অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাশেজের মঞ্চে বোলিং করার জন্য প্রস্তুত বেন স্টোকস
আপডেট করা - Jun 15, 2023 10:16 pm

রাত পোহালেই ঘরের মাঠে চির প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহ্যের অ্যাশেজের মঞ্চে নামবে ইংল্যান্ড। সেই ম্যাচে নামার আগেই ব্রিটিশ সমর্থকদের জন্য বেশ স্বস্তির খবরই দিলেন অধি্নায়ক বেন স্টোকস। অ্যাশেজের মঞ্চে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বোলিং করার জন্য প্রস্তুত হয়ে রয়েছেন তিনি। দীর্ঘদিন ধরে হাঁটুর চোটের সমস্যায় ভোগার জন্য ইংল্যান্ডের হয়ে সেভাবে বোলিং করতে পারেননি তিনি। তবে এবার তিনি সম্পূর্ণ প্রস্তুত। শুক্রবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এজবাস্টনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামতে চলেছে ব্রিটিশ বাহিনী।
সম্প্রতি কয়েকদিন আগেই ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিরুদ্ধে নেমেছিল ইংল্যান্ড। সেখানেই এক ওভারও বোলিং করতে দেখা যায়নি বেন স্টোকসকে। অবশ্য আয়ারল্যান্ডের বিরুদ্ধে এই ম্যাচে রেকর্ডও গড়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। বিশ্ব ক্রিকেটে টেস্টের মঞ্চে প্রথম অধিনায়ক হিসাবে একটি টেস্টে ব্যাটিং এবং বোলিং উভয়ই করতে হয়নি তাঁকে। বিশ্ব ক্রিকেটের ম়ঞ্চে টেস্টের এর আগে এমনটা কখনোই দেখা যায়নি। বেন স্টোকস এখন তাঁর চোট সারিয়ে অনেকটাই সুস্থ। বোলিংয়ের জন্যও এখন তিনি সম্পূর্ণ প্রস্তুত হয়ে রয়েছেন।
আয়ারল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টে বোলিং করতে দেখা যায়নি বেন স্টোকসকে
এবারের আইপিেলে চেন্নাই সুপার কিংস শিবিরে ছিলেন বেন স্টোকস। যদিও চোটের জন্য মাত্র কয়েকটি ম্যাচেই খেলতে দেখা গিয়েছিল তাঁকে। যদিও সেখানেও বল হাতে দেখা যায়নি বেন স্টোকসকে। সম্প্রতি ইংল্যাান্ডের হয়ে সেভাবে বল হাতে তাঁকে দেখা যায়নি। কিন্তু অ্যাশেজের মঞ্চে কোনওরকম খামতি রাখতে নারাজ ইংল্যান্ড শিবিরের অধিনায়ক। শেষ তিনদিন দরে জোরকদমে বোলিং প্রস্তুতি সেরেছিলেন বেন স্টোকস। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বোলিংয়ের জন্য প্রস্তিত রয়েছেন তিনি।
এই প্রসঙ্গেই বেন স্টোকস জানিয়েছেন, ট্রেনিংয়ের শেষ তিনটি দিন আমার আত্মবিশ্বাস ফেরানোর জন্য যথেষ্ট সাহায্য করেছিল। প্রতিদিনই আমার বোলিংয়ের সময়টা ক্রমশ বাড়িয়ে গিয়েছি এবং সেইসঙ্গে আমার ইচ্ছাশক্তিও ক্রমশ বেড়েছিল। আর দিনের পর দিন সেটাই আমাকে আরও ভাল বোলিং করার মতো জায়গায় এনে দিয়েছিল। শেষ বছরে আমরা যেভাবে খেলেছি. সেটা দেখিয়ে দিয়েছে যে আমরা কেমনভাবে খেলতে চাই এবং কীভাবে নিজেদের সেরাটা দিতে চাই। একইরকমভাবে ব্যক্তিগতভাবেও সেরাটা বেড়িয়ে আসে সবার।
গতবারের অ্যাশেজ হারের পরই ইংল্যান্ডের নেতৃত্ব গিয়েছিল জো রুটের। সেই জায়গাতেই এসেছিলেন বেন স্টোকস। বারও একটা অ্যাশেজ। ফের একটা কঠিন লড়াই বেন স্টোকসের সামনে। সদ্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। তাদের দলের শক্তি, দুর্বলতা ভালভাবেই দেখে নিয়েছেন ব্রিটিশ অধিনায়ক। সেভাবেই প্রস্তুত হয়ে মাঠে নামছেন তারা।