চূড়ান্ত ব্যর্থতার পর আসন্ন মরসুমে দিল্লি ক্যাপিটালসের কোচিং স্টাফ বদলাতে পারে, মত আকাশ চোপড়ার

Aakash Chopra
Aakash Chopra. (Photo Source: Instagram)

চেন্নাই সুপার কিংসের কাছে হারের পর এবারের আইপিেলে প্লেঅফের আশা কার্যত শেষ হয়ে গিয়েছে দিল্লি ক্যাপিটালসের। এই মুহূর্তে আইপিএলের লাস্ট বয়ের তকমা রয়েছে ডেভিড ওয়ার্নারদের গায়ে। তারা পয়েন্টসংগ্রহ করতে পেরেছে মাত্র ৮। আইপিএলের মঞ্চে বিরাট কোনও অঘটন না ঘটলে যে এবারের মতো দিল্লি ক্যাপিটালসের আর প্লেঅফে পাঁছনোর আশা নেই তা বলাই বাহুল্য।  চেন্নাই ,সুপারক কিংসের বিরুদ্ধে হারের পরই দিল্লি ক্যাপিটালস নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন নাইট ক্রিকেটার আকাশ চোপড়া। তাঁক মতে আগামী মরসুমে তাদেরক অধিনায়.ক এবং কোচিং স্টাফ পরিবর্তন করা উচিতি।

এবারের আইপিএলে রিকি পন্টিংয়ের নেতৃত্বেই মাঠে নেমেছিল দিল্লি ক্যাপিটালস। সেইসঙ্গে তাদের ক্রিকেট ডিরেক্টরের মদে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সহকরী কোচ হিসাবে রয়েছেন শেন ওয়াটসন। যদিও বাইশগজের লড়াইয়ে সাফল্য পেতে ব্যর্থই হয়েছে দিল্লি ক্যাপিটালস। চোটের জন্য এবারের আইপিএলে নেই ঋষভ পন্থ।তাঁর পরিবর্তেই দিল্লি ক্যাপিটালসের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন ডেভিড ওয়ার্নার। কিন্তু দেলকে সাফল্য এনে দিতে ব্যর্থই হয়েছেন এই তারকা  অস্ট্রেলিয়ান ক্রিকেটার।

শেষ ম্যাচে চেন্নাইয়ের কাছে হেরে গিয়েছে দিল্লি ক্যাপিটালস

এই মুহূর্তে আইপিএলের মঞ্চে ১০ নম্বরে রয়েছে দিল্লি ক্যাপিটালস। সেই পরিস্থিতি থেকে তাদের প্লেঅপের জায়গা খোলা রাখতে শেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জিততেই হত দিল্লি ক্যাপিটালসকে। কিন্তু শেষরক্ষা হয়নি তাদের। কম রানের মধ্যে চেন্নাই সুপার কিংসকে আটকে রাখতে পারলেও শেষপর্যন্ত ধোনির ক্ষুরধার মস্তিষ্কের কাছে হারতেই হয়েছিল দিল্লি ক্যাপিটালসকে। সেইসঙ্গেই এবারের মতো আশাও শেষ হয়ে গিয়েছে তাদের। এমন পারফর্ম্যান্স দেখার পরই দিল্লি ক্যাপিটালস নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া।

েই প্রসঙ্গে নিজস্ব ইউটিউব চ্যানেলে আকাশ চোপড়া জানিয়েছেন, “আমার মতে এবারের মতো দিল্লি ক্যাপিটালসের আসা কার্য়ত শেষ হয়ে গিয়েছে। কারণ সবকিছু ঠিকঠাক চললে শেষপর্যন্ত ১৪ পয়েন্টে পৌঁছতে পারবে দিল্লি ক্যাপিটালস। সেইসঙ্গে তাদের রানরেটও অনেকটাই কম থাকবে। এখন তাদের নিজেদের দল নিয়েই ভাবনা শুরু করার আদর্শ সময়। আমার মনে হয়  আসন্ন মরসুমে দিল্লি ক্যাপিটালস শিবিরের অধিনায়ক ও কোচিং স্টাফ বদল হতে চলেছে”।

দিল্লি ক্যাপিটালসের পারফর্ম্যান্স নিয়ে এবারের আইপিএলের শুরু থেকেই সমালোচনা তুঙ্গে  ছিল। শুরুর দিকে প্রথম পাঁচ ম্যাচেই হেরে গিয়েছিল দিল্লি ক্যাপিটালস।  মাঝে চারটি ম্যাচ জিতলেও, অবস্থার খুব একটা বদজল ঘটাতে পারেনি। এখনও শেষ স্থানেই রয়েছে দিল্লি ক্যাপিটালস।

close whatsapp