তাড়াহুড়ো নয়, ক্রিকেটার বাছার ক্ষেত্রে ধীরে চলো নীতিতেই বিশ্বাসী নাইটরা
আপডেট করা - Feb 3, 2022 10:10 pm

আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারী আসন্ন আইপিএলের মেগা নিলাম। ৫৯০ জন চূড়ান্ত ক্রিকেটার বাছা হয়ে গিয়েছে। এবার লক্ষ্য সেখান থেকেই বেছে ক্রিকেটার তোলার। আর সেই পথেই বিশেষ তাড়াহুড়ো করতে চাইছে না নাইট রাইডার্স। অন্তত ভরত অরুণের কথা থেকে তো ইঙ্গিত তেমনই। এক মরসুমের জন্য নয়, যে সমস্ত ক্রিকেটাররা হোম এবং অ্যাওয়ে দুই পরিবেশেই নিজেদের মানিয়ে নিতে পারবেন, এমন ক্রিকেটারদেরই নিতে চাইছে কলকাতা নাইট রাইডার্স। আর সেজন্যই চলছে নানান হিসাব নিকাশ।
আসন্ন আইপিএল আট দলের পরিবর্তে হবে দশ দলে। গতবছরের শেষেই দুই নতুন দল এসেছে আইপিএলের মঞ্চে। বিরাট অঙ্কের বিনিময়ে ফ্র্যাঞ্চাইজি নিয়েছে লখনউ এবং আহমেদাবাদ। আসন্ন মরসুমে নাইট রাইডার্স , চেন্নাই সুপার কিংসদের পাশে দেখা যাবে লখনউ সুপার জায়ান্টসকেও। আর সেজন্যই তো এবার হতে চলেছে আইপিএলের মঞ্চে মেগা নিলাম।
এই দুই ফ্র্যাঞ্চাইজি আসার পরই মেগা নিলামের কথা ঘোষণা করা হয়েছিল বোর্ডের তরফে। সেজন্যই প্রতিটি ফ্র্যাঞ্চাইজি তারজন করে ক্রিকেটারকে ধরে রেখ বাকিদের ছেড়ে দিয়েছিল। নাইট রাইডার্সও তার ব্যতিক্রম নয়। সুনাল নারিন, আন্দ্রে রাসেল, ভেঙ্কটেশ আইয়ার ও বরুণ চক্রবর্তীদের রেখে বাকি সমস্ত ক্রিকেটারদের ছেড়ে দিয়েছিল নাইট বাহিনী।
অধিনায়ক থেকে ক্রিকেটার নেওয়ার লক্ষ্যে ধীরে চলো নীতিতেই আস্থা রাখছে কলকাতা নাইট রাইডার্স
আর সেই থেকেই শুরু হয়েছিল নানান জল্পনা। গত দুবারের অধিনায়ক দীনেশ কার্তিক ও ইয়ন মর্গ্যানকে দলে না রাখার সিদ্ধান্ত নিয়েছিল নাইট রাইডার্স। এবারের নিলাম থেকেও যে তাদের দলে নেওয়ার সম্ভাবনা খুব একটা রয়েছে, তেমনটা নয়। এবারের নাইট রাইডার্সের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসন্ন মরসুমের জন্য অধিনায়ক বাছা। আর সেখানেই খুব একটা তাড়াহুড়ে করতে চাইছেনা নাইট শিবির।
সদ্য নাইট রাইডার্সের বোলিং কোচ নিয়ুক্ত হয়েছেন ভরত অরুণ। তিনি জানান, “শুধুমাত্র একটা মরসুমের জন্য আমরা দল তৈরি করিনা। দীর্ঘ মেয়াদী ভা্বনা থেকেই দল তৈরি করা হয়। এছাড়়া ক্রিকেটার বাছার কাজটাও যথেষ্ট ভেবে চিন্তেই করতে হচ্ছে। করোনা পরবর্তী পর্যায়ে ক্রিকেটারদের ঘরের মাঠের পাশাপাশি ৭ টা অ্যাওয়ে ম্যাচও খেলতে হবে। সেই সমস্ত রকম পরিস্থিতি ও পরিবেশের সঙ্গে যারা মানিয়ে নিতে পারবেন, তাদেরকেই নেওয়া হবে। ভারতীয় দলে যেভাবে দল গঠন করা হত”।
আসন্ন আইপিএলের আগে নাইট রাইডার্সের অধিনায়ক কে হন সেদিকেই তাকিয়ে রয়েছে সকলে। শোনাযাচ্ছে শ্রেয়স আইয়ারকে নাকি দলে নিতে পারে কলকাতা নাইট রাইডার্স। তাঁর অধিনায়কত্ব করার অভিজ্ঞতাও রয়েছে। যদিও এই বিষয় নিয়েও যথেষ্ট ভাবনা চিন্তা করছে নাইট শিবির। অধিনায়ক বাছতেও কোনওরকম তাড়াহুড়ো করতে চায় না তারা।