চেন্নাই সুপার কিংস শিবিরের সবচেয়ে দামী ক্রিকেটার দীপক চাহার, টুইটার জুরে শুভেচ্ছাবার্তা
আপডেট করা - Feb 12, 2022 7:31 pm

আভাস আগে থেকেই ছিল। হলও সেটাই। চেন্নাই সুপার কিংসের ইতিহাসে সবচেয়ে দামী ক্রিকেটার হিসাবে গেলেন দীপক চাহার। আইপিএলের মেগা নিলামে ১৪ কোটি টাকায় এই তরুণ ক্রিকেটারকে ফের তাদের দলে নিল চেন্নাই সুপার কিংস। আইপিএলে ফের নিবাম হওয়ার জন্য দীপক চাহারকে ছাড়তে বাধ্য হয়েছিল চেন্নাই সুপার কিংস। কিন্তু এই তরুণ অল রাউন্ডারকে তারা যে নিতে মরিয়া সেটাও বেশ স্পষ্ট ইঙ্গিত ছিল চেন্নাই সুপার কিংসের। হাড্ডহাড্ডি লড়াইয়ে তাঁকেই দলে নিল চেন্নাই।
গত মরসুমে চেন্নাই সুপার কিংসের হয়ে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন দীপক চাহার। এছাড়া ভারতীয় দলের জার্সিতেও দীপক চাহারের পারফরম্যান্স ছিল দুর্ধর্ষ। বহু ম্যাচেই দীপক চাহার চেন্নাই সুপার কিংসের ম্যাচ ঘুরিয়ে দিয়েছিলেন। এরপর থেকেই তাঁকে নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছিল। আর ভারতীয় দলের হয়ে পারফরম্যান্সের পর তো অনেকেই দীপক চাহারকে সবচেয়ে দামী ক্রিকেটার হওয়ার তকমাও দিয়ে দিয়েছিলেন।
ভারতের হয়ে আফ্রিকার বিরুদ্ধে সিরিজে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। শেষ একদিনের ম্যাচে তাঁর হাত ধরেই একসময় ভারত জয়েক আশা দেখতে শুরু করেছিলেন। যদিও শেষপর্যন্ত সেই ম্যাচ জিততে পারেননি। কিন্তু আইপিএলে নিজের দাম বাড়ানোর জন্য সেই পারফরম্যান্স যথেষ্ট ছিল। তাঁর পারফরম্যান্ত দেখে মুগ্ধ হয়েছিলেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়ও।
#IPLAuction #DeepakChahar goes to #CSK for ₹ 14 Crs..
— Ramesh Bala (@rameshlaus) February 12, 2022
Highest Ever bid by #CSK in IPL History for #DeepakChahar sold out – 14CRs#IPLAuction | #IPLMegaAuction2022 | #MSDhoni | @msdhoni pic.twitter.com/qiL1iLeqhh
— Troll Dhoni Haters Tamil Version (@tdhtv_offl) February 12, 2022
Here’s your highest paid Indian fast bowler ever at the auction – @deepak_chahar9 – Rs 14cr to Chennai Super Kings #DeepakChahar #IPL
— Rahul Rawat (@rawatrahul9) February 12, 2022
💰💛 CHERRY IS BACK! CSK has bought back the services of Deepak Chahar for a mammoth sum of 14 crores.
📸 Getty • #DeepakChahar #CSK #ChennaiSuperKings #TATAIPLAuction #IPLAuction #IPLMegaAuction #IPL #BharatArmy pic.twitter.com/gAGz1vBh3g
— The Bharat Army (@thebharatarmy) February 12, 2022
সেই থেকেই সকলের চোখ রয়েছে দীপক চাহারের দিকে। তাঁকে দলে নিতে মরিয়া ছিল চেন্নাই সুপার কিংসও। দলের লোয়ার অর্ডার ব্য়াটিং পজিশন শক্তিশালী করার লক্ষ্যেই এই ক্রিকেটারকে দলে চাইছিল চেন্নাই সুপার কিংস। এদিনের নিলামের শুরু থেকেই তাঁকে নিয়ে দড় টানাটানি শুরু হয়েছিল। যদিও প্রথমে সেই লড়াইয়ে যোগ দেয়নি চেন্নাই সুপার কিংস।
From Rs 80 lakh in 2018 to Rs 14 crore in 2022 for Deepak! This is what Growth is 🙂 #IPLMegaAuction #Deepakchahar
— Vikram Sathaye (@vikramsathaye) February 12, 2022
Signed ✍️ & Sealed 🔏 with lots of #Yellove 💛 #SuperAuction #WhistlePodu 🦁 pic.twitter.com/osZRdv4h4l
— Chennai Super Kings (@ChennaiIPL) February 12, 2022
দীপক চাহারের দাম যথন ১১ কোটি টাকা ছোঁয়, ঠিক সেই সময়ই তাঁকে নিয়ে লড়াই শুরু করে চেন্নাই সুপার কিংস। এরপর আর তাদের সঙ্গে লড়াইয়ে কেউই পারেনি। দর কষাকষিটা অবশ্য তখনও কমেনি। দাপক চাহারের দাম যখন ১৪ কোটিতে পৌঁছয়, সেই সময়ই আর চেন্নাইয়ের সঙ্গে পারেনি কেউ। ঘরের ছেলেকে ফের ঘরে ফেরায় চেন্নাই সুপার কিংস।
২০১৮ সাল থেকে চেন্নাইয়ে রয়েছেন দীপক চাহার। এবারও তাঁকে তাদের দলেই রাখল তারা। এতদিন চেন্নাইয়ের সবচেয়ে দামী ক্রিকেটার ছিলেন মহেন্দ্র সিং ধোনি। তাঁকে ছাপিয়ে সেই তকমা এবার দীপক চাহারের গায়ে।