ফিনিশার হিসাবেই দীনেশ কার্তিককে খেলানো উচিত্, মনে করেন অভিনব মুকুন্দ

Dinesh Karthik
Dinesh Karthik. ( Photo Source: BCCI )

অস্ট্রেলিয়া সিরিজ থেকে টি টোয়েন্টি বিশ্বকাপ।  দীনেশ কার্তিককেই ভারকীয় দলের ফিনিসার হিসাবে খেলানোর পরামর্শ প্রাক্তন ক্রিকেটার অভিনব মুকুন্দেরর। আর কিছুক্ষণ পরই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নামবে ভারতীয় দল। তার আগেই ভারতীয় দজলের উদ্দেশ্যেবিশেষ পরামর্শ দিচ্ছেন অভিনব মুকুন্দ। ভারতীয়দলে ফেরার পর থেকেই দীনেশ কার্তিক যেমন ফর্মে রয়েছেন, তাঁকেই ফিনিশার হিসাবে ভারতীয় দলের খেলানো উচিত্ বলেই মনে করছেন অভিনব মুকুন্দ।

এবারের াইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়ে ছিলেন দীনেশ কার্তিক। এবারের আইপিএল শুরু হওয়ার আগে থেকেই অবশ্য নিজের লক্ষ্যের কতা পরিষ্কার করে জানিয়ে দিয়েছিলেন দীনেশ কার্তিক। ভারতীয় দলের ফিনিশার হিসাবেই ফেরার বার্তা শোনা গিয়েছিল তাঁর মুখে।আর সেই ছবিই দেখা গিয়েছে এবারের আইপিএলে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে  বহু ম্যাচে ফিনিসারের ভূমিকা পালন করে তাদের সাফল্য এনে দিয়েছিলেন তিনি।

কামব্যাকের পর ১৪টি ইনিংসে ১৯৩ রান রয়েছে দীনেশ কার্তিকের

আইপিএলে দুর্ধর্ষ পারফরম্যান্স করার পরই ভারতীয় দলে ফের ডাক পেয়েছিলেন দীনেশ কার্তিক। সেখানেও কিন্তু নিজের পারফরম্যান্সের পরিচয় দেখিয়েছেন তিনি ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যেমন বারতীয় দলকে সাহায্য করেছিলেন। তেমনই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও দেখা গিয়েছিল দীনেশ কার্তিকের রানের ঝড়। এই সমস্তকিছু দেখার পরই দীনেশ কার্তিককে  ভারতীয় দলের ফিনিশার হিসাবে খেলানোর পরামর্শ দিচ্ছেন অভিনব মুকুন্দ। এতদিন ভারতীয় দলের ফিনিসার হিসাবে দলে অবশ্য হার্দিক পান্ডিয়াকেই ভাবা হত।

এই প্রসঙ্গে অভিনব মুকুন্দ জানিয়েছেন, “আমার মতে দীনেশ কার্তিকেরই ফিনিশারের ভূমিকায় খেলা উচিত্। এর পিছনে অবশ্যই একটা কারণ রয়েছে।যে সমস্ত ব্যাটাররা দলের প্রথম সাত ব্যাটারের মধ্যে পড়েন তারা প্রত্যেকেই তার নম্বরে খুব ভাল পারফরম্যান্স দেখাতে পারে। কিন্তু তারা কেউই ঘরো ক্রিকেট অথবা ফ্যাঞ্চাইজি লিগে সেভাবে পাঁচ, ছয় অথবা সাত নম্বরে ব্যাটিং করেন না। হার্দিক পান্ডিয়াও করেননা তা। হার্দিক অবশ্যই ভারতীয় দলের একজন ভাল ফিনিসার”।

আইপিএলের মঞ্চে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ৩০০ রানের গন্ডী টপকে ছিলেন দীনেশ কার্তিক। শুধু তাই নয় দেশার জার্সিতেও নিজের পারফরম্যান্স ধরে রেখেছিলেন তিনি। দেশের জার্সিতে এবার ১৪ টিইনিংসে ১৯৪ রান করে ফেলেছেন দীনেশ কার্তিক। শুধু তাই নয়, ঘরের মাঠেদক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাঁর হাত  ধরেই সমতায় ফিরতে পেরেছিল ভারতীয় দল।

অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও দীনেশ কার্তিকের রানই ভারতীয় দলের জয়ের রাস্তাটা তৈরি করে দিয়েছিল। আর সবকিছুই ফিনিশার হিসাবেই করেছিলেন তিনি। দীনেশ কার্তিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও সেই ধারা বজায় রাখতে পারে কিনা সেটাই দেখার।

close whatsapp