। এখন আমি অএনেকটাই সোজা বল রাখতে পারি আর তাতেই সুইংটাও যথেষ্ট ভালভাবে হচ্ছে”।

বোলিংয়ের পাশাপাশি এদিন নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ব্যাটিংয়েও দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। সেখানে অর্ধশতরানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন হার্দিক পান্ডিয়া। এই ফর্মটাই ধরে রাখতে চান এখন হার্দিক পান্ডিয়া।

close whatsapp