নিউ জিল্যান্ডের বিরুদ্ধে নামার আগে সতীর্থদের চাপহীন ক্রিকেট খেলার বার্তা অধিনায়ক বেন স্টোকসের

Ben Stokes
Ben Stokes. (Photo by Gareth Copley/Getty Images)

জো রুট পরবর্তী ব্রিটিশ দলের দায়িত্ব এখন বেন স্টোকসের ওপর। নানান কথাবার্তা, আলোচনাকে দূরে সরিয়ে রেখে বেন স্টোকসের ওপরই ভরসা রেখেছে ইসিবি।  নিউ জিল্যান্ড সিরিজ শুরু হওয়ার বেশ কয়েকদিন আগেই বেন স্টোকসকে ইংল্যান্ডের অধিনায়ক হিসাবে ঘোষণা করা হয়েছে। সেইসঙ্গে ইংল্যান্ডের নতুন কোচের দায়িত্ব উঠেছে ব্রেন্ডন ম্যাকালামের কাঁধে। নিউ জিল্যান্ডের বিরুদ্ধেই প্রথমবার অধিনায়ক হিসাবে লর্ডসে নামবেন বেন স্টোকস। তার আগেই ক্রিকেটারদের জন্য বিরাট বার্তা নতুন ব্রিটিশ অধিনায়কের।

বৃহস্বতিবার নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে প্রথম টেস্টে নামবে ইংল্যান্ড। দায়িত্ব নেওয়ার পরই সমস্ সতীর্থদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন বেন স্টোকস। কোনওরকম চাপ নিয়ে নয়, সম্পূর্ণ স্বাধীনতার সঙ্গেই ক্রিকেটারদের নিজেদের পারফরম্যান্স করার বার্তা দিয়েছেন নতুন ইংল্যান্ড অধিনায়ক। নিজে সবসময়ই চাপহীন ক্রিকেট খেলে। দলের প্রতিটি ক্রিকেটারদেরও তেমনভাবেই খেলার বার্তা দিয়েছেন এই তারকা ক্রিকেটার।

দেশের হয়ে খেলাকে অগ্রাধিকার দিয়ে এবার আইপিএল থেকে নাম তুলে নিয়েছিলেন। এযাবতকালে ইংল্যান্ডের টেস্ট পারফরম্যান্স একেবারেই ভাল নয়। বিশেষ করে অস্ট্রেলিয়ার কাছে ঐতিহ্যের অ্যাশেজে হারের পর তো ব্রিটিশ ক্রিকেটে তোলপাড় শুরু হয়ে গিয়েছিল। জো রুটের তত্ত্বাবধানে সেই সিরিজে একটিও ম্যাচ জিততে পারেনি ইংল্যান্ড। সেই সময় থেকেই জো রুটের অধিনায়কত্ব নিয়ে কথা উঠতে শুরু হয়েছিল। বেশ কয়েকদিন আগেই ইংল্যান্ডের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন জো রুট। এবার সেই দায়িত্বও বেন স্টোকসের হাতে।

শেষ ১৭টি টেস্টের মধ্যে মাত্র একটি টেস্ট জিততে পেরেছিল ইংল্যান্ড

ব্যাটন হাতে নেওয়ার পর থেকেই আগামী দিনের পরিকল্পনা করা শুরু করে দিয়েছেন তিনি। শেষ ১৭ টি টেস্টের মধ্যে ইংল্যান্ড জিততে পেরেছে মাত্র একটি টেস্ট। সেই জাায়গা থেকেই এবার ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে নামার আগে  নতুন অধিনায়ক বেন স্টোকসের বার্তা, “রিসেট, এই শব্দটাই অনেকের মুখে শোনাযাচ্ছে। এই কথাটার সঙ্গে আমি একেবারেই একমত নই। আমি সম্পূর্ণ ফাঁকা খাতা হিসাবেই দেখছি সবকিছু। আমি চাই সকলে যেন আমার নেতৃ্ত্বে একেবারে চাপহীন ভাবে খেলেন। সম্পূর্ণ নতুন করে আবার আমরা শুরু করতে চলেছি”।

ভারতকে হারিয়ে এখন আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের তকমা রয়েছে নিউ জিল্যান্ডের গায়ে। সেই দলের বিরদ্ধেই কঠিন লড়াইয়ে নামছে ইংল্যান্ড। ঐতিহ্যের লর্ডসে প্রথম টেস্ট। সেই টেস্ট শুরুর আগেই অবশ্য ইংল্যান্ড শিবিরে ফিরেছেন স্টুয়ার্ট ব্রড ও জেমস অ্যান্ডারসন। সেইসঙ্গে এই ম্যাচেই অভিষেক হতে চলেছে ম্যাথু পটসের। দলের বেশ কিছু সেরা পেসাররা নেই। যদিও নিউ জিল্যান্ডের বিরুদ্ধে নামার আগে সেসব নিয়ে এখন ভাবছেন না নতুন ব্রিটিশ অধিনায়ক বেন স্টোকস।

close whatsapp