চেতেশ্বর পূজারা এবং ঋষভ পন্থের হাত ধরে বড় রানের লিডের পথে ভারত
আপডেট করা - Jul 3, 2022 11:49 pm

প্রথম ইনিংসে রান পাননি তিনি। কিন্তু দ্বিতীয় ইনিংসে ভারতের ত্রাতা হয়ে দাঁড়ালেন সেই চেতেশ্বর পূজারা। বিরাট, শুভমন, হনুমা বিহারীরা ব্যর্থ হয়ে ফিরে গেলেও, এদিন ব্রিটিশ বোলারদের বিরুদ্ধে পাঁচিল হয়ে দাঁড়ালেন চেতেশ্বর পূজারা। যে সময় ভারতীয় দলের তাঁকে সবচেয়ে বেশী প্রয়োজন ছিল, সেই সময়ই তিনি একাহাতে সামলালেন দলকে। ইংল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজে প্রথম অর্ধশতরান পেলেন চেতেশ্বর পূজারা। সেইসঙ্গে তাঁর হাত ধরেই এন বড় লিডের স্বপ্ন ভারতীয় ক্রিকেটারদের চোখে। তৃতীয় দিনের শেষে ভারতের রান ৩ উইকেটে ১২৫ । লিড রয়েছে ২৫৭ রানের।
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ভারতীয় দলের ত্রাতা ছিলেন ঋষভ পন্থ এবং রবীন্দ্র জাদেজা। তাদের হাত ধরেই ব্রিটিশদের বিরুদ্ধে রানের পাহাড়ে চড়েছিল টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে ৪১৬ রানের লক্ষ্য দিয়েছিল ভারত। এরপর লড়াইটা ছিল ভারতীয় বোলারদের। প্রথম দিনই ইংল্যান্ডের পাঁচ উইকেট তুলে নিয়েছিল ভারতীয় বোলাররা। জসপ্রীত বুমরাহ সেদিন একাই তিন উইকেট নিয়েছিলেন। আর দুটো উইকেট তুলেছিলেন মহম্মদ সামি ও সিরাজ।
তৃতীয় দিনের শেষে ইংল্যান্ডের বিরুদ্ধে ২৫৭ রানের লিডে ভারত
তৃতীয় দিন বল হাতে দাপট দেখালেন একাই মহম্মদ সিরাজ। দিনের শুরুতেই বেন স্টোকসকে এদিন ২৫ রানে সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন মহম্মদ সামি। যদিও এদিন ইংল্যান্ডের বিরুদ্ধে লড়াইটা একাই চালিয়ে যাচ্ছিলেন জনি বেয়ারস্টো। এদিন স্টোকস যখন ফিরে যান সেই সময় ইংল্যান্ডের রান ছিল ৬ উইকেটে ১৪৯। সেখান থেকেই বিলিংসকে নিয়ে ঘুরে দাঁড়ানোর লড়াইটা চালাচ্ছিলেন জনি বেয়ারস্টো। এদিন একমাত্র ব্রিটিশ ক্রিকেটার হিসাবে শতরানও পান তিনি।
220+ runs ahead. Pujara s faced 106 balls at the moment. As much as the talk is of exciting batters in test cricket atm,the value of an innings like this shouldn't be underrated! #INDvENG
— Abhinav Mukund (@mukundabhinav) July 3, 2022
Two different kinds of contests. Anderson vs Pujara is what we are used to see. Usual top-quality stuff.
At the other end, part-timer, super slow, loopy balls, outside off, audible sledging, and… Pant. Heart attack material.
— Abhishek Mukherjee (@ovshake42) July 3, 2022
Pujara gets a warning for running on the pitch 👀
— Sushant Mehta (@SushantNMehta) July 3, 2022
Pujara shouldering the ball in a similar manner. We have seen this before. Memories.
— Ash (@TheCricketArk) July 3, 2022
কিন্তু শেষপপর্যন্ক সেই লড়াইটা চালিয়ে যেতে পারেননি জনি বেয়ারস্টো। শার্দূল ঠাকুরের বলে তাঁর দুর্ধর্ষ ক্যাচ নিয়ে বেয়ারস্টোকে সাজঘরের রাস্তাটা দেখিয়ে দেন জসপ্রীত বুমরাহ। এরপর ইংল্যান্ডের অল আউট হওয়াটা ছিল শুধু সময়ের অপেক্ষা। চা বিরতির আগেই শেষ হয়ে যায় ইংল্যান্ড। ৩৮৪ রানে থেমে যেতে হয় ব্রিটিশ বাহিনীকে। একাই চার উইকেট নেন মহম্মদ সিরাজ। ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩২ রানের লিড নিয়েই মাঠে নামে ভারত।
Pujara can still win you Tests with his grit. So good to see him ‘winning back’ his place in the side. Come on @cheteshwar1 #IndvsEng #BirminghamTest
— Vikrant Gupta (@vikrantgupta73) July 3, 2022
So fitness permitting, Cheteshwar Pujara will definitely start the two Tests against Bangladesh in 2023, getting him closer to 100 Test club #cricket #crickettwitter #EngvInd #ENGvsIND
— Chandresh Narayanan (@chand2579) July 3, 2022
Most runs in a Test match in England by a visiting wicket-keeper
182 (14+168*) Clyde Walcott for WI at Lord's in 1950
176* (146+30*) Rishabh Pant – this matchPrev best for India 151 (77 & 74*) by MSD also at Birmingham 2011#INDvENG #IndvsEng #ENGvIND #EngvsInd
— Mohandas Menon (@mohanstatsman) July 3, 2022
হাতে প্রায় আড়াই দিন সময় রয়েছে। ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে বড় রানের লিড নিয়েই ছাড়তে চায় ভারত। কিন্তু সেই লক্ষ্যে নেমে ফের একবার ব্যর্থ হয়েছেন শুভমন গিল। মাত্র ৪ রানে ফিরে যান তিনি। কিন্তু চেতেশ্বর পূজারাকে এদিন আউট করতে ব্যর্থই হয়েছেন ব্রিটিশ বোলাররা। বিরাট কোহলি লড়াই করার চেষ্টা করলেও, ২০ রানেই থামতে হয় তাঁকে। ব্যর্থ হয়েছেন হনুমা বিহারীও।
পূজারার সঙ্গে সেই থেকে ক্রিজে ফের লড়াই শুরু ঋষভ পন্থের। শুরু থেকে তিনি বেশ আক্রমণাত্মকই ছিলেন। এই দুই তারকাকে আর আউট করতে পারেননি অ্যান্ডারসন, ব্রডরা। দীর্ঘদিন পর ফের ভারতীয় দলের হয়ে অর্ধশতরানও পেলেন চেতেশ্বর পূজারা। দিনের শেষে ২৫৭ রানে এগিয়ে ভারত।