মনোজ তিওয়ারির কেরিয়ারের সেরা তিন পারফরম্যান্স
আপডেট করা - Aug 3, 2023 8:37 pm
২. শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪ উইকেট নিয়েছিলেন মনোজ তিওয়ারি

২০১২ সালে শ্রীলঙ্কার বিরু্দ্ধে ভারতীয় শিবিরে সুযোগ পেয়েছিলেোন মনোজ তিওয়ারি। সেখানেও নিজের পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন বাংলার এই তারকা ক্রিকেটার। ভারতের বিরুদ্ধে সেই ম্যাচে শ্রীলঙ্কা প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল। শ্রীলঙ্কার বড় রানের আশাটা কার্যত এই মনোজ তিওয়ারির দাপটের সামনেই শেষ হয়ে গিয়েছিল। সেই ম্যাচে বল হাতে মনোজ তিওয়ারি একাই চার উইকেট তুলে নিয়েছিলেন। ১০ ওবারে ৬১ রান দিয়ে মনোজ তিওয়ারি একাই তুলে নিয়েছিলেন চারটি উইকেট।
শ্রীলঙ্কার সেরা দুই ব্যাটারকে শুরুতেই সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন মনোজ তিওয়ারি। ২৮ রানে শ্রীলঙ্কার অধিনায়ক দীনেশ চন্ডীমলকে সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন তিনি। এরপরই অ্যাঞ্জেলো ম্যাথুজকেও সেই একই রাস্তায় ফিরিয়ে দিয়েছিলেন মনোজ তিওয়ারি। এছাড়া জীবন মেন্ডিস এবং থিসারা পেরেরাকেও তিনিই সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন।
সেই ম্যাচে ব্যাট হাতেও রান পেয়েছিলেন মনোজ তিওয়ারি। শেষ মুহূর্তে ব্যাটিং করতে নেমেও ২১ রান করে্ছিলেন মনোজ তিওয়ারি। সেই ম্যাচ ছয় উইকেটে জিতে নিয়েছিল ভারতীয় দল।