কমনওয়েলথ গেমস ২০২২, মহিলাদের টি-২০ ক্রিকেট ইভেন্ট: ফর্ম্যাট, সময়সূচী, কেন্দ্র, ভারতের স্কোয়াড এবং যাবতীয় বিবরণ
২৯শে জুলাই ইভেন্ট শুরু হয়ে ৭ই অগাস্ট শেষ হবে
আপডেট করা - Jul 23, 2022 5:05 pm

আসন্ন কমনওয়েলথ গেমস ২০২২-এ একটি নতুন সংযোজন হবে যখন মহিলা ক্রিকেট আত্মপ্রকাশ করতে চলেছে এই বহুদেশীয় টুর্নামেন্টে। কমনওয়েলথ গেমসে ৮টি দল স্বর্ণপদকের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে এবং বেশ কিছু বড় নাম অংশ নেবেন। কমনওয়েলথ গেমস ২০২২-এ ক্রিকেট ইভেন্ট সম্পর্কে আপনার যা জানা দরকার তা এখানে রইল।
কবে শুরু হবে?
কমনওয়েলথ গেমস ২০২২-এর ক্রিকেট ইভেন্ট শুরু হবে ২৯শে জুলাই, শুক্রবার।
কোন ফর্ম্যাটে খেলা হবে?
কমনওয়েলথ গেমস ২০২২ ক্রিকেট ইভেন্টের সমস্ত ম্যাচ আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে খেলা হবে।
ক’টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে?
আটটি দলকে মোট দুটি গ্রুপে বিভক্ত করা হয়েছে, প্রতি গ্রুপে চারটি দল আছে।
কোন কোন দেশ অংশগ্রহণ করছে?
ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, বার্বাডোস ও শ্রীলঙ্কা।
ইভেন্টের ফর্ম্যাট কী হবে?
রাউন্ড রবিন ফর্ম্যাটে ইভেন্ট শুরু হবে। উভয় গ্রুপের গ্রুপ বিজয়ী এবং গ্রুপ রানার্স-আপ পরের পর্বের জন্য যোগ্যতা অর্জন করবে। সেমি-ফাইনাল রাউন্ডের দুই বিজয়ী স্বর্ণপদক ম্যাচের জন্য ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করবে। সেমি-ফাইনালে হেরে যাওয়া দুই দল ব্রোঞ্জ পদক ম্যাচে খেলবে।
কোন কেন্দ্রে খেলা হবে?
কমনওয়েলথ গেমস ২০২২ ক্রিকেট ইভেন্টের সমস্ত ম্যাচ জনপ্রিয় এজব্যাস্টন ক্রিকেট গ্রাউন্ডে খেলা হবে, যেখানে ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালও আয়োজিত হয়েছিল।
ইভেন্টের সূচী
গ্রুপ – ‘এ’
| তারিখ ও দিন | ম্যাচ | সময় |
| ২৯শে জুলাই, শুক্রবার | অস্ট্রেলিয়া বনাম ভারত |
দুপুর ৩:৩০
|
| ২৯শে জুলাই, শুক্রবার | পাকিস্তান বনাম বার্বাডোস |
রাত ১০:৩০
|
| ৩১শে জুলাই, রবিবার | ভারত বনাম পাকিস্তান | দুপুর ৩:৩০ |
| ৩১শে জুলাই, রবিবার | বার্বাডোস বনাম অস্ট্রেলিয়া | রাত ১০:৩০ |
| ৩রা অগাস্ট, বুধবার | অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান | দুপুর ৩:৩০ |
| ৩রা অগাস্ট, বুধবার | ভারত বনাম বার্বাডোস | রাত ১০:৩০ |
গ্রুপ – ‘বি’
| তারিখ ও দিন | ম্যাচ | সময় |
| ৩০শে জুলাই, শনিবার | নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা | দুপুর ৩:৩০ |
| ৩০শে জুলাই, শনিবার | ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা | রাত ১০:৩০ |
| ২রা অগাস্ট, মঙ্গলবার | ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা | দুপুর ৩:৩০ |
| ২রা অগাস্ট, মঙ্গলবার | শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ড | রাত ১০:৩০ |
| ৪ঠা অগাস্ট, বৃহস্পতিবার | দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কা | দুপুর ৩:৩০ |
| ৪ঠা অগাস্ট, বৃহস্পতিবার | ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড | রাত ১০:৩০ |
নক-আউট পর্ব
| তারিখ ও দিন | ম্যাচ | সময় |
| ৬ই অগাস্ট, শনিবার | প্রথম সেমি-ফাইনাল | দুপুর ৩:৩০ |
| ৬ই অগাস্ট, শনিবার | দ্বিতীয় সেমি-ফাইনাল | রাত ১০:৩০ |
| ৭ই অগাস্ট, রবিবার | ব্রোঞ্জ পদক ম্যাচ | দুপুর ২:৩০ |
| ৭ই অগাস্ট, রবিবার | ফাইনাল – স্বর্ণ পদক ম্যাচ | রাত ৯:৩০ |
সমস্ত সময় ভারতীয় সময় অনুযায়ী
কমনওয়েলথ গেমস ২০২২ ক্রিকেট ইভেন্টে অংশগ্রহণকারী দলগুলি কী পাবে?
কমনওয়েলথ গেমস ২০২২ ক্রিকেট ইভেন্টের ফাইনালের বিজয়ী দল স্বর্ণপদক জিতবে এবং পরাজিত দল রৌপ্য পদক পাবে এবং তৃতীয় স্থানে থাকা দল ব্রোঞ্জ পদক পাবে।
ভারতে কমনওয়েলথ গেমস ২০২২ ক্রিকেট ইভেন্ট কীভাবে দেখবেন?
কমনওয়েলথ গেমস ২০২২ ক্রিকেট ইভেন্ট সোনি স্পোর্টস নেটওয়ার্ক এবং সোনি লিভ অ্যাপে দেখতে পাওয়া যাবে।
কমনওয়েলথ গেমস ২০২২ ক্রিকেট ইভেন্টে ভারতের স্কোয়াড: হরমনপ্রীত কউর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ-অধিনায়ক), শাফালি ভার্মা, সাবভিনেনি মেঘনা, তানিয়া ভাটিয়া (উইকেটকিপার), ইয়াস্তিকা ভাটিয়া (উইকেটকিপার), দীপ্তি শর্মা, রাজেশ্বরী গায়কওয়াড়, পূজা বস্ত্রকার, মেঘনা সিং, রেণুকা ঠাকুর, জেমাইমা রড্রিগস, রাধা যাদব, হারলিন দেওল, স্নেহ রানা।
স্ট্যান্ডবাই: সিমরান দিল বাহাদুর, রিচা ঘোষ, পুনম যাদব।