ড্রেসিংরুমের শান্ত পরিবেশের জন্য দ্রাবিড়-রোহিত জুটিকে কৃতিত্ব দিলেন কার্তিক
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-২০তে কার্তিক ম্যাচের সেরা হয়েছিলেন
আপডেট করা - Jul 30, 2022 5:14 pm

ওয়ানডেতে ৩-০ হোয়াইটওয়াশের পর টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের বিধ্বস্ত করেছে ভারতীয় দল। যদিও সেদিন মেন ইন ব্লু-এর জয়ে অনেক নায়ক ছিলেন, তবে অভিজ্ঞ ব্যাটার দীনেশ কার্তিক ডেথ ওভারে আবারও তাঁর বিশেষত্ব দেখালেন এবং পাওয়ার-হিটিং উজ্জ্বল দৃষ্টান্ত দেখিয়ে সমর্থকদের হৃদয় দখল করেছেন। খেলার পরে, তামিল নাড়ুর ব্যক্তি বিসিসিআই টিভিতে রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে আড্ডায় ড্রেসিংরুমের পরিবেশের সম্পর্কে বলেছেন।
প্রায় ১৮ বছর আগে জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া কার্তিক ভারতীয় দলের সাথে অনেক পরিবর্তন দেখেছেন তবে তিনি মনে করেন যে প্রধান কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত শর্মার নির্দেশনায় বর্তমান সেটআপটি সবচেয়ে শান্ত। উদ্বোধনী ম্যাচে জোরালো জয়ের পর প্রত্যাবর্তনকারী স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের সাথে একটি চ্যাটে কার্তিক স্বীকার করেছেন এখনকার কোচ ও অধিনায়ক জুটি ‘যতটা সম্ভব যুক্তিযুক্ত উপায়ে’ ব্যর্থতা সামাল দেওয়ার চেষ্টা করেন।
“আমি মনে করি এটি একটি খুব, খুব ভিন্ন দল (তিনি বছরের পর বছর ধরে তাঁর কেরিয়ারে যা দেখেছেন তার তুলনায়)। আমাকে অবশ্যই স্বীকার করতে হবে যে আমি সত্যিই এই সেট আপ উপভোগ করছি। কোচ এবং অধিনায়ককে কেন্দ্র করে যে শান্ত পরিস্থিতি আছে, তাতে আমি মনে করি বেশীর ভাগ কৃতিত্ব তাদের দুজনকেই (রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড়) দিতে হবে কারণ তারা এমন একটি পরিবেশ তৈরি করেছে যেখানে তারা সম্ভাব্য সবচেয়ে যুক্তিযুক্ত উপায়ে ব্যর্থতার সাথে মোকাবিলা করে, যা আমি মনে করি খুবই ভালো,” কার্তিক বিসিসিআই টিভির জন্য একটি সাক্ষাৎকারে বলেছেন।
ভালো না খেললেও আমার সাথে একইভাবে আচরণ করা হয়েছিল: দীনেশ কার্তিক
ভারতীয় টিম ম্যানেজমেন্ট বর্তমানে অস্ট্রেলিয়ায় এই বছরের অক্টোবরে শুরু হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সম্ভাব্য সেরা কম্বিনেশনের দিকে তাকিয়ে রয়েছে। কার্তিক এই বছর আরসিবির হয়ে ফিনিশারের ভূমিকায় বেশ কিছু ম্যাচ জেতানো ইনিংস খেলায় তাঁর কেরিয়ারকে পুনরুজ্জীবিত করেছেন। কার্তিক বলেছেন তিনি যখন ভালো পারফর্ম করেন না তখনও দল তাঁর পাশে থাকে।
“কখনও যখন আমি ভালো করিনি, তখনও আমি অনুভব করেছি যে আমার সাথে একইভাবে আচরণ করা হয়েছিল। ড্রেসিংরুমের পরিবেশ ছিল বেশ শান্ত এবং ভালো ছিল। এগুলি হল এমনই ছোট ছোট দিক যা আমাদের খেলার এই পর্যায়ে থাকা দরকার,” কার্তিক যোগ করেছেন।