“একটি বা দুটি ব্যর্থতার কারণে কেএল রাহুলকে বাদ দেবে না” – ওয়াসিম জাফর

হংকংয়ের বিরুদ্ধে ভারতের একাদশে কোন পরিবর্তন আশা করছেন না জাফর

kl Rahul
KL Rahul. (Photo Source: Twitter)

ক্রিকেটার থেকে ক্রিকেট-বিশেষজ্ঞ হয়ে ওঠা ওয়াসিম জাফর মনে করেন, বুধবার, ৩১শে অগাস্ট হংকং-এর বিরুদ্ধে তাদের এশিয়া কাপ ২০২২-এর ম্যাচের জন্য ভারত তাদের প্রথম একাদশে কোনো পরিবর্তন করবে না। সাম্প্রতিক সময়ে খারাপ ফর্ম থাকা সত্ত্বেও কেএল রাহুলকে আজকের ম্যাচের দলে দেখছেন জাফর।

মেন ইন ব্লু ২৮শে অগাস্ট, রবিবার, পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে জ্য দিয়ে তাদের অভিযান শুরু করেছে। রাহুল জিম্বাবোয়ের বিপক্ষে দুই ওয়ানডে ইনিংসে যথাক্রমে ৫ বলে ১ ও ৪৬ বলে ৩০ রান করেছিলেন। এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে তিনি গোল্ডেন ডাকে আউট হন। ।

যদিও ঋষভ পান্ত ও দীপক হুডার মতো ব্যাটাররা ডাগ-আউটে সময় কাটাচ্ছেন, তাও জাফর মনে করেন সুযোগের জন্য তাঁদের আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। তিনি ইএসপিএনক্রিকইনফোকে বলেছেন, “এই দলটি যেভাবে কাজ করে, তাতে আমরা গত এক বছর ধরে দেখে আসছি যে ভারতীয় দল প্রতিটি খেলোয়াড়কে যথেষ্ট সুযোগ দেয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে কোনো পরিবর্তন দেখতে পাব। বড় দলের বিরুদ্ধে আপনি যে দলে খেলিয়েছেন আপনি তাকেই সমর্থন করবেন। আমি মনে করি না একটি বা দুটি ব্যর্থতার কারণে তারা কেএল রাহুলকে বাদ দেবে না বা কোনো পরিবর্তন করবে না যদি না কোনো চোটের সমস্যা থাকে।”

জাফর মন্তব্য করেছেন যে যদিও তিনি লেগ-স্পিনার রবি বিষ্ণোইকে দলে যোগ করতে প্রলুব্ধ, তবে দুবাইতে পিচের কারণে পেসার আভেশ খানই খেলতে পারেন। প্রাক্তন ওপেনার যোগ করেছেন, “উইকেটে গতি এবং বাউন্স আছে তাই সম্ভবত আভেশও তার জায়গা ধরে রাখবে, যদিও আমি রবি বিষ্ণোইকে খেলাতে কিছুটা প্রলুব্ধ হয়েছি।”

নিজাকাত, ইয়াসিম ও বাবরের উপর অনেক কিছু নির্ভর করবে: ওয়াসিম জাফর

আভেশ পাকিস্তানের বিপক্ষে মাত্র দুই ওভার বল করেছিলেন, এবং ফাখার জামানের উইকেট তুললেও ১৯ রান দেন। রোহিত তার পরিবর্তে চার ওভারের কোটা পূরণ করার জন্য হার্দিক পান্ডিয়াকে বেছে নেন। মাত্র ২৫ রান খরচ করে তিন উইকেটের স্পেল দিয়ে আস্থার প্রতিদান দেন অলরাউন্ডার।

জাফর হংকংয়ের নিজাকাত খান (অধিনায়ক), ইয়াসিম মুর্তজা ও বাবর হায়াতের নাম দিয়েছেন যে তিন ব্যাটারকে প্রধানত আউট করতে চাইবে ভারত। তিনি বলেন, “এই তিনজনের কাঁধে অনেক বেশি দায়িত্ব থাকবে। নিজাকাত খান ভারতের বিপক্ষে গতবারও ৯২ রান করেছিল। ইয়াসিম মুর্তজা খুব ভালো ফর্মে আছে, কোয়ালিফায়ারে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিল। এবং বাবর হায়াত একজন খুব ভালো খেলোয়াড়। তাদের উপর অনেক কিছু নির্ভর করবে। ভারত যদি তাদের তাড়াতাড়ি আউট করে তা হলে তাদের জয়ের সম্ভাবনা উজ্জ্বল হবে।”

close whatsapp