সূর্যকুমার যাদবের জায়গায় দীপক হুডাকে খেলানোর পরামর্শ দানিশ কানেরিয়ার

Deepak Hooda
Deepak Hooda. ( Photo Source: Sony Sports )

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ম্যাচে ৬৮ রানে জয় পেয়েছে ভারতীয় দল। ব্যাট হাতে অবস্য েই ম্যাচে রান পেয়েছেন রোহিত শর্মা এবং দীনেশ কার্তিকই। কিন্তু সেই ম্যাচেই দীপক হুডারে না কেলানোয় অনেকেই বেশ হতবাক হয়েছিলেন। সোশ্যাল মিডিয়া তো বটেই, প্রাক্তন ক্রিকেটাররাও এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এবার সদীপক হুডাকে নিয়ে মুখথ খুলেছেন প্রাক্তন পাকিস্তান ক্রিকেটার দানিশ কানেরিয়া। তাঁর মতে দ্বিতীয় ম্যাচে সূর্যকুমার যাদবকে বিশ্রাম দিয়ে দলে দীপক হুডাকে খেলানো উচিত্।

ভারতের হয়ে যখনই সুযোগ পেয়েছেন তখনই নিজেকে প্রমাণ করেছেন দীপক হুডা। একইরকমবাবে নিজের পারফরম্যান্স দিয়ে সকলের নজর কেড়েছেন সূর্যকুমার যাদবও। ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টি টোয়েন্টিতে সেঞ্চুরী করেছিলেন তিনি। যদিও একদিনের ক্রিকেটে সেভাবে পারফরম্যান্স দেখাতে পারেননি সূর্যকুমার যাদব। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও একদিনের সিরিজে সফল হতে পারেননি তিনি। তিন ম্যাচের সিরিজে মাত্র ৩০ রানই পেয়েছেন সূর্যকুমার যাদব।

আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি কেরিয়ারের প্রথম সেঞ্চুরী পেয়েছিলেন দীপক হুডা

সমস্ত কিছু হিসাব করেই টি টোয়েন্টি সিরিজে তাঁকে বিশ্রাম দিয়ে সেই জায়গায় দীপক হুডাকে খেলানোর পরামর্শ দিচ্ছেন এই প্রাক্তন পাক ক্রিকেটার। তাঁর মতে দীপক হুডা যখনই সুযোগ পেয়েছেন তখনই নিজেকে প্রমাণ করেছেন। বিশেষ করে টি টোয়েন্টি ফর্ম্যাটে ভাল ফর্মে রয়েছেন তিনি। একদিনেও তুলনামূলকভাবে সূর্যকুমার যাদবের থেকে খানিকটা এগিয়েই রয়েছেন দীপক হুডা। এসব দেখার পরই দীপক হুডাকে আসন্ন ম্যাচ গুলিতে খেলানোর পরামর্শ দিচ্ছেন দানিশ কানেরিয়া।

এই প্রসঙ্গে নিজস্ব ইউটিউব চ্যানেলে তিনি জানিয়েছেন, “একদিনের ক্রিকেটে তাঁর ফর্ম প্রদর্শন করেই দলে সুযোগ পেয়েছেন শ্রেয়স আইয়ার। কিন্তু তিনি ধারাবাহিক নন। আমার মতে এই মুহূর্তে সূর্যকুমার যাদবেরহ জায়গায় দীপক হুডাকে খেলানো উচিত্। কারণ ওয়েস্ট ইন্ডিজে সেভাবে ফর্মে নেই সূর্যকুমার যাদব। সেই জায়গায় দীপক হুডা ভাল ফর্মে রয়েছেন এবং তাঁকে ধারাবাহিকভাবেই সুযোগ দেওয়া উচিত্”।

প্রথম ম্যাচে ভারতের প্রথম একাদশ ঘোষণা হরওয়ার পরই ক্ষোভ উগরে দিয়েছিলেন ভারতীয় ক্রিকেটের ভক্তরা। কেন দীপক হুডাকে প্রথম টি টোয়েন্টিতে সুযোগ দেওয়া হয়নি তা নিয়েই প্রশ্ন তুলেছিলেন সকলে। শুধু সমর্থকরাই নন, একই প্রশ্ন শোনা গিয়েছিল প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শ্রীকান্তের মুখেও।

ভারতীয় দলে দীপক হুডাকে না দেখতে হতাশ হয়েছিলেন তিনিও। যদিও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এখনও চারটি টি টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে ভারতের। সেখানেই দীপক হুডাকে খেলানো হয় কিনা সেটাই এখন দেখার।

close whatsapp