উমরানের ইয়র্কারে শ্রেয়াসের স্টাম্প ছিটকে যাওয়া দেখে মুরালির সঙ্গে উচ্ছ্বাস প্রকাশের কারণ জানালেন স্টেইন

ডাগআউটে স্টেইন ও মুরালিকে একসঙ্গে উচ্ছ্বসিত হতে দেখা গিয়েছিল

Dale Steyn's Reaction
Dale Steyn’s Reaction. (Photo Source: Dinsey+Hotstar)

আইপিএল ২০২২-এ কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বিরুদ্ধে সানরাইজার্স হায়দ্রাবাদের (এসআরএইচ) সাত উইকেটে জয় লাভের ম্যাচে উমরান মালিক একটি জ্বলন্ত স্পেল করেছিলেন। ডানহাতি স্পিডস্টার তাঁর চার ওভারের কোটায় ২৭ রান দিয়ে ২ উইকেট নেওয়ার পথে বেশ কিছু আগুনে ডেলিভারি করেছিলেন। তাঁর দ্বিতীয় ওভারে তিনি একটি জ্বলন্ত ইয়র্কারে কেকেআর অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে বোল্ড করেন। স্বভাবতই উমরান বিপক্ষ দলের অধিনায়ককে আউট করে উচ্ছ্বসিত ছিলেন। সেই সঙ্গে এসআরএইচ ডাগ-আউটে ডেল স্টেইন এবং মুত্তাইয়া মুরালিধরনকেও  উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে।

উমরান উইকেট পাওয়ার পর দুই বোলিং কোচ একে অপরকে জড়িয়ে ধরেন এবং সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। এসআরএইচের আরামদায়ক জয়ের পরে, স্টেইন তাঁর উচ্ছ্বাস প্রকাশ করার পিছনের গল্পটি প্রকাশ করেছেন। প্রাক্তন দক্ষিণ আফ্রিকান স্পিডস্টার প্রকাশ করেছেন যে মুরালিধরন মনে করেছিলেন যে উমরানের শ্রেয়াসের বিরুদ্ধে একটি ইয়র্কার করা উচিত এবং তার পরবর্তী ডেলিভারিতেই শ্রেয়াসের স্টাম্প ভেঙে যায়। 

মুত্তাইয়া মুরালিধরন মনে করেছিলেন সেই সময়ের জন্য নিখুঁত বল হল ইয়র্কার: ডেল স্টেইন

যদিও স্টেইন এবং দলের প্রধান কোচ টম মুডির অভিমত ছিল যে উমরান ইয়র্কার করতে গেলে সেই বলে চার বা ছয় মারতে পারে ব্যাটার। যদিও, উমরান মালিকের ইয়র্কার শ্রেয়াসের রক্ষণ ভেদ করে এবং সঙ্গেসঙ্গে ডাগআউটে উত্তেজনা তৈরী হয়।

“আমি একেবারেই মিথ্যা বলছি না। কখনও কখনও, খেলোয়াড়দের বুদ্ধিমত্তা বেরিয়ে আসে। মুরালি (মুত্তাইয়া মুরালিধরন) আসলে বলেছিলেন যে তিনি মনে করেন এই মুহূর্তে বল করার জন্য নিখুঁত ডেলিভারি হল একটি ইয়র্কার। টম (মুডি) এবং আমি ঘুরে গিয়ে বললাম, ‘না, সে যদি এখন ইয়র্কার বোলিং করে, তাহলে চার খাবে’। উমরান দৌড়ে এসে ইয়র্কার বোলিং করেন এবং মাটি থেকে স্টাম্প ছিটকে দেন!” ম্যাচের পর স্টেইন বলেন।

“প্রতিভা খেলোয়াড়দের মধ্যে আছে। ওদের যা করতে হবে তাই করবে, আর যখন করল তখনই মুরালির উপর ঝাঁপিয়ে পড়লাম! আমি ভাবছিলাম, “আপনি একজন স্পিন বোলিং কোচ এবং এখন আপনি এই আশ্চর্যজনক সিদ্ধান্ত নিচ্ছেন,” তিনি যোগ করেছেন। এদিকে, খুব বেশী রান দিলেও নিয়মিত সুযোগ পাচ্ছেন মালিক। স্টেইন অবশ্য স্পষ্ট করেছেন যে তরুণ বোলারকে সমর্থন করা হবে কারণ তাঁকে তাঁর গতির সাথে আপোস না করতে বলা হয়েছে।

close whatsapp