উমরান মালিকের পারফরম্যান্সে খুশি হওয়ার সঙ্গে তাঁকে বিশেষ পরামর্শও দিলেন কপিল দেব

Umran Malik
Umran Malik (Photo Source: IPL/BCCI)

আইপিএলের মঞ্চে এবার দুর্ধর্ষ বোলিং পাররম্যান্স দেখাচ্ছেন উমরন মালিক। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে যে ম্যাচেই নামছেন সকলকে মুগ্ধ করছেন তাঁর গতি এবং বোলিংয়ের লাইন লেন্থ দিয়ে। ইরফান পাঠান থেকে হরভজন সিং, রবি শাস্ত্রী সকলেই এই তরুণ জম্মু ও কাশ্মীর বোলারের পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন। সেই তালিকাতেই এবার নাম লেখালেন প্রাক্তন তারকা ক্রিকেটার কপিল দেব। একইসঙ্গে উমরান মালিকের জন্য বিশেষ পরামর্শও দিতে শোনা গেল কপিল দেবকে।

গতবারের আইপিএল থেকে উত্থান উমরান মালিকের। তাঁর গতি সেবারই নজর কেড়েছিল সকলের। কিন্তু এবার সেই উমরাল মালিক আরও যেন আরও ভয়ঙ্কর। প্রথম ম্যাচ থেকেই যেমন গতির শক্তি দেখিয়ে এসেছেন তিনি। সেইরকমভাবেই দুর্দান্ত লাইন লেন্থেও সকলকের নজর কেড়েছেন এই তরুণ ক্রিকেটার। তাঁকে ভারতীয় দলের নেওয়ার কথা ইতিমধ্যেই শোনা গিয়েছে অনেকের মুখে। যদিও নির্বাচকরা অবশ্য এখনই কিছু বলেননি। কিন্তু উমরানের যে ভারতীয় দলের জার্সি গায়ে তোলা খুব একটা দেরী নেই, তা বেশ স্পষ্ট।

ইরফান পাঠান তাঁকে কাশ্মীরের ক্রিকেট অ্যাকাডেমি থেকে দেখে আসছেন। এবার এই তরুণ ক্রিকেটারের পারফরম্যান্স দেখে মুগ্ধ হয়েছেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেবও। একইসঙ্গে তাঁকে এক গুরুত্বপূর্ণ পরামর্শও দিয়েছেন কপিল দেব। তাঁর গতির ঝলক তো রয়েছেই, কিন্তু গোটা প্রতিযোগিতায় সেই ধারাবাহিকতাই বজায় রাখা নাকি উমরান মালিকের প্রধান চ্যালেঞ্জ। সেদিকেই এই তরুণ তারকাকে নজর দেওয়ার উপদেশ দিয়েছেন তিনি।

উমরান মালিকের উদ্দেশ্যে বিশেষ পরামর্শ বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেবের

উমরান খান সম্বন্ধে কপিল দেব জানিয়েছেন, “শুধুমাত্র গতি থাকাটাই পর্যাপ্ত নয়। ধারাবাহিকভাবে এই গতি ধরে রেখে বোলিং করাটাই হল সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটা-দুটো ম্যাচে এমনটা করাই যায়। কিন্তু টানা ১৫ থেকে ২০ ম্যাচে ধারাবাহিকভাবে এমনটা করে যাওার হল সবচেয়ে বড় ব্যপার।  এটা সত্যিই একটা বড় পাওনা। এর আগে ভারতীয় দলে এমন পেসার কখনও খেলেনি। কিন্তু এই আইপিএলের সৌজন্যে আমরা এখন গোটা বিশ্বের সঙ্গে প্রতিযোগিতা করছি”।

এবারের আইপিএলে পঞ্জাবের বিরুদ্ধেই এখনও পর্যন্ত সবচেয়ে ভাল পারফরম্যান্স উমরান মালিকের

এখনও পর্যন্ত আইপিএলের ছটি ম্যাচ খেলেছেন উমরান মালিক। প্রতিটি ম্যাচে ১৫০-এর ওপর বোলিং করতে দেখা গিয়েছে জম্মু ও কাশ্মীরের এই তরুণ বোলারকে। এখনও পর্যন্ত পঞ্জাব কিংসের বিরুদ্ধেই সবচেয়ে ভাল পারফরম্যান্স প্রদর্শন করেছেন তিনি। শিখর ধওয়ানদের বিরুদ্ধে চার উইকেট নিয়ে একাই শেষ করে দিয়েছিলেন তাদের।

এটুকুই নয় তার আগের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধেও দুর্ধর্ষ বোলিং করেছিলেন উমরান মালিক। তাঁর ইয়র্কারের সামনে বিধ্বস্ত হয়েছিলেন শ্রেয়স আইয়ারের মতো ব্যাটার। উমরানের লোয়ার বাউন্স সামাল দিতে গিয়ে ক্রিজের মধ্যেই পড়ে গিয়েছিলেন বিধ্বংসী রাসেলও। সব মিলিয়ে ভারতীয় ক্রিকেটে নতুন সেনসেশনের নাম হল এখন উমরান মালিক। এই ধারা বজায় রেখে তিনি এগিয়ে যেতে পারেন কিনা সেটাই এখন দেখার।

close whatsapp