আসন্ন সিরিজে ভারতীয় শিবিরে তাঁর গুজরাতের সতীর্থ শুভমন, রাহুলকে দেখতে চান ডেভিড মিলার
আপডেট করা - May 17, 2022 10:29 pm

মঙ্গলবারই ভারতের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকার দল ঘোষণা করা হয়েছে। ভারতের দল অবশ্য এখনও ঘোষণা হয়নি। শোনাযাচ্ছে আইপিএলের ফািনালের দিনই প্রোটিয়াদের বিরুদ্ধে টি টোয়ন্টি সিরিজের দল ঘোষণা করবেন ভারতীয় দলের নির্বাচকরা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেই দলেই এবার দেখা যাবে বেশকিছু নতুন মুখ। সিনিয়র কয়েকজনকে বিশ্রাম দিয়ে তরুণ ক্রিকেটারদেরই ঘরের মাঠে হতে চলা এই সিরিজে সুযোগ দিতে চলেছেন নির্বাচকরা।
আইপিলের ফাইনালের দিনই দক্ষিণ আফ্রিকা সিরিজের দল ঘোষণা বিসিসিআইয়ের
সেই দলেই কোন কোন ক্রিকেটারদের দেখতে চান সেই কথা জানালেন দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার। এবারের আইপিএলে তিনি রয়েছেন গুজরাত টাইটান্সের হয়ে। এই মুহূর্তে আইপিএলের পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে গুজরাত। সেখানেই ডেভিড মিলারের সতীর্থ শুভমন গিল, রাহুল তেওয়াটিয়া-রা। ভারতের দল নির্বাচন এখনও কয়েকদিন দেরী থাকলেও , সেই দলে নিজের পছন্দের কোন ক্রিকেটারদের তিনি দেখতে চান সেই কথা জানিয়েছেন ডেভিড মিলার।
তাঁর মতে আসন্ন এই সিরিজে ভারতীয় দলে সুযোগ পেতে পারেন শুভমন গিল, রাহুল তেওয়াটিয়া। আইপিএলে তাদের সঙ্গে ড্রেসিংরুম ভাগ করে নিচ্ছেন তিনি। সামনে থেকে এই দুই তারকাকে দেখার সুযোগ পাচ্ছেন মিলার। দেশের হয়ে প্রতিপক্ষ শিবিরে এই দুই তারকার বিরুদ্ধে এবার খেলতে চান ডেভিড মিলার। একইসঙ্গে উমরান মালিকের কথাও শোনাগেল তাঁর মুখে। যদিও শেষপর্যন্ত তো সিদ্ধান্ত নেবেন চেতন শর্মারাই।
এবারের আইপিএলে এখনও পর্যন্ত ৪০২ রান করেছে শুভমন গিল
এবারের আইপিএলে মেগা নিলামের আগেই শুভমন গিলকে দলে তুলে নিয়েছিল গুজরাত টাইটান্স। গুজরাতের জার্সিতে শুরুটাও বেশ ভালই করেছিলেন তিনি। মাঝপথে তাঁর পারফরম্যান্স গ্রাফ খানিকটা নীচের দিকে নামলেও, ফের ঘরে দাঁড়িয়েছেন শুভমন গিল। ইতিমধ্যেইআইপিএলে ৪০২ রান করে ফেলেছেন তিনি। অন্যদিকে রাহুল তেওয়াটিয়াও এবার দুর্ধর্ষ ফর্মে রয়েছেন।
লোয়ার অর্ডারে ব্যাটিং করেতে এসে গুজরাতকে বহু ম্যাচ জিতিয়ে অসম্ভবকে সম্ভব করে দিয়েছিলেন তিনি। আরপ তা দেখেই আপ্লুত ডেভিড মিলার। আসন্ন সিরিজে এই দুই ক্রিকেটারকেই এবার প্রতিপক্ষ শিবিরে দেখতে চান ডেভিড মিলার। তিনি জানিয়েছেন, “ভারতীয় দল অবশ্য এখনও পর্যন্ত ঘোষণা হয়নি। সেই দলে গুজরাত টাইটান্সের কয়েকজন ক্রিকেটারকে দেখলে খুশিই হব। শুভমন গিলের দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে বলেই মনে করি। এছাড়া তাঁর বল আমি খেলতে চাই না, তবুও মনে হয় উমরান মালিকও সুযোগ পেতে পারেন”।
South Africa will be touring India next month, and @DavidMillerSA12 is all geared up for the T20Is 🔥
Always good to see more of him here even after the #IPL is done 🤩#SeasonOfFirsts #AavaDe #IndvSA pic.twitter.com/QrIscHXypE
— Gujarat Titans (@gujarat_titans) May 17, 2022
আইপিএল শেষ হলেই ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নামবে টিম ইন্ডিয়া। আগামী ৯ জুন থেকে শুরু হবে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ। সেখানেই প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভার নামবে নিউ দিল্লিতে।