মনোজ তিওয়ারির কেরিয়ারের সেরা তিন পারফরম্যান্স
আপডেট করা - Aug 3, 2023 8:37 pm
৩. রঞ্জি ট্রফির মঞ্চে ৩০৩ রানের ইনিংস

বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে বহু ভাল ইনিংস খেলেছেন মনোজ তিওয়ারি। তাঁর ঝুলিতে যেমন ছিল সেঞ্চুরী ইনিংস তেনই ছিল দ্বিশতরানের ঝলকও। কিন্তু ত্রিশতরান পাননি এই তারকা ক্রিকেটার। ২০২০ সালেই প্রথম শ্রেনীর ক্রিকেটে কেরিয়ারের সর্বোচ্চ স্কোর পেয়েছিলেন মনোজ তিওয়ারি। হায়দরাবাদের বিরুদ্ধে সেই ম্যাচেই মনোজ তিওয়ারির ব্যাটে এসেছিল প্রথম ত্রিশতরান। হায়দরাবাদের বিরুদ্ধে সেই ম্যাচে ৩০৩ রানের ইনিংস খেলে এক নতুন রেকর্ড গড়েছিলেন মনোজ তিওয়ারি।
হায়দরাবাদের বিরুদ্ধে সেই ম্যাচে ২২ রানের মধ্যেই ২ উইকেট খুইয়ে চাপে পড়ে গিয়েছিল বাংলা। সেই সময়ই মাঠে আসেন বঙ্গ ব্রিগেডের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার মনোজ তিওয়ারি। তাঁর হাত ধরেই বাংলারও ঘুরে দাঁড়ানোর কাজটা শুরু হয়েছিল। হায়দরাবাদের বোলারদের বিরুদ্ধে মনোজ তিওয়ারির সেই দাপুটে ইনিংস বাংলা দলের জয়ের রাস্তাটাও পাকা করে দিয়েছিল।
৩০৩ রানের ইনিংস খেলে রেকর্ডের খাতায় নাম তুলেছিলেন বাংলার মনোজ তিওয়ারি। মনোজ তিওয়ারির ৩০৩ রানের ইনিংসটি সাজানো ছিল ৩০টি বাউন্ডারি এবং ৫ টি ওভার বাউন্ডারি দিয়ে। সেই ইনিংসের সৌজন্যেই যে বাংলা ইনিংস ও ৩০৩ রানে জিতে নিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না।