সম্পূর্ণ ফিট দুশমন্ত চামিরা, আইপিএলের শুরু থেকেই লখনউ সুপার জায়ান্টসের হয়ে দেখা যাবে তাঁকে

Lucknow Super Giants logo
Lucknow Super Giants logo. (Photo source: Twitter/Lucknow Super Giants)

অবশেষে খানিকটা স্বস্তি লখনউ সুপার জায়ান্টস শিবিরে। মার্ক উডের ছিটকে যাওয়ায় যেমন উদ্বেগ দেখা দিয়েছিল, তেমনই দুশমন্ত চামিরার খবরে খানিকটা হলেও স্বস্তি এসেছে লখনউ সুপার জয়ান্টস শিবিরে। চোট সারিয়ে এখন পুরোপুরি সুস্থ দুশমন্ত চামিরা। আইপিএলের শুরু থেকেই খেলতে পারবেন তিনি। মার্ক উড না থাকার অভাবটা তাঁকে দিয়ে এবার খানিকটা হলেও মেটাতে পারবে লখনউ সুপার জায়ান্টস শিবির। আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল। এবারের আইপিএলে লখনউ প্রথম ম্যাচে নামবে গুজরাতের বিরুদ্ধে।

শুক্রবার সকালেই মার্ক উডের ছিটকে যাওয়ার সংবাদ আসে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলছে ইংল্যান্ড। সেখানেই প্রথম টেস্ট ম্যাচে কনুইয়ে চোট পেয়েছেন ইংল্যান্ডের তারকা বোলার মার্ক উড। প্রথমে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গিয়ছিলেন তিনি। এরপরই শুরু হয়েছিল কনাভুসোটা। শুক্রবার সকালে এবারের আইপিএল থেকেই ছিটকে গেলেন এই তারকা ব্রিটিশ বোলার। আর তাতেই ক্রমশ চিন্তা বাড়তে শুরু করেছিল লখনউ সুপার জায়ান্টসের।

যদিও সেই খারাপ খবরের সঙ্গে একটি ভালো খবরও রয়েছে লখনউ সুপার জায়ান্টসের জন্য। চোটের জন্য দীর্ঘদিন মাঠের বাইরে থাকলেও, শেষপর্যন্ত চোট সারিয়ে এখন সুস্থ এই তারকা শ্রীলঙ্কান বোলার। কয়েকদিন আগেই ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার টি টোয়েন্টি ও টেস্ট সিরিজ শেষ হয়েছে। সেখানেই গোড়ালীতে চোট থাকার জন্য প্রথমে টি টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে যান তিনি। একই কারণে ভারতের বিরুদ্ধে দুটো টেস্ট ম্যাচের সিরিজেও খেলতে পারেননি দুশমন্ত চামিরা। তবে শোনাযাচ্ছে এখন নাকি তিনি পুরোপুরি সুস্থ এবং লখনউ সুপার জায়ান্টস নাকি প্রথম থেকেই তাঁকে পাবে।

আইপিএলের শুরু থেকেই খেলতে পারবেন দুশ্মন্ত চামিরা, স্বস্তি লখনউ সুপার জায়ান্টসের

ইএসপিএন ক্রিকইনফোর খবর অনুযায়ী দুশ্মন্ত চামিরা এখন পুরোপুরি সুস্থ এবং আইপিএলের শুরু থেকে খেলার জন্য প্রস্তুতও রয়েছেন। শোনাযাচ্ছে তিনি সুস্থ হয়ে গেলেও, এখনই সব ফর্ম্যাটের ক্রিকেটে খেলতে পারবেন না। সামনেই শ্রীলঙ্কার বেশকিছু সিরিজ রয়েছে। সেখানে তাঁকে না দেখতে পাওয়ার সম্ভাবনাই বেশী। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট এবং সমনে বিশ্বকাপের কথা মাথায় রেখে তাঁকে শুধু হোয়াইট বল ক্রিকেট খেলারই ছাড় দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

এবারের আইপিএলের মেগা নিলাম থেকে দুশ্মন্ত চামিরাকে ২ কোটি টাকায় দলে তুলে নিয়েছে লখনউ সুপার জায়ান্টস। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে লড়াইটা হাড্ডহাড্ডি হওয়ার পরই তাঁকে দলে তুলে নিয়েছিল লখনউ সুপার জায়ান্টস। যদিও তাঁর চোট নিয়ে চিন্তা দেখা দিয়েছিল, শেষপর্যন্ত এই তারকা ক্রিকেটারকে শুরু থেকেই পেতে চলেছে লখনউ সুপার জায়ান্টস।

close whatsapp