আইপিএল নিলামে স্যাম কারান, মণীশ পান্ডের দিকে নজর সিএসকের

২০.৪৫ কোটি টাকা নিয়ে নিলামে প্রবেশ করবে সিএসকে

Sam Curran
Sam Curran. (Photo Source: IPL/BCCI)

প্রাক্তন ভারতীয় ব্যাটার রবিন উথাপ্পা চেন্নাই সুপার কিংসের আইপিএল ২০২৩ নিলাম পরিকল্পনার ভবিষ্যদ্বাণী করে উল্লেখ করেছেন কোন ক্ষেত্রগুলি তারা পূরণ করতে চাইবে। উল্লেখ্য, উথাপ্পা আগের আইপিএল মরসুমে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন এবং তিনি আইপিএল থেকে অবসর নেওয়ায় তাঁর জায়গায় একজন ভারতীয় ব্যাটারের শূন্যস্থান সৃষ্টি হয়েছে।

২০.৪৫ কোটি টাকা নিয়ে নিলামে প্রবেশ করবে সিএসকে। ডোয়েন ব্রাভো আইপিএল থেকে অবসর নিয়ে বোলিং কোচ হিসাবে নিয়োজিত হওয়ায় সেখানেও ফাঁক তৈরী হয়েছে। চারবারের আইপিএল চ্যাম্পিয়নরা আগের মরসুমে পয়েন্ট তালিকায় নবম স্থানে ছিল এবং কোচিতে ২৩শে ডিসেম্বরের নিলামে সিএসকে কাদের নিতে আগ্রহী হবে সেইদিকে সবারই নজর থাকবে।

ডোয়েন ব্রাভোর জায়গায় সিএসকের একজন অলরাউন্ডার দরকার: রবিন উথাপ্পা

উথাপ্পার মতে যে দুটি ফাঁক ভরাতে সিএসকে সবচেয়ে বেশী আগ্রহী হবে তা হল ব্রাভোর পরিবর্তে একজন অলরাউন্ডার এবং একজন ভারতীয় মিডল অর্ডার ব্যাটার। তিনি আরও উল্লেখ করেছেন যে ব্রাভোর পরিবর্ত হিসেবে স্যাম কারান ও ভারতীয় মিডল-অর্ডার বিকল্প হিসাবে কর্ণাটকের মণীশ পান্ডের জন্য এগোতে পারে চেন্নাই-ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি।

“ডোয়েন ব্রাভোকে প্রতিস্থাপন করার জন্য সিএসকের একজন অলরাউন্ডারের প্রয়োজন এবং তাদের ইতিমধ্যেই থাকা খেলোয়াড়দের বিকল্প হিসাবে একজন দৃঢ় ভারতীয় মিডল-অর্ডার ব্যাটার দরকার। সেক্ষেত্রে, আমি মনে করি তারা স্যাম কারানকে পছন্দ করবে কারণ সে অতীতে সিএসকের হয়ে খেলেছে, সে তাদের হয়ে ভালো করেছে এবং তাদের সাফল্যে অবদান রেখেছে তাই তারা অবশ্যই চেষ্টা করবে তাকে নিতে,” JioCinema-এর আইপিএল নিলাম বিশেষজ্ঞ হিসেবে উথাপ্পা বলেছেন।

“দ্বিতীয়জন মিডল অর্ডারে একজন ভারতীয় ব্যাটার হবেন এবং এই নিলামে যাদের পাওয়া যাবে তাদের মধ্যে মণীশ পান্ডেকে নিতে পারে, সে আইপিএলে ভালো করেছে এবং অভিজ্ঞ ক্রিকেটার। সিএসকের সংস্কৃতি সে উপভোগ করবে। এই দুটি খেলোয়াড়ের জন্য তারা যাবে কিন্তু যদি তারা তাদের না পায় – আমি নিশ্চিত যে তাদের কাছে ইতিমধ্যেই অন্যান্য বিকল্প রয়েছে,” তিনি যোগ করেছেন।

close whatsapp