দীপক হুডাকে ভারতীয় দলের অন্যতম ম্যাচ উইনার মনে করেন সাবা করিম

Deepak Hooda
Deepak Hooda. ( Photo Source: Sony Sports )

তিনি যখনই সুযোগ পেয়েছেন তখনই নিজেকে প্রমাণ করেছেন। এমনকী এখনও ভারতীয় দলের হয়ে সেইভাবে পারফরম্যান্স করে চলেছেন এই তরুণ ক্রিকেটার দীপক হুডা। আর তা দেখেই আপ্লুত সাবা করিম। ভারতের সাম্প্রতিক সিরিজ গুলিতে দীপক হুডার পারফরম্যান্স তাঁকে দরাজ সার্টিফিকেটই দিচ্ছেন এই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা নির্বাচক। এই মুহূর্তে দীপক হুডা যে ফর্মে রয়েছেন, তা দেখে সাবা করিম মনে করছেন এই তরুণ ক্রিকেটারের মধ্যে ম্যাচ উইনারের সমস্ত রসদ রয়েছে।

আইপিএলের পরই ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ ছিল ভারতীয় দলের। সেখানেই ভারতীয় শিবিরে ডাক পেয়েছিলেন দীপক হুডা। যদিও চারটি ম্যাচের মদ্যে একটিতেও খেলার সুযোগ হয়নি তাঁর। তবে বেশীদিন অপেক্ষা করতে হয়নি দীপক হুডাকে। এরপরই আয়ারল্যান্ডের বিরুদ্ধে নেমেছিল ভারতীয় দল। সেখানেই দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছেন দীপক হুডা। আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজের সেরা ক্রিকেটারও নির্বাচিত হয়েছিলেন তিনি।

আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়ে সিরিজের সেরা হয়েছিলেন দীপক হুডা

সেই দীপক হুডা ইংল্যান্ডের বিরুদ্ধেও কিন্তু যেখানে সুযোগ পেয়েছেন নিজেকে প্রমাণ করেছেন। এই মুহূর্তে ভারতীয় দলের যে পাঁচ সদস্যের আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সেঞ্চুরী রয়েছে তাদের মধ্যে দীপক হুডা অন্যতম। শুধুমাত্র তাই নয় ইংল্যান্ডের বিরুদ্ধে যে টি টোয়েন্টিতে তিনি সুযোগ পেয়েছিলেন সেখানেও আক্রমণাত্মক পারফরম্যান্স দেখিয়েছিলেন দীপক হুডা। এছাড়াও তাঁর বোলিংয়েও দক্ষতা রয়েছে। সমস্তকিছু দেখেই এই চরুণ ক্রিকেটারকে ভারতীয় দলের অন্যতম ম্যাচ উইনার হিসাবে মনে করছেন সাবা করিম।

ইন্ডিয়া নিউজকে এই প্রসঙ্গে দীপক হুডা জানিয়েছেন, “আমার মতে এই মুহূর্তে ভারতীয় সাাদা বলের দলে অন্যতম ম্যাচ উইনার হলেন দীপক হুডা। তিনি যেকোনো পরিস্থিতি থেকে যেমন ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন, তেমনই তাঁর দক্ষতা রয়েছে একজন অল রাউন্ডার হিসাবেও খেলার। আইপিএলে তাঁর বোলিংয়ের য়ে আত্মবিশ্বাস দেখা গিয়েছে তা সকলেই দেখেছেন এবং সবসময় উন্নতি করারও প্রবনতা রয়েছে”।

শুধুমাত্র দীপক হুডাকে নিয়েই নয়। সাবা করিম কিন্তু  অক্ষর পটেল এবং দীপক চাহারকে নিয়েও বেশ আত্মবিশ্বাসী। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ ম্যাচে ভারতীয় দলের জয়ের অন্যতম প্রধান কারিগড় ছিলেন এই তরুণ ক্রিকেটার। শেষ মুহূর্তে তাঁর ব্যাট থেকেই এসেছিল ঝোরো পারফরম্যান্স। তেমনই দীপক চাহারও যখন সুযোগ পেয়েছেন নিজেকে প্রমাণ করেছেন। এই সমস্তকিছু দেখেই বেশ আত্মবিশ্বাসী হয়ে রয়েছেন সাবা করিম।

এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলবে ভারত। সেখানে বল হাতে নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন দীপক হুডা। এরপরই রয়েছে টি টোয়েন্টি। সেখানেও দীপক হুডা সুযোগ পেলে নিজেকে প্রমাণ করতে পারেন কিনা সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।

close whatsapp