চোট সারিয়ে সুস্থ বেন স্টোকস, সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধেই ফিরতে চলেছে মাঠে

Ben Stokes
Ben Stokes. (Photo Source: Twitter)

আইপিএলের মঞ্চে এবার বিরাট দামে চেন্নাই সুপার কিংসে এলেও এখনও পর্যন্ত সেভাবে নিজের পারফরম্যান্স দেখাতে পারেননি বেন স্টোকস। এরপরই চেন্নাই সুপার কিংস শিবিরে বড়সড় ধাক্কা লেগেছিল। গোড়ালীতে চোটের জন্য  আইপিএলের মাঝেই চিটকে গিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। আর তাতেই যে চেন্নাই সুপার কিংস শিবিরে সমস্যা বেড়েছিল তা বলার অপেক্ষা রাখে না। যদিও সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামার আগে স্বস্তির খবর চেন্নাই সুপার কিংস শিবিরে। চোট সারিয়ে এন পুরোপুরি সুস্থ বেন স্টোকস। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধেই মাঠে ফিরতে চলেছেন তিনি।

এবারের আইপিএল যত এগোচ্ছে ততই চোট আঘাতের সমস্যাও বাড়ছে চেন্নাই সুপার কিংস শিবিরের। ইতিমদ্যেই একের পর এক তারকা ক্রিকেটার চোটের কবলে পড়েছেন। সেই তালিকায় ছিলেন বেন স্টোকস। গত তিন ম্যাচে  চেন্নাই সুপার কিংস শিবিরের হয়ে মাঠে নামতে দেখা যায়নি এই তারকা ক্রিকেটারকে। যদিও শেষ ম্যাচে চেন্নাই সুপার কিংস বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে জয় তুলে নিয়েছিল। কিন্তু সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এই ম্যাচ চেন্নাই সুপার কিংসের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ।

চোটের জন্য চেন্নাই সুপার কিংসের হয়ে গত তিন ম্যাচে খেলতে পারেননি বেন স্টোকস

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামতে চলেছে চেন্নাই সুপার কিংস। এই ম্যাচ জিততে পারলে অনেকটাই এগিয়ে যাবে মহেন্দ্র সিং ধোনির চেন্নই সুপার কিংস। আর সেই ম্যাচের আগেই বেন স্টোকসের সুস্থ হয়ে ওঠা যে চেন্নাই ,সুপার কিংস শিবিরে স্বস্তির আবহ তৈরি করবে তা বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই চেন্নাই সুপার কিংসের হয়ে প্রস্তুতিতেও ফিরেছেন বেন স্টোকস। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধেই ফের একবার চেন্নাই সুপার কিংস জার্সিতে দেখা যেতে চলেছে তাঁকে।

গতবারের আইপিএলে না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন বেন স্টোকস। তবে এবারের আইপিএলের আগেই মিনি নিলামের জন্য নিজের নাম নথিভুক্ত করেছিলেন বেন স্টোকস। তাঁকে নেও.ার জন্য লড়াই হলেও শেষপর্যন্ত তচেন্নাই সুপার কিংসই বাজিমাত করেছিল। যদিও শেষরক্ষা করতে পারেনি। চেন্নাি সুপার কিংসের হয়ে এখনও পর্যন্ত সেভাবে নিজের পারফরম্যান্স দেখাতে পারেননি এই তারকা ক্রিকেটার। সেইসঙ্গে তাঁর চোট মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস শিবিরের চিন্তা আরও বাড়িয়েছিল।

গোড়ালীতে চোট পেয়ে তিন ম্যাচ মাঠের বাইরে চিলেন বেন স্টোকস। তাঁর হাঁটুতেও চোট ছিল। যদিও তা অএখন অনেকটাই সারার পথে। বেন স্টোকসের খেলার পথে তা যে খুব একটা বড়সড় বাধা নয়, তা বলাই বাহুল্য। গোড়ালীর চোট সারিয়ে এখন সুস্থ হয়ে উঠেথে বেন স্টোকস। সামনরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে তিনি বড় ইনংস খেলতে পারে কিনা সেটাই এখন দেখার।

close whatsapp