পরিকল্পনা সফল, ডুপ্লেসি, হেজেলউডগের আগমন দলকে শক্তিশালী করেছে বলেই দাবী বাঙ্গারের

Sanjay Bangar
Sanjay Bangar. (Photo Source:Twitter/RCB)

আইপিএলের নিামের মঞ্চে এবার সুরু থেকেই দুটো লক্ষ্য নিয়ে নেমেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দুদিনের মেগা নিলামের পর সেই লক্ষ্যে যে তারা পুরোপুরি সফফল তা বলতে দ্বিধা নেই সঞ্জয় বাঙ্গারের। এবারের আইপিএলে নামার আগে শক্তিশালী ব্যাটিং লাইনআপ ও নেতৃত্ব দিতে পারেন এমন একজন ক্রিকেটারকে চাইছিল বেঙ্গালুরু শিবির। আর ফাফ ডুপ্লেসিকে নেওয়ার পর কার্যত সেই সমস্যা তারা মিটিয়ে ফেলেছে। তবে দল গঠনের পরীক্ষায় সফল হলেও, মাঠের পরীক্ষা এখনও বাকি রয়েছে তাদের। সেখানেই কতদূর সফল হবে তারা, সেটা তো সময়ই বলবে।

দুদিন ধরে চলা নিলামে একের পর এক তারকা ক্রিকেটারদের দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ৭ কোটি টাকায়  ফাফ ডুপ্লেসিকে নেওয়ার পাশাপাশি বিরাট অঙ্কে তাদের দলে এসেছেন হার্শাল পটেল। একইসঙ্গে তাদের দলে রয়েছেন এবার হাসারঙ্গা এবং জশ হেজেলউডও। সব মিলিয়ে বেশ শক্তিশালী দলই মনে হচ্ছে বেঙ্গালুরু শিবিরকে দেখে। এছাড়া দীর্ঘ ছ বছর পর তাদের দলে ফিরেছেন দীনেশ কার্তিক। তা নিয়েও বেশ উচ্ছ্বসিত বেঙ্গালুরু শিবির।

নিনাম শেষে বেঙ্গালুরু শিবিরে বেশ স্বস্তির আবহই বিরাজ করছে। সঞ্জয় বাঙ্গারের গলায় সেই সুরই শোনা গেল। তিনি জানান,  “নিলাম থেকে একটা ব্যালান্সড দল তৈরি করার লক্ষ্যে সফল হয়েছি। এছাড়া দলে বেশ তারতম্যও রয়েছে। ফাফ ডুপ্লেসি দলে আসাতে ব্যাটিং বিভাগে শক্তি যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। তিনি এতজন এমন ক্রিকেটার যিনি টপ অর্ডারের সাফল্যের ক্ষেত্রে ভরসা যোগাতেই পারেন। এছাড়া দেশের জার্সি এহং আইপিএলের মঞ্চেও ডুপ্লেসি যথেষ্ট প্রতিষ্ঠিত একজন ক্রিকেটার”।

ডুপ্লেসি, হেজেলউড ও কার্তিকদের আগমন দলকে শক্তিশালী করছে বলেই মনে করছেন বাঙ্গার

গতবার ব্য়াটিংয়ের পাশাপাশি বোলিংয়েও সেভাবে সাফল্যের মুখ দেখেনি রয়্যাল চ্যালে়্জার্স বেঙ্গালুরু। তাই  এবার নিলামের শুরু থেকেই সেদিকে তাকিয়ে ছিল বিরাট কোহলির দল। আর সেখানেই হার্শাল পটেলের পাশে জশ হেজেলউডকে নিতে পেরে যেথেষ্ট আত্মবিশ্বাসী তারা। এই প্রসঙ্গে বাঙ্গার বলেন, “বোলিং বিভাগে জশ হেজেলউডের সংযোজন একটা বড় প্রাপ্তি। টি টোয়েন্টি ক্রিকেটের ফর্ম্যাটে হেজেলউডের সাফল্য রয়েছে। একইসঙ্গে আমাদের দলে রয়েছেন হাসারঙ্গা। স্পিনারের পাশাপাশি তিনি ব্যাটিংও করতে পারেন। সাত নম্বর পজিশনে তাঁর ব্যাটিং আমাদের সাহায্য করবে”।

গতবারের আইপিএলে একেবারেই ভাল পারফরম্যান্স ছিল না রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। বিশেষ করে বিরাট, ডেভিলিয়র্স ও ম্যাক্সওয়েল আউট হয়ে য়াওয়ার পর সেভাবে হাল ধরার আর কোনও ক্রিকেটার ছিলেন না। আর সেইকথা মাথায় রেখেই এবার দল তারি করার পরিকল্পনা ছিল তাদের। ছ বছর পর ফের তাদের দলে ফিরেছেন দীনেশ কার্কিত। উইকেটকিপারের পাশাপাশি তাদের মিডল অর্ডারে ব্যাটিং সমস্যারও সমাধান হবে বলে মনে করছেন বাঙ্গার।

রবিবারই নিলাম শেষ হয়েছে। আগদামী ২৭ মার্চ থেকে আইপিএলর বাইশ গজে বল গড়াবে। সেখানেই কোন দল কী পারফরম্যান্স করতে পারে, তা দেখের অপেক্ষাতেই রয়েছেন ক্রিকেট ভক্ত থেকে প্রাক্তনরা।

 

close whatsapp